তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

A a ওহীর তাৎপর্য ২১ ওহী নাযিল হওয়ার দ্বিতীয় পদ্ধতি ছিল--ফেরেশতা হযরত জিবরাঈল (আ) মানুষের বেশে আগমন করে রাসুলুল্লাহ (সা)-এর নিকট পয়গাম পৌছে দিতেন। এ অবস্থায়, হযরত জিবরাঈল (আ)-কে সাধারণত প্রখ্যাত সাহাবী হযরত দাহিয়া কালবী (রা)-এর আকৃতিতে দেখা যেতো । কোন কোন সময় তিনি অন্য লোকের আকৃতি ধারণ করেও আসতেন। মানুষের বেশে হযরত জিবরাঈল (আ)-এর আগমন এবং ওহী পৌঁছে দেওয়ার এ পদ্ধতিটাই রাসূলুল্লাহ্‌ (সা)- ত তেজা সংযত জত বা তমিতেরগার করছে! মাধ এতকান, ১ম খণ্ড, পৃ. ৮৬) তৃতীয় পদ্ধতিটি ছিল, হযরত জিবরাঈল (আ) অন্য কোন কূপ ধারণ না করে সরাসরি নিজের আসল রূপেই আবির্ভূত হতেন। জীবনে. মাত্র তিনবার আল্লাহ্র রাসূল (সা) হযরত জিবরাঈলকে আসল রূপে প্রত্যক্ষ করেছেন বলে বর্ণনা পাওয়া যায়। একরার্‌ হযরত জিবরাঈল (আ)-কে আসল রূপে দেখবার আকাঙ্ক্ষা প্রকাশ করায় তিনি স্বরূপে আবির্ভূত হয়েছিলেন। দ্বিতীয়বার মি‘রাজের রাতে ও তৃতীয়বার .নবুয়তের প্রাথমিক যুগে মক্কা শরীফের ‘আজইয়াদ’ নামক স্থানে ৷ প্রথম দু’বারের কথা সহীহ্‌ সনদের মাধ্যমে বর্ণিত হয়েছে । তৃতীয়বারের দেখা সম্পর্কিত বর্ণনা সনদের দিক দিয়ে দুর্বল ও সন্দেহযুক্ত । (ফতহুল-বারী, ১ম খণ্ড, পৃ. ১৮ ও ১৯) চতুর্থ পদ্ধতি ছিল, কোন মাধ্যম ব্যতীত সরাসরি আল্লাহ্র সঙ্গে বাক্যালাপ। এ রিশেষ মর্যাদা হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম জাগ্রত অবস্থায় মাত্র একবার মি‘রাজের রাতে লাভ করেছিলেন । অন্য একবার স্বগপ্নযোগেও তিনি আল্লাহ্র সঙ্গে বাক্যালাপ করেছিলেন। (আল- এতকান, ১ম খণ্ড, পৃ. ৪৬) ওহীর পঞ্চম পদ্ধতি ছিল, হযরত জিবরাঈল (আ) হুযূর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে দেখা না দিয়ে হুযুর (সা)-এর পবিত্র অন্তরের মধ্যে কোন কথা ফেলে দিতেন । পরিভাষায় এ পদ্ধতিকে ‘নাফছ ফির-রূহ’ বলা হয়। (এতকান, ১ম খণ্ড, পৃ. ৪৩) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।