তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্ৰ সূরা আল-বাকারাহ্‌ ২২৭ মৎস্য শিকার করা নিষিদ্ধ ছিল। তারা সমুদ্রোপকূলের অধিবাসী ছিল বলে মৎস্য শিকার ছিল তাদের প্রিয় কাজ । ফলে নিষেধাজ্ঞা অমান্য করেই তারা মৎস্য শিকার করে। এতে আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে ‘মস্খ’ তথা আকৃতি রূপান্তরের শাস্তি নেমে আসে । তিনদিন পর এদের সবাই মৃত্যুমুখে পতিত হয় । এ ঘটনার দর্শক ও শ্রোতা দুই শ্রেণীতে বিভক্ত । অবাধ্য শ্ৰেণী ও অনুগত শ্ৰেণী । অবাধ্যদের জন্য এ ঘটনাটি ছিল অবাধ্যতা থেকে তওবা করার উপকরণ । এ কারণে একে J এ (শিক্ষাপ্রদ দৃষ্টান্ত) বলা হয়েছে। অপরদিকে অনুগতদের জন্য এটা ছিল আনুগত্যে অটল থাকার কারণ । এজন্য একে ৮ ০', 5 (উপদেশপ্রদ) ঘটনা বলে আখ্যায়িত করা হয়েছে। | আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় যায় । বিভিন্ন রেওয়ায়েত থেকে জানা যায় যে, এ আয়াতে বনী-ইসরাঈলের যে শাস্তিযোগ্য সীমালজ্ঘনের কথা বলা হয়েছে, তা শরীয়তের নির্দেশের পরিষ্কার বিরোধী ছিল না, বরং সেটা ছিল এমন এক অপকৌশল, যাতে শরীয়তের নির্দেশ আপনা থেকেই বাতিল হয়ে যায় । উদাহরণত শনিবার দিন মাছের লেজে লম্বা সূতা বেঁধে দেওয়া এবং তার একটা মাথা ডাঙায় কোন কিছুর স্বাথে বেধে রাখা এবং রবিবার আসতেই সুতা টেনে মাছ শিকার করে নেওয়া । বলা বাহুল্য, এ অপকৌশলের মাধ্যমে শরীয়তের বিধান লঙ্ঘিত হয়ে যায়, বরং এটা এক রকম উপহাসও বটে । এহেন অপকৌশলের আশ্রয় গ্রহণকারীদের উদ্ধত নাফরমান সাব্যস্ত করা হুয়েছে এবং তাদের উপর শাস্তি নেমে এসেছে। কিন্তু এর দ্বারা প্রমাণিত হয় না যে, এসব কলাকৌশলও হারাম যা স্বয়ং রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলে দিয়েছেন। উদাহরণত এক সের উৎকৃষ্ট খেজুরের বিনিময়ে দুই সের নিকৃষ্ট খেজুর ক্রয় করা সুদের অন্তর্ভুক্ত । এ সুদ থেকে বাঁচার জন্য স্বয়ং রসূলুল্পাহ্‌ সাল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লাম একটি কৌশল বলে দিয়েছেন। তা হচ্ছে বস্তুর বিনিময়ে বস্তু না দিয়ে তার মূল্য দ্বারা ক্রয়-বিক্রয় করা । উদাহরণত দুই সের নিকৃষ্ট খেজুর দুই দিরহামের বিনিময়ে বিক্রয় কর । অতঃপর দুই দিরহাম দ্বারা এক সের উৎকৃষ্ট খেজুর কিনে নাও। এ ধরনের ক্রয়-বিক্রয় শরীয়তের নির্দেশে বাতিল হয় না এবং তা উদ্দেশ্যও নয়; বরং নির্দেশ পালন করাই লক্ষ্য । এমনি ধরনের আরও কতিপয় মাসআলায় ফিকাহ্‌বিদগণ হারাম থেকে আত্মরক্ষার জন্য বৈধ পন্থা উদ্ভাবন করেছেন। সেগুলোকে বর্মী-ইসরাঈলদের কলাকৌশলের অনুরূপ বলা বা মনে করা নিতান্ত ভুল । আকৃতি রূপাস্তরের ঘটনা £ তফসীরে কুরতুবীতে বলা হয়েছে, ইহুদীরা প্রথম প্রথম কলাকৌশলের অন্তরালে এবং পরে সাধারণ পদ্ধতিতে ব্যাপকভাবে মৎস্য শিকার করতে 'থাকে। এতে তারা দুই দলে বিভক্ত হয়ে যায় । একদল ছিল সৎ ও বিজ্ঞ লোকদের তারা এ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।