তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

| চী-পত্র সূরা আল-বাকারাহ্‌ ২০৭ সুপারিশই গৃহীত হবে না । ফলে তা গ্রহণ করার কোন প্রশ্রই উঠবে না। আর পক্ষপাতিত্বের রূপ এই যে, কোন ক্ষমতাশীল ব্যক্তি সাহায্য করে কাউকে জোরপূর্বক উদ্ধার করে নিয়ে আসতে পারবে না। মোটকথা, দুনিয়াতে সাহায্য করার যত পদ্ধতি আছে, ঈমান ব্যতীত সেগুলোর কোনটাই আখিরাতে কার্যকর হবে না। 22 ETO i ১ Orn Bers 03 os © 28 CES GIT TE ত (৪৯) আর স্মরণ কর, সে সময়ের কথা, যখন আমি তোমাদিগকে মুক্তি দান করেছি ফেরাউনের লোকদের কবল থেকে, যারা তোমাদিগকে কঠিন শাস্তি দান করত ; তোমাদের পুত্র-সন্তানদের জবাই করত এবং তোমাদের স্ত্রীদিগকে অব্যাহতি দিত । বস্তুত তাতে পরীক্ষা ছিল তোমাদের পালনকর্তার পক্ষ থেকে মহাপরীক্ষা ৷ তফসীরের সার-সংক্ষেপ (ওপরে যে বিশেষ আচরণের বিষয় উদ্ধৃত করা হয়েছে, এখান থেকে তার বিস্তারিত বর্ণনা আরম্ভ হয়েছে। প্রথম আচরণ ও ঘটনা এই) আর সে সময়ের কথা স্মরণ কর, যখন আমি তোমাদের (পিতৃপুরুষদেরকে ফেরাউনের হাত থেকে অব্যাহতি দিয়েছিলাম) যারা (সর্বক্ষণ) তোমাদেরকে (মানসিক কষ্ট) ও কঠোর যন্ত্রণা দেওয়ার চিন্তায় মগ্ন থাকত, আর তোমাদের পুত্র-সন্তানদের গলা কেটে মেরে ফেলত এবং তোমাদের স্ত্রীলোকদেরকে (অর্থাৎ কন্যা সন্তানদেরকে) জীবিত রাখত, (যেতে তারা পূর্ণ বয়স্কা মহিলার পর্যায়ে পৌছে) বস্তুত এই (ঘটনার) মধ্যে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের জন্য এক কঠিন পরীক্ষা ছিল।' জ্ঞাতব্য ৪ কোন ব্যক্তি ফেরাউনের নিকট ভবিষ্যদ্বাণী করেছিল যে, ইসরাঈল বংশে এমন এক ছেলের জন্য হবে, যার হাতে তোমার রাজ্যের পতন ঘটবে । এজন্য ফেরাউন নবজাত পুত্র সন্তানদেরকে হত্যা করতে আরম্ভ করল । আর যেহেতু মেয়েদের দিক থেকে কোন রকম আশংকা ছিল না, সুতরাং তাদের সম্পর্কে নিশ্চুপ রইলো ৷ দ্বিতীয়ত, এতে তার নিজস্ব একটি মতলবও ছিল যে, সেই স্ত্রীলোকদেরকে দিয়ে ধাত্রী পরিচারিকার কাজও করানো যাবে। সুতরাং এ অনুকম্পাও উদ্দেশ্যপ্রণোদিত । এই ঘটনার দ্বারা হয় উল্লিখিত হত্যাকাণ্ডকে বোঝানো হয়েছে অথবা বিপদে ধৈর্যের পরীক্ষা অথবা অব্যাহতি দানের কথা বোঝানো হয়েছে, যা এক অনুগ্রহ ও নিয়ামত । আর নিয়ামতের ক্ষেত্রেই শুকরিয়া বা কৃতজ্ঞতার পরীক্ষা হয়। পরবর্তী আয়াতে অব্যাহতি দানের বিস্তারিত বিবরণ রয়েছে। www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।