সচী-পত্র ১৯৮ তফসীরে মা'আরেফুল কোরআন £$ প্রথম খণ্ড অন্তঃকরণে বিনয় বিদ্যমান, তাদের পক্ষে এটা মোটেও কঠিন কাজ নয়। এতে নামাযকে সহজসাধ্য করার ব্যবস্থা প্রদান করা হয়েছে। মোটকথা, নামায কঠিন বোধ হওয়ার কারণ সম্পর্কে চিন্তা করলে বোঝা যাবে যে, মানবমন কল্পনারাজ্যে স্বাধীনভাবে বিচরণ করতে অভ্যস্ত । আর মানুষের যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গও মনেরই অনুসরণ করে। কাজেই যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গ মনেরই অনুসরণে মুক্তভাবে বিচরণ করতে প্রয়াসী । নামায এরূপ স্বাধীনতার সম্পূর্ণ পরিপন্থী । না বলা, না হাসা, না খাওয়া, না চলা প্রভৃতি নানাবিধ বাধ্যবাধকতার ফলে মন অতিষ্ঠ হয়ে ওঠে এবং মনের অনুগত অঙ্গ-প্রত্যঙ্গও এ থেকে কষ্টবোধ করতে থাকে। মোটের উপর নামাযের মধ্যে ক্লান্তি ও শ্রান্তিবোধের একমাত্র কারণ হচ্ছে মনের বিচ্ছিন্ন চিন্তাধারার অবাধ বিচরণ । এর প্রতিবিধান মনের স্থিরতার দ্বারাই হতে পারে £ + ৯ ১ বা বিনয়ের অর্থ মূলত _:13 5,৪4 বা মনের স্থিরতা । কাজেই বিনয়কে নামায সহজসাধ্য হওয়ার কারণরূপে বর্ণনা করা হয়েছে। এখন প্রশ্ব হবে £ মনের স্থিরতা অর্থাৎ বিনয় কিভাবে লাভ করা যায় ? একথা অভিজ্ঞতার দ্বারা প্রমাণিত যে, যদি কোন ব্যক্তি তার, অন্তরের বিচিত্র চিন্তাধারা ও নানাবিধ কল্পনাকে তার মন থেকে সরাসরি দূরীভূত করতে চায়, তবে এতে সফলতা লাভ করা প্রায় অসম্ভব, বরং এর প্রতিবিধান এই যে, মানব মন যেহেতু এক সময় বিভিন্ন দিকে ধাবিত হতে পারে না, সুতরাং যদি তাকে একটি মাত্র চিন্তায় মগ্ন ও নিয়োজিত করে দেওয়া যায়, তবে অন্যান্য চিন্তা ও কল্পনা আপনা থেকেই হৃদয় থেকে বেরিয়ে যাবে। এজন্য +, বা বিনয়ের বর্ণনার পর এমন এক চিন্তার কথা ব্যক্ত করা হয়েছে, যাতে নিমগন থাকলে অন্যান্য চিন্তা ও কল্পনা প্রশমিত ও বিলুপ্ত হয়ে যাবে এবং এগুলো দমে যাওয়ার ফলে হৃদয়ের অস্থিরতা দূর হয়ে স্থিরতা জন্মাবে । স্থিরতার দরুন নামায অনায়াসলন্ধ হবে এবং নামাযের উপর স্থায়িত্ব লাভ সম্ভব হবে। আর নামাযের নিয়মানুবর্তিতার দরুন গর্ব-অহংকার ও যশ-খ্যাতির মোহও ত্রাস পাবে। তাছাড়া ঈমানের পথে যেসব বাধা-বিপত্তি রয়েছে তা দূরীভূত হয়ে পূর্ণ ঈমান লাভ সম্ভব হবে। কি চমৎকার সুবিন্যস্ত ও ধারাবাহিক চিকিৎসালয় ! এখন উল্লিখিত ভাব ও চিন্তার বর্ণনা এবং তা শিক্ষা প্রদান এভাবে করেছেন, আর বিনয়ী তারা যারা এ ধারণা পোষণ করে যে, তারা স্বীয় পালনকর্ভার সাথে নিঃসন্দেহে সাক্ষাৎ করবে এবং সে সময় এ খেদমতের উত্তম ও যথোচিত পুরস্কার লাভ করবে । তাছাড়া এ ধারণাও পোষণ করে যে, তারা যখন স্বীয় পালনকর্তার নিকট ফিরে যাবে, তখন এর হিসাব-নিকাশও পেশ করতে হবে। এ দু'ধরনের চিন্তা দ্বারা -,.& , $ ২০: ) (আসক্তি ও ভীতি) সৃষ্টি হবে। যে কোন সচ্চিন্তায় নিমগ্ন থাকলে মন সৎকাজের প্রতি আগ্রহী হয়ে ওঠে, বিশেষত সৎকাজে প্রস্তুত ও আগ্রহী করে তোলার ক্ষেত্রে -., )$ ৩০ )-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 55], :3] __ 591 ০এর শাব্দিক অর্থপ্রার্থনা বা দোয়া ৷ শরীয়তের. পরিভাষায় দেওয়া. হয়েছে-সাধারণত =, 5! শব্দের মাধ্যমেই দেওয়া হয়েছে। নামায পড়ার কথা শুধু দু'এক জায়গায় বলা হয়েছে। এজন্য ১ +০ <.০U5। (নামায প্রতিষ্ঠা)-এর মর্ম অনুধাবন করা উচিত -,5৷-এর শাব্দিক অর্থ সোজা করা, স্থায়ী রাখা । সাধারণত যে সব খুঁটি, দেওয়াল বা www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।