তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্র ২১৮ তফসীরে মা'আরেফুল কুরআন ঃ প্রথম খণ্ড (৬০) আর মূসা যখন নিজ জাতির জন্য পানি চাইল, তখন আমি বললাম, স্বীয় যষ্টির দ্বারা আঘাত কর পাথরের উপরে । অতঃপর তা থেকে প্রবাহিত হয়ে এল বারটি প্রস্বণ । তাদের সব গোত্রই চিনে নিল নিজ নিজ ঘাট । আশ্লাহ্র দেয়া রিযিক খাও, পান কর আর দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা করে বেড়িওনা। তফসীরের সার-সংক্ষেপ আর (সে সময়টির কথা স্বরণ কর,) যখন হযরত মূসা (আ) নিজ সম্পৃদায়ের জন্য পানির দোয়া করেছিলেন। তারই প্রেক্ষিতে আমি (মূসা-কে) হুকুম করলাম যে, (অমুক) পাথরের ওপর লাঠি দ্বারা আঘাত কর (তাহলেই তা থেকে পানি নিঃসৃত হয়ে আসবে) বস্তুত (লাঠির আঘাতের সাথে সাথে) তৎক্ষণাৎ বারটি প্রশ্রবণ ফুঁড়ে বেরিয়ে পড়ল আর (বনী-ইসরাঈলরা যেহেতু বারটি গোত্রে বিভক্ত ছিল কাজেই প্রত্যেকে) নিজ নিজ পানি পান করার স্থান চিনে নিল এবং আমি এ উপদেশ দিলাম যে, (খাবার জিনিস) খাও এবং (পান করার জিনিস) পান কর । আল্লাহ্‌ প্রদত্ত আহাৰ্য (পরিমিত) এবং সীমালজ্ঘন করে দুনিয়ার বুকে অশাস্তি ও কলহ সৃষ্টি করোনা। জ্ঞাতব্য ঃ এ ঘটনাটিও তীহ্‌ প্রান্তরেই ঘটেছিল। সেখানে তৃষ্ণা পেলে পর তারা পানি চাইল ৷ হযরত মূসা (আ)-এর দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ্‌ পাকের অপার মহিমায় নিছক একটি লাঠির আঘাতে একটি নির্দিষ্ট পাথর থেকে বারটি প্রস্রবণ প্রবাহিত হয়ে পড়ল। ইহুদীদের বারটি গোত্র নিম্নরূপ ছিল--হ্যরত ইয়াকুব (আ)-এর বার পুত্র ছিলেন। প্রত্যেকের সন্তান-সন্ততিরই একেকটি গোত্র বা বংশ ছিল এবং সামাজিক ব্যবস্থার ক্ষেত্রে প্রত্যেককে পৃথক পৃথক রাখা হতো । সব গোত্রের দলপতিও ছিল ভিন্ন ভিন্ন । এজন্য প্রত্রবণও বারটি বের হলো। এখানে 'খাও' অর্থ মারা ও সালওয়া খাওয়া এবং ‘পান কর' শব্দে প্রস্ববণের পানি পান করাই বোঝানো হয়েছে। এ ধরনের অলৌকিক ঘটনাবলী অস্বীকার করা নিতান্তই ভ্রান্তিমূলক ব্যাপার । যখন আল্লাহ্‌ পাক কোন কোন পাথরের মধ্যে কল্পনাতীত ও সাধারণ বৃদ্ধি-বিবেক বহির্ভূতভাবে এমন গুণও রেখেছেন, যা লোহাকে আকর্ষণ করতে পারে, তখন পাথরের মধ্যস্থিত ভূমির অংশ থেকে পানি আকর্ষণের গুণ সৃষ্টি করে তা থেকে প্রস্বণ প্রবাহিত করা তীর পক্ষে মোটেও অসম্ভব নয় । এ বর্ণনার দ্বারা বর্তমান কালের প্রজ্ঞাবান ও বিদগ্ধ মহলের শিক্ষা গহণ করা ও উপকৃত হওয়া উচিত । আবার এ দৃষ্টান্তও নিছক স্থূলবুদ্ধি লোকদের জন্য নতুবা পাথরের অংশগুলো থেকেও যদি পানি বের হয়, তাইবা কেন অসম্ভব হবে ? যেসব বিজ্ঞজন এ ধরনের ঘটনা অসম্ভব বলে মনে করেন, তারা প্রকৃতপক্ষে অসন্তবের মর্মই অনুধাবন করতে পারেন নি। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় উল্লিখিত আয়াতে বলা হয়েছে যে, হযরত মূসা (আ) নিজ সম্পদায়ের প্রয়োজনে পানির জন্য দোয়া করলে আল্লাহ্‌ পাক পানির ব্যবস্থা করে দিলেন। পাথরের উপর লাঠির আঘাতের www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।