= সচী-পত্র ২২৮ তফসীরে মা'আরেফুল কুরআন £ প্রথম খণ্ড অপকর্মে বাধা দিলেন কিন্তু প্রতিপক্ষ বিরত হলো না। অবশেষে তারা এদের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে পৃথক হয়ে গেলেন। এমনকি বাসস্থানও দুই ভাগে ভাগ করে নিলেন। একভাগে অবাধ্যরা বসবাস করত আর অপরভাগে সৎ ও বিজ্ঞ জনেরা বাস করতেন । একদিন তারা অবাধ্যদের বস্তিতে অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করলেন। অতঃপর সেখানে পৌছে দেখলেন যে, সবাই বানরে রূপান্তরিত হয়ে গেছে। হযরত কাতাদাহ্ (রা) বলেন, তাদের যুবকরা বানরে এবং বৃদ্ধরা শৃকরে পরিণত হয়ে গিয়েছিল । রূপান্তরিত বানররা নিজ নিজ আত্মীয়-স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অঝোরে অশ্রু বিসর্জন করত । কর্ূপাস্তরিত সম্পৃদায়ের বিলুপ্তি £ঃ এ সম্পর্কে স্বয়ং রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম একটি অভ্রান্ত উক্তি করেছেন। সহীহ্ মুসলিমে আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) কর্তৃক বর্ণিত আছে যে, কয়েকজন সাহাবী একবার রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন ঃ হুযুর! আমাদের যুগের বানর ও শূকরগুলোও কি সেই রূপান্তরিত ইহুদী সম্পৃদায় ? তিনি বললেন, আল্লাহ্ তা'আলা যখন কোন সম্পদায়ের ওপর আকৃতি রূপান্তরের আযাব নাযিল করেন, তখন তারা ধরাপৃষ্ঠ থেকে বিলুপ্ত হয়ে যায় । তিনি আরও বললেন, বানর ও শূকর পৃথিবীতে পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এদের সাথে রূপান্তরিত বানর ও শূকরদের সম্পর্ক নেই । এ প্রসঙ্গে কোন কোন টীকাকার সহীহ্ বুখারীর বরাত দিয়ে বানরদের মধ্যে ব্যভিচারের অপরাধে প্রস্তর বর্ষণে হত্যা করার একটি ঘটনা বর্ণনা করেছেন। কিন্তু ঘটনাটি বুখারীর কোন নির্ভরযোগ্য সংকলনে নেই ৷ রেওয়ায়েতের নীতি অনুযায়ীও তা অদজ্রান্ত নয় । -(কুরতুবী) FG 055 CASAL Bh GOLLY 2 UY we 2 LL © Cua OH AL 5806 14720 5891 (৬৭) যখন মূসা (আ) স্বীয় সম্প্রদায়কে বললেন $ আল্লাহ্ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন । তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছ ? মূসা (আ) বললেন, মূর্ঘদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহ্র আশ্রয় প্রার্থনা করছি। তফসীরের সার-সংক্ষেপ ৪ (স্বরণ কর,) যখন (হযরত) মূসা (আ) স্বীয় সম্প্রদায়কে বললেন, আল্লাহ্ তোমাদের নির্দেশ দেন যে, (যদি এ মৃতদেহের হত্যাকারীর সন্ধান পেতে চাও, তবে) একটি গরু জবাই কর । তারা বলতে লাগল ঃ তুমি কি আমাদের সাথে উপহাস করছ ? (কোথায় হত্যাকারীর সন্ধান, আর কোথায় গরু জবাই করা ।) মূসা (আ) বললেন, (নাউযুবিল্লাহ!) আমি কি আল্লাহ্র নির্দেশ নিয়ে ঠাষ্টা করার মত মূর্খজনোচিত কাজ করতে পারি? www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।