সূরা আল-বাকারাহ্ ১৯৩ ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য কোন দোয়া-কালাম ও অজিফা পড়ানো হারাম । কারণ এর উপর কোন ধর্মীয় মৌলিক প্রয়োজন নির্ভরশীল নয়। এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে পড়া হারাম, সুতরাং যে পড়বে এবং যে পড়াবে, তারা উভয়ই গোনাহ্গার হবে। বস্তুত যে পড়েছে সে-ই যখন কোন সওয়াব পাচ্ছে না, তখন মৃত আত্মার প্রতি সে কি পৌছাবে ? কবরের পাশে কোরআন পড়ানো বা পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানোর রীতি সাহাবী, তাবেয়ীন এবং প্রথম যুগের উন্মতগণের দ্বারা কোথাও বর্ণিত বা প্রমাণিত নেই । সুতরাং এগুলো নিঃসন্দেহে বিদ'আত । সত্য গোপন করা এবং তাতে সংযোজন ও সংমিশ্রণ হারাম ঃ JLULIL 521 1,5 7, (সত্যকে অসত্যের সাথে মিশ্রিত করো না)-এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, শ্রোতা “ও সম্বোধিত ব্যক্তিকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে সত্যকে মিথ্যার সাথে মিগ্রিত করে উপস্থাপন করা সম্পূর্ণ না-জায়েয। অনুরূপভাবে কোন ভয় বা লোভের বশবর্তী হয়ে সত্য গোপন করাও হারাম । খলীফা সূলায়মানের দরবারে হযরত আবূ হাযেম (র)-এর উপস্থিতি £ “মসনাদে- দারেমী‘-তে সনদসহ বর্ণিত আছে যে, একবার খলীফা সুলায়মান ইবনে আবদুল মালিক মদীনায় গিয়ে কয়েকদিন অবস্থানের পর লোকদের জিজ্ঞেসা করলেন যে, মদীনায় এমন কোন লোক বর্তমানে আছেন কি, যিনি কোন সাহাবীর সান্নিধ্য লাভ করেছেন ? লোকেরা বলল £ আবূ হাযেম (র) এমন ব্যক্তি । খলীফা লোক মারফত ভাকে ডেকে পাঠালেন । তিনি তশরীফ আনার পর খলীফা বললেন, হে আবূ হাযেম, এ কোন্ ধরনের অসৌজন্যমূলক ও অভ্দ্রজনোচিত কাজ । হযরত আবূ হাযেম বললেন, আপনি আমার মাঝে এমন কি অসৌজন্য ও অভ্দ্রতা দেখতে পেলেন ? সুলায়মান বললেন, মদীনার প্রত্যেক প্রসিদ্ধ ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, কিন্তু আপনি আসেন নি। আবূ হাযেম বললেন, আমীরুল মু'মিনীন ! বাস্তবতারবিরোধী কোন কথা বলা থেকে আমি আপনাকে আল্লাহ্র আশ্রয়ে সমর্পণ করছি। ইতিপূর্বে আপনি আমাকে চিনতেন না। আমিও আপনাকে কখনো দেখিনি ৷ এমতাবস্থায় আপনার সাথে সাক্ষাৎ করতে আসার কোন প্রশ্নই ওঠে না। সুতরাং অসৌজন্য কেমন করে হলো? সুলায়মান উত্তরে শুনে ইবনে শিহাব যুহ্রী ও অন্যান্য উপস্থিত সুধীর প্রতি তাকালে পর ইমাম যুহ্রী (র) বললেন, আবূ হাযেম তো ঠিকই বলেছেন ; আপনি ভুল বলেছেন। অতঃপর সুলায়মান কথাবার্তার ধরন পাল্টিয়ে কিছু প্রশ্ব করতে আরম্ভ করলেন ৷ বললেন, যে, আবূ হাযেম ! আমি মৃত্যুভয়ে ভীত ও বিচলিত হয়ে পড়ি কেন? তিনি বললেন, কারণ আপনি পরকালকে বিরান এবং ইহকালকে আবাদ করেছেন। সুতরাং আবাদী ছেড়ে বিরান জায়গায় যেতে মন চায় না। সুলায়মান এ বক্তব্য সমর্থন করে পুনরায় জিজ্ঞেস করলেন, পরকালে আল্লাহ্র দরবারে কিভাবে উপস্থিত হতে হবে ? বললেন, পুণ্যবানগণ তো আল্লাহ্র দরবারে এমনভাবে হাযির যায়। আর পাপীরা এমনভাবে উপস্থিত হবে, যেমন কোন পলাতক গোলামকে ধরে. নিয়ে মনিবের সামনে উপস্থিত করা হয়। তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) _ ২৫ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।