সচী-পত্র সূরা আল-বাকারাহ্ ১৯৭ নিঃসন্দেহে অত্যন্ত কঠিন কাজ । আর বিনয়ী তারাই, যারা মনে করে যে, নিঃসন্দেহে তারা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাৎ করবে এবং নিশ্চয়ই তারা তীর নিকটে ফিরে যাবে (এবং সেখানে তাদের হিসাব-নিকাশও পেশ করতে হবে। এরূপ দ্বিবিধ ধারণা পোষণের ফলে আগ্রহ ও ভয় উভয়ই সঞ্চারিত হবে এবং এ দু'টি বস্তুই প্রতিটি আমলের প্রাণ) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আয়াতসমূহের পূর্বাপর সম্পর্ক £ বনী ইসরাঈলকে আল্লাহ্ পাক তার প্রদত্ত সুখ-সম্পদ ও অনুকম্পার কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে ঈমান ও সৎকাজের প্রতি আহ্বান করেছেন। পূর্ববর্তী তিন আয়াতে ঈমান ও আকীদা সংক্রান্ত নির্দেশাবলী বর্ণিত হয়েছে। এখন আলোচ্য চার আয়াতে সৎকার্যাবলীর নির্দেশ রয়েছে। তন্মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ আমলের বর্ণনা রয়েছে। আয়াতসমূহের মূল বক্তব্য এই যে, যদি ধন-লিন্সা ও যশ-খ্যাতির মোহে তোমাদের পক্ষে ঈমান আনা কঠিন বোধ হয়, তবে তার প্রতিবিধান এই যে, ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর । এতে ধন-লিন্সা ত্রাস পাবে। কেননা ধন-সম্পদ মানবের কামনা-বাসনা ও ভোগ চরিতার্থ করার মাধ্যম বলেই তা তাদের নিকট এত প্রিয় ও কাম্য । যখন বস্নাহীনভাবে এ কামনা-বাসনা চরিতার্থ করার অভিলাষ পরিত্যাগ করতে দৃঢ়সংকল্প হবে, তখন সম্পদ ও প্রাচূর্যের কোন আবশ্যকতাও থাকবে না এবং এর প্রতি কোন মোহ কিংবা আকর্ষণও এত প্রবল হবে না, যা নিজস্ব লাভ-ক্ষতি সম্পর্কে একেবারে অন্ধ করে দেয়। আর নামায দ্বারা যশ-খ্যাতির মোহ ত্রাস পাবে। কারণ নামাযে বাহ্যিক ও আভ্যন্তরীণ সব রকম বিনয় ও নত্রতাই বর্তমান। যখন সঠিক ও যথাযথভাবে নামায আদায় করার অভ্যাস গড়ে উঠবে, তখন যশ ও পদ-মর্যাদার মোহ এবং অহংকার ও আত্বন্তরিতা ত্রাস পাবে। সম্পদের লালসা ও যশ-খ্যাতির মোহই ছিল অশান্তির প্রধান উৎস । যে কারণে ঈমান গ্রহণ করা ছিল অত্যন্ত কঠিন । যখন এ অশান্তির উপাদান ত্রাস পাবে, তখন ঈমান গ্রহণ করাও সহজতর হয়ে যাবে। ধৈর্যধারণ করার জন্য কেবল অপ্রয়োজনীয় কামনা-বাসনাগুলোই পরিহার করতে হয়। কিন্তু নামাযের ক্ষেত্রে অনেকগুলো কাজও সম্পন্ন করতে হয় এবং বহু বৈধ কামনাও সাময়িকভাবে বর্জন করতে হয়। যেমন-পানাহার, কথাবার্তা, চলাফেরা এবং অন্য মানবীয় প্রয়োজনাদি, যেগুলো শরীয়তানুসারে বৈধ ও অনুমোদিত, সেগুলোও নামাযের সময় বর্জন করতে হয়। তাও নির্ধারিত সময়ে দিনরাতে পীচবার করতে হয়। এজন্য কিছু সংখ্যক নির্দিষ্ট কার্য সম্পন্ন করা এবং নির্ধারিত সময়ে যাবতীয় বৈধ ও অবৈধ বস্তু ধারণ করার নাম নামায । মানুষ অপ্রয়োজনীয় কামনাসমূহ বর্জন করতে সংকল্পবদ্ধ হলে কিছুদিন পর তার স্বাভাবিক চাহিদাও লোপ পেয়ে যায়। কোন প্রতিবন্ধকতা ও জটিলতা থাকে না । কিন্তু নামাযের সময়সূচির অনুসরণ এবং তৎ্সম্পর্কিত যাবতীয় শর্ত যথাযথভাবে পালন এবং সব সময়ে প্রয়োজনীয় আশা-আকাঙ্খা থেকে বিরত থাকা প্রভৃতি মানব স্বভাবের পক্ষে অত্যন্ত কঠিন ও আয়াসসাধ্য । এজন্য এখানে সন্দেহের উদ্ভব হতে পারে যে, ঈমানকে সহজলন্ধ করার জন্য ধৈর্য ও নামাযরূপ ব্যবস্থাপত্রের যে প্রস্তাব করা হয়েছে, তার অনুশীলন কঠিন ব্যাপার, বিশেষ করে নামায সম্পর্কিত শর্তাবলী ও নিয়মাবলী পালন ও অনুসরণ করা । নামায সংক্রান্ত এসব জটিলতার প্রতিবিধান প্রসঙ্গে এরশাদ হয়েছে, নিঃসন্দেহে নামায কঠিন ও আয়াসসাধ্য কাজ । কিন্তু যাদের www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।