তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= সি পত্ৰ সূরা আল-বাকারাহ্‌ + ১৮৯ করেছি (অর্থাৎ কোরআন) তার প্রতি বিশ্বাস স্থাপন কর। এ গ্রন্থ তোমাদের উপর নাযিলকৃত গ্রন্থের সত্যতা বর্ণনাকারী (অর্থাৎ তওরাত যে আল্লাহ কর্তৃক নাযিলকৃত গ্রন্থ তা সমর্থন করে এবং সত্যতা প্রমাণ করে। অবশ্য এতে পরবর্তীকালে পরিবর্তন সাধন করে যে কৃত্রিম ও অলীক তথ্য সংযোজন করা হয়েছে সেগুলো মূল তওরাত ও ইঞ্জীলের অন্তর্ভুক্তই নয়। সুতরাং এ দ্বারা সেগুলোর [পরিবর্তন করার পর] সংযোজিত অংশের সমর্থন করা বোঝায় না) এবং কোরআনের প্রথম অস্বীকারকারী বলে পরিগণিত হয়ো না। (অর্থাৎ পরবর্তীকালে তোমাদেরকে দেখে যত লোক অস্বীকারকারী হতে থাকবে, তাদের মধ্যে তোমরাই হবে কুফ্র ও অস্বীকারপ্রসূত পাপের প্রথম ভিত্তি স্থাপনকারী । ফলত কিয়ামত পর্যন্ত সবার কুফর ও অবিশ্বাসজনিত পাপের বোঝা তোমাদের আমলনামাভুক্ত হতে থাকবে ।) আর আমার শরীয়তের নির্দেশনাবলীর বিনিময়ে তোমরা কোন নগণ্য বন্ধু গ্রহণ করো না এবং বিশেষভাবে শুধু আমাকেই ভয় কর । (অর্থাৎ আমার নির্দেশাবলী পরিত্যাগ করে বা পরিবর্তন করে অথবা গোপন করে সাধারণ জনমণ্ডলীর কাছ থেকে এর বিনিময়ে নিকৃষ্ট ও তুচ্ছ দুনিয়া গহণ করো না-যেমন তাদের অভ্যাস ছিল যার বিশদ বিবরণ সামনে দেয়া হচ্ছে৷) আর সত্যকে অসত্যের সাথে মিশ্রিত করে দিও না এবং জেনে শুনে সত্যকে গোপনও করো না (কেননা সত্য গোপন করা অত্যন্ত নিকৃষ্ট কাজ) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আয়াতসমূহের পূর্বাপর সম্পর্ক ৪ সূরা বাকারাহ্‌ কোরআন সংক্রান্ত আলোচনা দিয়ে আরম্ভ করা হয়েছে এবং তাতে বলে দেওয়া হয়েছে যে, কোরআনের হেদায়েত যদিও গোটা সৃষ্টি জগতের জন্য ব্যাপক, কিন্তু এর দ্বারা শুধু মু'মিনগণই উপকৃত হবেন। এর পরে যারা এর প্রতি ঈমান আনেনি, তাদের জন্য নির্ধারিত কঠিন শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে। এদের মধ্যে এক শ্ৰেণী ছিল সরাসরি কাফির ও অবিশ্বাসীদের । অপর একটা শ্রেণী ছিল মুনাফিক ও কপটদের । উভয় শ্রেণীর যাবতীয় অবস্থা ও কুকীর্তির তালিকাসহ্‌ বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। অতঃপর মু'মিন, মুশরিক ও মুনাফিক-এই তিন শ্রেণীকে সম্বোধন কঁরেই সবাইকে আল্লাহ্‌ পাকের ইবাদত ও আরাধনার তাকীদ দেওয়া হয়েছে এবং কোরআন মজীদের অলৌকিক শ্রেষ্ঠত্ব বৰ্ণনা করে ঈমানের আমন্ত্রণ জানানো হয়েছে। অতঃপর হযরত আদম (আ)-এর সৃষ্টির ঘটনা বর্ণনা করে তাদের সন্মুখে নিজেদের মূল ভিত্তি ও প্রকৃত স্বরূপ এবং আল্লাহ্‌ পাকের অনন্য ও পরিপূর্ণ ক্ষমতাসমূহ সুস্পষ্টভাবে বিবৃত করা হয়েছে, যাতে আল্লাহ্‌ পাকের ইবাদত ও আরাধনার প্রতি আগ্রহ এবং নাফরমানির ব্যাপারে চিন্তার উদ্রেক করে। অতঃপর প্রকাশ্যে কাফির ও মুনাফিকদের যে দু'টি শ্রেণীর কথা উপরে বর্ণনা করা হয়েছে-তাদের মধ্যে আবার দু'শ্রেণীর লোক ছিল। এক শ্রেণী পৌত্তলিক মুশরিকদের-যারা কেবল পূর্বপূরুষদের মধ্যে প্রচলিত প্রথা ও রীতিনীতির অনুসরণ করতো । তারা প্রাচীন ও আধুনিক কোন জ্ঞানেরই অধিকারী ছিল না । সাধারণত ওরা ছিল নিরক্ষর ৷ যেমন, সাধারণ মন্ধাবাসী । এজন্য কোরআন পাক এদেরকে ‘উত্বিয়্রীন’ (নিরক্ষর) বলে আখ্যায়িত করেছে। দ্বিতীয় শ্ৰেণীটি ছিল তাদের, নবীগণের উপর যারা ঈমান এনেছিল এবং পূর্ববর্তী আসমানী গ্রন্থসমূহ ; যথা-তওরাত, ইঞ্জীাল প্রভৃতির জ্ঞানও তাদের ছিল। ফলে তারা শিক্ষিত ও জ্ঞানী হিসাবে পরিচিত ছিল। এদের মধ্যে কতক হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান না এনে মূসা (আ)-এর উপর ঈমান এনেছিল । এদেরকে বলা হতো ইহুদী । আবার কতক হযরত ঈসা www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।