সচী-পত্র ১৯৪ তফসীরে মা‘আরেফুল কোরআন £ প্রথম খণ্ড সুলায়মান কথা শুনে কেঁদে উঠলেন এবং বলতে লাগলেন, আল্লাহ্ পাক আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন, যদি তা আমি জানতে পারতাম ! আবূ হাযেম (র) এরশাদ করলেন, নিজের আমলসমূহ কোরআন পাকের কষ্টিপাথরে যাচাই করলেই তা জানতে পারবেন। সুলায়মান জিজ্ঞেস করলেন, কোরআনের কোন্ আয়াতে এর সন্ধান পাওয়া যাবে? বললেন, এ আয়াত দ্বারা ৪ ‘p22 A IE sp Nl (নিশ্চয়ই সৎ লোকগণ জান্নাতে সুখ-সম্পদে অবস্থান করবেন এবং অসৎ ও অবাধ্যজন নরকে ৷) সুলায়মান বলেন, আল্লাহ্র রহমত ও করুণা তো অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত এবং তা অবাধ্যদেরও পরিবেষ্টিত করে রেখেছে। বললেন $ EPEC FAO DCE (নিশ্চয়ই. আল্লাহ্ পাকের দয়া ও করুণা সৎকর্মশীলদের সন্নিকটে রয়েছে ।) “সুলায়মান জিজ্ঞেস করলেন, হে আবু হাযেম ! আল্লাহ্র বান্দাদের মধ্যে সর্বাধিক মর্যাদাবান কে ? তিনি বললেন, যে ব্যক্তি শালীনতা ও মানবতাবোধ এবং বিশুদ্ধ ও পরিচ্ছন্ন জ্ঞান ও বিবেকের অধিকারী । অতঃপর জিজ্ঞেস করলেন, সর্বোত্তম কাজ কি ? বললেন, হারাম বস্তুসমূহ পরিহার করে যাবতীয় ওয়াজিব পালন করা । সুলায়মান আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ্র নিকট সর্বাধিক খৃহণযোগ্য দোয়া কোন্টি ? এরশাদ করলেন, দাতার প্রতি দানগ্রহীতার দোয়া । আবার জিজ্ঞেস করলেন, সর্বোৎকৃষ্ট দান কোনটি ? এরশাদ করলেন ঃ কোন প্রসঙ্গে নিজ কৃত দানের উদ্ধৃতি না দিয়ে বা কোন রকম কষ্ট না দিয়ে নিজের প্রয়োজন ও অভাব সত্ত্বেও কোন বিপদগ্রস্ত সায়েলকে (যাচ্নাকারীকে) দান করা। অতঃপর জিজ্ঞেস করলেন, সর্বোত্তম কথা কোনটি ? বললেন, যার ভয়ে তুমি ভীত বা তোমার কোন প্রয়োজন বা আশা-আকাঙ্ঞা যার সাথে জড়িত তার সন্মুখে নিঃসংকোচে ও নির্বিবাদে সত্য কথা প্রকাশ করা । জিজ্ঞেস করলেন, সর্বাধিক জ্ঞানী ও দূরদর্শী মুসলমান কে ? এরশাদ হল, যে সর্বাবস্থায় আল্লাহ্র প্রতি অনুগত থেকে কাজ করে এবং অনুরূপভাবে অপরকেও করতে আহ্বান করে। জিজ্ঞেস করলেন, মুসলমানদের মধ্যে সর্বাধিক নির্বোধ কে ? বললেন, যে ব্যক্তি তার কোন ভাইয়ের অত্যাচারে সহযোগিতা করে। তার অর্থ হল এই যে, সে নিজের ধর্ম বিক্রি করে অপরের পার্থিব স্বার্থ উদ্ধার করে। সুলায়মান বললেন, আপনি ঠিকই বলেছেন। অতঃপর সুলায়মান স্পষ্টভাবে জিজ্ঞেস করলেন, আমাদের সম্পর্কে আপনার কি অভিমত ? আবু হাযেম বললেন, আপনার এ প্রশ্ন থেকে যদি আমাকে অব্যাহতি দেন তবে অতি উত্তম । : সুলায়মান বললেন, মেহেরবানী করে আপনি আমাদেরকে কিছু উপদেশ বাক্য শোনান । এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাদের উপর রাজত্ব করেছেন। আর এতোসব www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।