তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

20297 FEA AP 2/ 224% 229 2, ES » Bad lal SE Fe suet Ce EAS ww ত ক 612 585 Le FEY HS ক 42 A #2 BS I3 A (24 2 El Ce tS) i AZo Axe 7 3 / S TIBET HE LT rad (৭৪) অতঃপর এ ঘটনার পরে তোমাদের অস্তর কঠিন হয়ে গেছে। তা পাথরের মত অথবা তদপেক্ষাও কঠিন । পাথরের মধ্যে এমনও আছে; যা থেকে ঝরনা প্রবাহিত হয়, এমনও আছে, যা বিদীর্ণ হয়, অতঃপর তা থেকে পানি নির্গত হয় এবং এমনও আছে, যা আল্লাহ্‌র ভয়ে খসে পড়তে থাকে আল্লাহ্‌ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন । তফসীরের সার-সংক্ষেপ (বিগত ঘটনাৰলীতে প্রভাবিত না হওয়ার দরুন অভিযোগের ভঙ্গিতে বলা হচ্ছে $) এমন ঘটনার পর (তোমাদের অস্তর একেবারে নরম ও আল্লাহ্র মহত্ব আপ্লুত হয়ে যাওয়াই সঙ্গত ছিল কিন্তু) তোমাদের অস্তরই কঠিন রয়ে গেছে। এখন (বলা যায় যে,) তা পাথরের মত অথবা (বলা যায় যে, কঠোরতায়) পাথর অপেক্ষাও বেশি৷ (পাথর থেকেও অধিক কঠিন হওয়ার কারণ এই যে,) কোন কোন পাথর তো এমনও রয়েছে যা থেকে বড় বড় নদ-নদী প্রবাহিত হয়। আবার কোন কোন পাথর বিদীর্ণ হয়ে যায়। অতঃপর তা থেকে (বেশি না হলেও অল্প) পানি নির্গত হয়। এ ছাড়া কোন পাথর আল্লাহ্র ভয়ে উপর থেকে নিচে গড়িয়ে পড়ে । পক্ষান্তরে তোমাদের অস্তরে কোন প্রকার প্রভাবই পরিলক্ষিত হয় না। (এহেন কঠিন অস্তর থেকে যেসব মন্দ কাজকর্ম প্রকাশ পায়,) তোমাদের (সেসব) কাজকর্ম সম্পর্কে আল্লাহ্‌ তাআলা বেখবর নন (তিনি সত্বরই তোমাদের সমুচিত শাস্তি দেবেন) । জ্ঞাতব্য £ এখানে পাথরের তিনটি ক্রিয়া বর্ণিত হয়েছে £ (১) পাথর থেকে বেশি পানি প্রসরণ (২) কম পানির নিঃসরণ । এ দু’টি প্রভাব সবারই জানা । (৩) আল্লাহ্র ভয়ে নীচে গড়িয়ে পড়া । এ তৃতীয় ক্রিয়াটি কারও কারও অজানা থাকতে পারে। কারণ, পাথরের www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।