তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সু) পত্ৰ "সূরা আল-বাকারাহ্‌ ২০৩ (২) স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতা £ তার সম্পদলিন্সা পূরণার্থে জিনিসে ভেজাল মেশানো, মাপে কম দেওয়া, মজুদদারী, মুনাফাখোরী, প্রবঞ্চনা-প্রতারণা প্রভৃতি ঘৃণ্য পন্থা অবলম্বন তার মজ্জাগত হয়ে যায়৷ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সে অপরের রক্ত নিংড়ে নিতে চায়। পরিশেষে পুঁজিপতি ও মজুরদের পারস্পরিক বিবাদের উৎপত্তি হয় । (৩) এমন লোক যত সম্পদই লাভ করুক, কিন্তু আরো অধিক উপার্জনের চিন্তা তাকে এমনভাবে পেয়ে বসে যে, অবকাশ ও অবসর বিনোদনের সময়েও তার একই ভাবনা থাকে যে, কিভাবে তার পুঁজি আরো বৃদ্ধি পেতে পারে। ফলে যে সম্পদ তার সুখ-স্বাচ্ছন্দ্যের মাধ্যমে পরিণত হতে পারত তা পরিণামে তার জীবনের জন্য কাল হয়ে দাড়ায় । (8) সত্য কথা যত উজ্জ্বল হয়েই সামনে উদ্ভাসিত হোক না কেন, তার এমন কোন কথা মনে নেওয়ার সৎসাহস থাকে না, যাকে সে তার উদ্দেশ্য সাধন ও সম্পদ লাভের পথে প্রতিবন্ধক বলে মনে করে। এসব বিষয় পরিশেষে গোটা সমাজের শান্তি বিনষ্ট করে। গভীরভাবে চিন্তা করলে যশ-খ্যাতির মোহের অবস্থাও প্রায় একই রকম বলে পরিলক্ষিত হবে। এর ফলশ্র্তিস্বরূপ অহংকার, স্বার্থান্বেী, অধিকার হরণ, ক্ষমতা লিন্সা এবং এর পরিণতিতে রক্তক্ষয়ী যুদ্ধ ও অনুরূপ আরো অগণিত মানবেতর সমাজবিরোধী ও নৈতিকতা বিবর্জিত দাঙ্গা-হাঙ্গামার উৎপত্তি ঘটে, যা পরিণামে গোটা বিশ্বকে নরকে পরিণত করে দেয় । এই উভয় ব্যাধির প্রতিকার কুরআন পাক এভাবে উপস্থাপন করেছে-বলা হয়েছে $ sll, > "৮১,৯5০, (তোমরা নাসাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর ৷) অর্থাৎ ধৈর্যধারণ করে ভোগ-বিলাস ও প্রবৃত্তির কামনা-বাসনাকে বশীভূত করে ফেলে । তাতে সম্পদগ্রীতি হ্রাস পাবে। কেননা, সম্পদ বিভিন্ন আস্বাদ ও কামনা-বাসনা চরিতার্থ করার মাধ্যম বলেই ধন-প্রেমের উদ্ভব হয়। যখন এসব আস্বাদ ও কামনা-বাসনার অন্ধ অনুসরণ পরিহার করতে দৃঢ়সংকল্প হবে, তখন প্রাথমিক অবস্থার খানিকটা কষ্টবোধ হলেও ধীরে ধীরে এসব কামনা যথোচিত ও ন্যায়সঙ্গত পর্যায়ে নেমে আসবে এবং ন্যায় ও মধ্যম পন্থা তোমাদের স্বভাব ও অভ্যাসে পরিণত. হবে। তখন আর সম্পদের প্রাচুর্যের কোন আবশ্যকতা থাকবে না । সম্পদের মোহও এত প্রবল হবে না যে, নিজস্ব লাভ-ক্ষতির বিবেচনা ও নেশা তোমাকে অন্ধ করে দেবে। আর নামায দ্বারা যশ-খ্যাতির আকর্ষণও দমে যাবে। কেননা নামাযের মধ্যে আভ্যন্তরীণ ও বাহ্যিক সব ধরনের বিনয় ও নম্তাই বিদ্যমান । যখন যথানিয়মে ও যথাযথভাবে নামায আদায় করার অভ্যাস গড়ে উঠবে, তখন সর্বক্ষণ আল্লাহ পাকের সামনে নিজের অক্ষমতা ও ক্ষুদ্তার ধারণা বিরাজ করতে থাকবে । ফলে অহংকার, আত্মন্তরিতা ও মান-মর্যাদার মোহ ত্রাস পাবে। বিনয়ের নিগূঢ় তত্ত্ব £ ৬৮০১ !। ০ | (কিন্তু বিনয়ীদের পক্ষে মোটেও কঠিন নয় ।) কুরআন ও সুন্নাহ যেখানে £ "+ 4, 5 বা বিনয়ের প্রতি উৎসাহ প্রদানের বর্ণনা রয়েছে, সেখানে এর অর্থ অক্ষমতা, ও অপারগতাজনিত সেই মানসিক অবস্থাকে বোঝানো হয়েছে, যা আল্লাহ পাকের মহত্ব ও শ্রেষ্ঠত্ব এবং তার সামনে নিজের ক্ষুদ্রতা ও দীনতার অনুভূতি থেকে সৃষ্টি । এর ফলে ইবাদত-উপাসনা :সহজতর হয়ে যায়। কখনও এর লক্ষণাদি দেহেও প্রকাশ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।