তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্ৰ সূরা আল-বাকারাহ্‌ ১৯১ অন্যান্য সাদকা-খয়রাতও এ অঙ্গীকারভুক্ত, যার মূল মর্ম হল রসূলে করীম (সা)-এর উপর CL af SE (eR Se RC SRR Re 0 অঙ্গীকারের মূল অর্থ মুহাম্মদ (সা)- এর পূর্ণ অনুসরণ ৷ ‘আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব’ অর্থাৎ উল্লিখিত আয়াতে আল্লাহ্‌ এ ওয়াদা করেছেন যে, যারা এ অঙ্গীকার পালন করবে, আল্লাহ্‌ পাক তাদের যাবতীয় পাপ মোচন করে দেবেন এবং তাদেরকে জাযর্নাতে প্রবেশ করানো হবে । প্রতিশ্রর্ত অনুযায়ী তাদেরকে জান্নাতের সুখ-সম্পদের দ্বারা গৌরবান্বিত করা হবে। মুল বক্তব্য এই যে, হে বনী-ইসরাঈল, তোমরা মুহাম্মদ (সা)-এর অনুসরণ করার ব্যাপারে আমার সাথে যে অঙ্গীকার করেছ, তা পূরণ কর। তবে আমিও তোমাদের সাথে কৃত ক্ষমা ও জান্নাত বিষয়ক অঙ্গীকার পূরণ করবো । আর শুধু আমাকেই ভয় কর । একথা ভেবে সাধারণ ভক্তদেরকে ভয় করো না যে, সত্য কথা বললে তারা আর বিশ্বাসী থাকবে না, ফলে আমদানী বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ (সা)-এর উ্মতের বিশেষ মর্যাদা £ঃ তফসীরে-কুরতুবীতে বর্ণনা করা হয়েছে যে, আল্লাহ পাক বনী-ইসরাঈলকে প্রদত্ত সুখ-সম্পদ ও অনুগ্রহরাজির কথা স্মরণ করিয়ে দিয়ে তার যিক্র ও অনুসরণের আহ্বান করেছেন এবং উম্মতে মুহাম্মদিয়াকে তার দয়া ও করুণার উদ্ধৃতি না দিয়েই একই কাজের উদ্দেশ্যে আহ্বান করা হয়েছে। এরশাদ হচ্ছে 8 ১৪) <3 24,১3 (তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদেরকে স্মরণ করব) । এখানে উনম্মতে- মুহাম্মদীর এক বিশেষ মর্যাদার প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে যে, দাতা ও করুণাময়ের সাথে তাদের সম্পর্ক মাধ্যমহীন-একেবারে সরাসরি । এরা দাতাকে চেনে। অঙ্গীকার পালন করা ওয়াজিব এবং তা লজ্মন করা হারাম £ঃ এ আয়াত দ্বারা বোঝা যায় যে, অঙীকার ও চুক্তির শর্তাবলী পালন করা অবশ্য কর্তব্য আর তা লজ্ঘন করা হারাম । সূরা মায়েদা-তে এ বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ১১% "৮391 (তোমরা কৃত অঙ্গীকার ও চুক্তি পালন কর ।) রসূলে করীম (সা) এরশাদ করেছেন যে, অঙ্গীকার ভঙ্গকারীদেরকে নির্ধারিত শাস্তিপ্রাপ্ত হওয়ার পূর্বে এই শাস্তি দেওয়া হবে যে, হাশরের ময়দানে যখন পূর্ববর্তী ও পরবর্তী সমগ্র 'মানব সমবেত হবে, তখন অঙ্গীকার লঙ্ঘনকারীদের মাথার উপর নিদর্শনস্বরূপ একটি পতাকা উত্তোলন করে দেওয়া হবে এবং যত বড় অঙ্গীকার করবে, পতাকাও তত উঁচু ও বড় হবে। এভাবে তাদেরকে হাশরের ময়দানে লঙ্জিত ও অপমানিত করা হবে। পাপ বা পুণ্যের প্রবর্তকের আমলনামায় তার সম্পাদনকারীর সমান পাপ- পুণ্য লেখা হয় 8 LS Jl -যে কোন পর্যায়ে কাফির হওয়া চরম অপরাধ ও জুলুম । কিন্তু এ আয়াতে বলা হয়েছে যে, প্রথম কাফিরে পরিণত হয়ো না। এতে ইঙ্গিত রয়েছে যে, যে ব্যক্তি প্রথম কুফরী গ্রহণ করবে, তার অনুসরণে পরবর্তীকালে যত লোক এ পাপে লিপ্ত হবে, তাদের সবার কুফরী ও অবিশ্বাসজনিত পাপের বোঝার সমতুল্য বোঝা তাকে একাই বহন করতে হবে। কারণ সে-ই কিয়ামত পর্যন্ত সংঘটিতব্য এ অবিশ্বাসপ্রসূত পাপের মূল কারণ ও উৎস৷ সুতরাং তার শাস্তি বহু গুণে বৃদ্ধি পাবে। www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।