তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্র ২৩০ তফসীরে মা‘আরেফুল কোরআন £ প্রথম খণ্ড গাভী, যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়_বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের । এখন আদিষ্ট কাজ করে ফেল । (৬৯) তারা বলল, তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা কর যে, তার রং কিরূপ হবে ? মূসা (আ) বললেন, তিনি বলেছেন যে, গাঢ় পীতবর্ণের গাভী-_যা দর্শকদের আনন্দ দান করে। (৭০) তারা বলল, তোমার প্রভুর কাছে প্রার্থনা করূ__তিনি বলে দিন যে, সেটা কিরূপ ? কেননা, গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয়। ইন্শাআল্লাহ্‌ এবার আমরা অবশ্যই পথ প্রাপ্ত হব । (৭১) মূসা (আ) বললেন, ‘তিনি বলেন যে, এ গাভী ভূকর্ষণ ও পানি সেচের শ্রমে অভ্যস্ত নয়-হবে নিষলঙ্ক, নিখুঁত ।' তারা বলল, এবার সঠিক তথ্য এনেছ । অতঃপর তারা সেটা জযাই করল, অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না। তফসীরের সার-সংক্ষেপ তারা বলতে লাগল ঃ£ আপনি স্বীয় প্রভুর কাছে আমাদের জন্যে প্রার্থনা করুন। তিনি যেন বলে দেন যে, গরুটির গুণাবলী কি হবে ? মূসা (আ) বললেন, প্রভু (আমাদের প্রার্থনার প্রত্যুত্তরে) বলেন যে, গরুটি না. বৃদ্ধ হবে, না শাবক, বরং উভয় বয়সের মাঝামাঝি ৷ সুতরাং * এখন (বেশি বাদানুবাদ না করে) যা আদেশ করা হয়েছে, তা,.করে ফেল । তারা বলতে লাগল (আরও একটি) প্রার্থনা করুন যে, ওর রং কিরূপ হবে, তিনি (যেন তাও) বলে দেন। মূসা (আ) বললেন, (এ সম্পর্কে) আল্লাহ্‌ বলেন যে, গরুটি হবে পীত বর্ণের । এর রং এত গাঢ় হবে যে, দর্শকরা আনন্দে অভিভূত হয়ে পড়বে । তারা বলতে লাগল ঃ (এবার) আমাদের জন্যে আরো একটা প্রার্থনা করুন যে, তিনি প্রথমবারের প্রশ্রের উত্তর আরও স্পষ্ট করে বলে দিন যে, ওর কি গুণাবলী হবে ? কেননা, গরু সম্পর্কে আমাদের মনে (কিছু) সন্দেহ আছে (যে, এটা সাধারণ গরু, না অত্যাশ্চর্য ধরনের_-যাতে হত্যাকারী অনুসন্ধানের বিশেষ কোন চিহ্ত থাকবে) । ইনশাআল্লাহ আমরা অবশ্যই (এবার) ঠিক ঠিক বুঝে নেব। মূসা (আ) বললেন, আল্লাহ্‌ তা'আলা বলেন যে, এটা কোন অত্যাশ্চর্য গরু নয়; বরং সাধারণ গরুই হবে। তবে উৎকৃষ্ট হওয়া চাই । উল্লিখিত গুণাবলীসহ একে এমনও হতে হবে যে, একে হালচাষে জোড়া হয়নি এবং (কুয়ায় জুড়ে) শস্যক্ষেত্রে সেচের কাজও করা হয়নি (মোটকথা) যাবতীয় দোষমুক্ত সুস্থকায় এবং এতে (কোন প্রকার) খুঁত যেন না থাকে । (একথা শুনে) তারা বলতে লাগল, (হ্যা) এবার আপনি পূর্ণ (এবং পরিষ্কার) কথা বলেছেন। (অবশেষে তারা গরু খুঁজে কিনে আনল) অতঃপর তারা তাকে জবাই করল । কিন্তু (বাহ্যিক অবস্থা দৃষ্টে) জবাই করবে বলে মনে হচ্ছিল না। হাদীসে বর্ণিত আছে, বনী-ইসরাঈল এসব বাদানুবাদে প্রবৃত্ত না হলে এতসব শর্তও আরোপিত হতো না । বরং যে কোন গরু জবাই করে দিলেই যথেষ্ট হতো । www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।