তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

২০৯ করছিল-তখন মূসা (আ)-এর খেদমতে বনী-ইসরাঈলরা আরয করল ঃ আমরা এখন সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিত । যদি আমাদের জন্য কোন শরীয়ত নির্ধারিত হয়, তবে আমাদের জীবন বিধান হিসাবে আমরা তা গ্রহণ ও বরণ করে নেব। মূসা (আ)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ্‌ পাক অঙ্গীকার প্রদান করলেন ঃ তুমি তূর-পর্বতে অবস্থান করে এক মাস পর্যন্ত আমার আরাধনা ও অতন্দ্র সাধনায় নিমগন থাকার পর তোমাকে এক কিতাব দান করব । মূসা (আ) তা-ই করলেন । ফলে তওরাত লাভ করলেন। কিন্তু অতিরিক্ত দশদিন উপাসনা-আরাধনায় মগ্ন থাকার নির্দেশ দেওয়ার কারণ ছিল এই যে, হযরত মূসা (আ) এক মাস রোযা রাখার পর ইফ্তার করে ফেলেছিলেন। আল্লাহ্‌ তা'আলার কাছে রোযাদারের মুখের গন্ধ অত্যন্ত পছন্দনীয় বলে মূসা (আ)-কে আরো দশদিন রোযা রাখতে নির্দেশ দিলেন, যাতে পুনরায় সে গন্ধের উৎপত্তি হয়। এভাবে চল্লিশ দিন পূর্ণ হলো। মূসা (আ) তো ওদিকে তুর পর্বতে রইলেন। এদিকে সামেরী নামক এক ব্যাক্তি সোনা-রূপা দিয়ে গো-বৎসের একটি প্রতিমূর্তি তৈরী করল এবং তার কাছে পূর্ব থেকে সংরক্ষিত জিবরাঈল (আ)-এর ঘোড়ার খুরের তলার কিছু মাটি প্রতিমূর্তির ভেতরে ঢুকিয়ে দেওয়ায় সেটি জীবন্ত হয়ে উঠলো এবং অশিক্ষিত বনী ইসরাঈলরা তারই পূজা করতে আরম্ভ করে দিল । 7 2292 22% t/ 3প62 ৬, 2 20 V০ 92 OSES; ৩১৬০ UL Lr (৫২) অতঃপর আমি তাতেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও । তফসীরের সার-সংক্ষেপ তবুও আমি (তোমাদের তওবার পরিপ্রেক্ষিতে) এত বড় অপরাধ করা সত্বেও তোমাদেরকে ক্ষমা করে দিলাম-এ আশায় যে, তোমরা কৃতজ্ঞতা স্বীকার করবে। জ্ঞাতব্য £ এ তওবার বর্ণনা পরবর্তী তৃতীয় আয়াতে রয়েছে । আর আশার অর্থ এই নয় যে, আল্লাহ্‌ পাকের এ ব্যাপারে কোন সন্দেহ ছিল, বরং এর অর্থ এই যে, মাফ করে দেওয়া এমনই জিনিস, যার প্রতি লক্ষ্য করে বনী ইসরাঈল আল্লাহ্‌ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে বলে দর্শকদের মনে আশার সঞ্চার হতে পারে। A 339/737 Ir re £3 ৰ tb) / 39 a) 2,7 © LINE ৩৬, = ৯ (৫৩) আর (স্বরণ কর) যখন আমি মুসাকে কিতাব এবং সত্য-মিথ্যার পার্থক্য বিখানকারী নির্দেশ দান করেছি, যাতে তোমরা সরল পথ প্রাপ্ত হতে পার । তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) = ২৭ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।