তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্র ২২৬ তফসীরে মা‘আরেফুল কুরআন £ প্রথম খণ্ড বাহ্যিক দৃষ্টিতে আয়াতের শেষাংশের লক্ষ্য হলো সে সমস্ত ইহুদী, যারা মহানবী (সা)-এর সময়ে উপস্থিত ছিল। হুযূর আকরাম (সা)-এর ওপর ঈমান না আনাও যেহেতু উল্লিখিত প্রতিজ্ঞা ভঙ্গেরই অন্তর্ভুক্ত, সেহেতু তারাও পূর্বোক্ত প্রতিজ্ঞা ভঙ্গকারীদের আওতাভুক্ত হয়ে যায় । উদাহরণস্বরূপ বলা হয়েছে যে, এতদসত্বেও আমি দুনিয়াতে তোমাদের উপর তেমন কোন আযাব অবতীর্ণ করিনি, যেমনটি পূর্বকালে প্রতিজ্ঞা ভঙ্গকারীদের উপর অবতীর্ণ হয়ে থাকত । এটা একান্তই আল্লাহ্‌র রহমত । আর হাদীসের বর্ণনার ভিত্তিতে আযাব অবতীর্ণ না হওয়াটা যেহেতু মহানবী (সা)-এর বরকত, কাজেই কোন কোন তফসীরকার মহানবী (সা)-এর আবির্ভাবকেই আল্লাহ্র রহমত ও করুণা বলে বিশ্লেষণ করেছেন। এ বিষয়টির সমর্থনকল্পে বিগত বেঈমানদের একটি ঘটনা পরবর্তী আয়াতে বিবৃত হচ্ছে $ ELC OLE LIE EN ESE IY, 5528 37 ed ts 2 Ga ECD ne | cy G9 04234 LS Ge Ee Aw lS A272 I AAAS 2 ভল dd Iw SE ক (৬৫) তোমরা তাদেরকে ভালরূপে জেনেছ, যারা শনিবারের ব্যাপারে সীমালজ্ঘন করেছিল । আমি বলেছিলাম £ তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও । (৬৬) অতঃপর আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহ্‌ ভীরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি । তফসীরের সার-সংক্ষেপ আর তোমরা সে সম্পৃদায়ের অবস্থা সম্পর্কে অবগত রয়েছ, তোমাদের মধ্য থেকে যারা শনিবার সম্পর্কিত নির্দেশ অমান্য করে শরীয়তের সীমালঙঘন করেছিল । (তাদের জন্য শনিবারে মৎস্য শিকার নিষিদ্ধ ছিল) । অতঃপর আমি তাদের (আদি ও অলজ্ঘনীয় নির্দেশের মাধ্যমে বিকৃত করে দেওয়ার উদ্দেশ্যে) বলে দিলাম ৪ তোমরা বানর হয়ে যাও (সেমতে তারা বানরের আকৃতিতে রূপান্তরিত হয়ে গেল) । অতঃপর আমি একে একটি নিদর্শনমূলক ঘটনা করে দিলাম তাদের সমসাময়িকদের এবং পরবর্তীদের জন্য । আর (এ ঘটনাকে) উপদেশপ্রদ (করে দিলাম) আল্লাহৃভীরুদের জন্য । জ্ঞাতব্য £ বনী-ইসরাঈলের এ ঘটনাটিও হযরত দাউদ (আ)-এর আমলে সংঘটিত হয় । বনী-ইসরাঈলের জন্য শনিবার ছিল পবিত্র এবং সাপ্তাহিক উপাসনার জন্য নির্দিষ্ট । এ দিন www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।