= সচী-পত্ৰ ২১৬ তফসীরে মা‘আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড আসমানী শাস্তি অবতীর্ণ হল। এই শব্দগত পরিবর্তন এমন ছিল-যাতে শুধু শব্দই পরিবর্তিত হয়ে যায়নি, বরং অর্থও সম্পূর্ণভাবে পাল্টে গিয়েছিল । ২1 অর্থ তওবা ও পাপ বর্জন করা। আর ২৮:২ অর্থ গম। এ ধরনের শব্দগত পরিবর্তন, তা কোরআনেই হোক বা হাদীসে কিংবা অন্য কোর্ন খোদায়ী বিধানে নিঃসন্দেহে এবং সর্ববাদীসম্মতভাবে হারাম । কেননা এটা এক ধরনের ২১১১ তথা শব্দগত ও অর্থগত বিকৃতি সাধন। বলা বাহুল্য, অর্থ ও উদ্দেশ্য পুরোপুরি রক্ষা করে নিছক শব্দগত পরিবর্তন সল্পর্কে কি হুকুম ? ইমাম কুরতুবী এ সম্পর্কে মন্তব্য করেন যে, কোন বাক্যাংশে বা বক্তব্যে শব্দই উদ্দেশ্য হয়ে থাকে এবং মর্ম ও ভাব প্রকাশের জন্য শব্দই অপরিহার্য বলে বিবেচিত হয়। এ ধরনের উক্তি ও বাণীর ক্ষেত্রে শব্দগত পরিবর্তনও জায়েয নয়। যেমন, আযানের জন্য নির্ধারিত শব্দের স্থলে সমার্থবোধক অন্য কোন শব্দ পাঠ করা জায়েয নয়। অনুরূপভাবে নামাযের মাঝে নির্দিষ্ট দোয়াসমূহ যেমন-ছানা, আত্তাহিয়্যাতু, দোয়ায়ে কুনুত ও রুকৃ-সিজদার তসবীহ্সমূহ । এণ্ডলোর অর্থ সম্পূর্ণভাবে ঠিক রেখেও কোন রকম শব্দগত পরিবর্তন জায়েয় নয়। তেমনিভাবে সমগ্র কোরআন মজীদের শব্দাবলীরও একই হুকুম অর্থাৎ কোরআন তিলাওয়াতের সঙ্গে যেসব হুকুম সম্পর্কযুক্ত, তা শুধু এ শব্দাবলীতেই তিলাওয়াত করতে হবে, যাতে কোরআন নাযিল হয়েছে। যদি কোন ব্যক্তি এসব শব্দের অনুবাদ অন্য এমন সব শব্দের দ্বারা করে পাঠ করতে থাকে, যাতে অর্থ পুরোপুরিই ঠিক তাকে, তবে একে শরীয়তের পরিভাষায় কোরআন তিলাওয়াত বলা যাবে না। কোরআন পাঠ করার জন্য যে সওয়াব নির্দিষ্ট রয়েছে, তাও লাভ করতে পারবে না। কারণ কোরআন শুধু অর্থের নাম নয়, বরং অর্থের সাথে সাথে যে শব্দাবলীতে তা নাযিল হয়েছে, তার সমষ্টির নামই কোরআন। MIS SHI EY ১০1 ১531 0১5 উল্লিখিত আয়াতের ভাব্যে দৃশ্যত এ কথাই বোঝা যায় যে, তাদেরকে তওবার উদ্দেশ্যে যে শব্দটি বাত্লে দেওয়া হয়েছিল, তার উচ্চারণও করণীয় ছিল ; সেগুলোতে পরিবর্তন সাধন ছিল পাপ । আর তারা যে পরিবর্তন করেছিল তা ছিল অর্থেরও পরিপন্থী । কাজেই তারা আসমানী আযাবের সম্মুখীন হয়েছিল। কিন্তু যে উক্তিও বাক্যাংশে অর্থই মূল উদ্দেশ্য-শব্দ নয়, যদি সেগুলোতে শব্দগত এমন পরিবর্তন করা হয় যাতে অর্থের ক্ষেত্রে কোন প্রতিক্রিয়ার সৃষ্টি করে না, তবে অধিকাং মুহাদ্দিসীন ও ফুকাহার মতে এ পরিবর্তন জায়েয । ইমাম মালিক, শাফেয়ী ও ইমাম আজম (র) থেকে ইমাম কুরতবী উদ্ধৃত করেন যে, হাদীসের অর্থভিত্তিক বর্ণনা জায়েয আছে, কিন্তু শর্ত হচ্ছে এই যে, বর্ণনাকারীকে আরবী ভাষায় পারদরশী হতে হবে এবং হাদীস বর্ণনার স্থান-কাল-পাত্র সম্পর্কে পুরোপুরি জ্ঞাত থাকতে হঝে--যাতে তার ভুলের কারণে অর্থের ক্ষেত্রে কোন পার্থক্য সৃষ্টি না হয় । মুহাম্মদ ইবনে সিরীন (র), কাসেম ইবনে মুহাম্মদ (র) প্রমুখ একদল হাদীস বিশেষজ্ঞের মতে হাদীসের শব্দাবলী যে রকম শুনেছে অবিকল সে রকম বর্ণনা করাই আবশ্যক । এদের প্রমাণ সে হাদীস যে, একদিন হুযুর (সা) জনৈক সাহাবীকে শিক্ষা দিচ্ছিলেন যে, বিছানায় www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।