তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= সচা-পত্ৰ ১৯২ তফসীরে মা'আরেফুল কোরআন £ প্রথম খণ্ড জ্ঞাতব্য 8 এতদ্বারা বোঝা গেল যে, কোন ব্যক্তি যদি অন্য কারও পাপের কারণে পরিণত হয় তবে কিয়ামত পর্যন্ত যত লোক তার কারণে এ পাপে জড়িত হবে, তাদের সবার সমতুল্য পাপ তার একারই হবে। অনুরূপভাবে যে ব্যক্তি অন্য কারও পুণ্যের কারণ হয়, তাকে অনুসরণ করে কিয়ামত পর্যন্ত যত লোক সৎকাজ সাধন.করে যে পরিমাণ পুণ্য লাভ করবে, তাদের সবার সমতুল্য পুণ্য সে ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। এ মর্মে কোরআন পাকের অসংখ্য আয়াত এবং রসূল (সা)-এর অগণিত হাদীস রয়েছে। WG Li SUL 19 )4 459", (এবং তোমরা আমার আয়াতসমূহ কোন নগণ্য বস্তুর বির্নিময়ে বিক্রয় করো না।) আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলার আয়াতসমূহের বিনিময়ে মূল্য গ্রহণ নিষিদ্ধ হওয়ার অর্থ হলো মানুষের মর্জি ও স্বার্থের তাগিদে আয়াতসমূহের মর্ম বিকৃত বা ভুলভাবে প্রকাশ করে কিংবা তা গোপন রেখে টাকা-পয়সা, অর্থ-সম্পদ গ্রহণ করা-এ কাজটি উম্মতের জন্য সর্বসম্মতিক্রমে হারাম ৷ কোরআন শিখিয়ে পারিশ্রমিক গ্রহণ করা জায়েয £ এখানে প্রশ্ন থেকে যায়, আল্লাহ্‌ তা‘আলার আয়াতসমূহ ঠিক ঠিকভাবে শিক্ষা দিয়ে বা ব্যক্ত করে পারিশ্রমিক গ্রহণ করা সঙ্গত কি না। এই প্রশৃটির সম্পর্ক উল্লিখিত আয়াতের সঙ্গে নয়। স্বয়ং এ মাসআলাটি বিশেষভাবে প্ৰণিধানযোগ্য ও পর্যালোচনাসাপেক্ষ । কোরআন শিক্ষা দিয়ে বিনিময় বা পারিশ্রমিক খহণ করা জায়েয কিনা-এ সম্পর্কে ফিকাহ্‌্শাস্্রবিদগণের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম মালিক, শাফেয়ী ও আহমদ ইবনে হাম্বল (র) জায়েয বলে মত প্রকাশ করেছেন। কিন্তু ইমাম আজম আবু হানীফা (র) প্রমুখ কয়েকজন ইমাম তা নিষেধ করেছেন। কেননা রসূলে করীম (সা) কোরআনকে জীবিকা অর্জনের মাধ্যমে পরিণত করতে বারণ করেছেন। অবশ্য পরবর্তী হানাফী ইমামগণ বিশেষভাবে পর্যবেক্ষণ করে দেখলেন যে, পূর্বে কোরআনের শিক্ষকমণ্ডলীর জীবন যাপনের ব্যয়ভার ইসলামী বায়তুলমাল (ইসলামী ধনভাণ্তার) বহন করত, কিন্তু বর্তমানে ইসলামী শাসন-ব্যবস্থার অনুপস্থিতিতে এ শিক্ষকমণ্ডলী কিছুই লাভ করেন না। ফলে যদি তারা জীবিকার অধ্েষণে চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য বা অন্য পেশায় আত্মনিয়োগ করেন, তবে ছেলেমেয়েদের কোরআন শিক্ষার ধারা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এজন্য কোরআন শিক্ষার বিনিময়ে প্রয়োজনানুপাতে পারিশ্রমিক গ্রহণ করা জায়েয বলে সাব্যস্ত করা হয়েছে । অনুরূপভাবে ইমামতি, আযান, হাদীস ও ফিকাহ্‌ শিক্ষা দান প্রভৃতি যে সব কাজের উপর দীন ও শরীয়তের স্থায়ীত্‌ ও অস্তিত্ব নির্ভর করে সেগ্ুলোকেও কোরআন শিক্ষাদানের সাথে সংযুক্ত করে প্রয়োজনমত এগুলোর বিনিময়েও বেতন বা পারিশ্রমিক খহণ করার অনুমতি দেওয়া হয়েছে (দুররে-মুখতার, শামী) ইসালে সওয়াব উপলক্ষে খতমে-কোরআনের বিনিময়ে পারিশ্রমিক খৃহণ করা সর্বসশ্মতভাবে না-জায়েয £ আল্লামা শামী ‘দুররে মুখতারের শারহে' এবং ‘শিফাউল-‘আলীল' নামক গ্রন্থে বিস্তারিতভাবে এবং অকাট্য দলীলাদিসহ একথা প্রমাণ করেছেন যে, কোরআন শিক্ষাদান বা অনুরূপ অন্যান্য কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণের যে অনুমতি পরবর্তীকালের ফকীহগণ দিয়েছেন, তার কারণ এমন এক ধর্মীয় প্রয়োজন যে, তাতে বিচ্যুতি দেখা দিলে গোটা শরীয়তের বিধান ব্যবস্থার মূলে আঘাত আসবে । সুতরাং এ অনুমতি এ সব বিশেষ প্রয়োজনের ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখা একাস্ত আবশ্যক ৷ এজন্য পারিশ্রমিকের বিনিময়ে মৃতদের www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।