তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্ৰ ১৮৬ তফসীরে মা‘আরেফুল কোরআন £ প্রথম খণ্ড যেমন, UE ee EEO (নিশ্চয়ই আল্লাহ্‌ পাক তওবাকারীদের পছন্দ করেন৷) এবং আল্লাহ্র সাথেও হতে পারে। ঘেমন, =, =')]| 21,511 + (তিনিই মহান, তওবা কবূলকারী, অতি দয়ালু) । যখন শব্দটি মানুষের ক্ষেত্রে ব্যবহত হয়, তখন এর অর্থ হয়, পাপ থেকে পুণ্য ও আনুগত্যের প্রতি প্রত্যাবর্তন করা । আর যখন আল্লাহ্র ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন অর্থ হয় তওবা কৰূল করা । সমার্থবোধক অপর শব্দ _/5-এর ব্যবহার আল্লাহ্‌ পাকের ক্ষেত্রে জায়েয নয়। যদিও আভিধানিক অর্থে ভুল নয়, কিমত আল্লাহ্‌ পাক সম্পর্কে শুধু সে সমস্ত গুণবাচক শব্দ ও উপাধির ব্যবহাই বৈধ, যেগুলো কোরআন ও হাদীসে উল্লেখ রয়েছে। অন্যান্য শব্দ যদিও অর্থগতভাবে ঠিক, কিন্তু আল্লাহ্‌ পাকের জন্য তার ব্যবহার বৈধ নয়। তওবা গ্রহণের অধিকার আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো নেই £ এ আয়াতের দ্বারা প্রতীয়মান হয় যে, তওবা গ্রহণের অধিকারী আল্লাহ্‌ পাক ব্যতীত অন্য কেউ নয় খ্রীস্টান ও ইহুদীরা এক্ষেত্রে মারাত্মক ভুলের শিকার হয়ে পড়েছে। তারা পাদ্রী পুরোহিতদের কাছে গিয়ে কিছু হাদিয়া উপঢৌকনের বিনিময়ে পাপ মোচন করিয়ে নেয় এবং মনে করে যে, তারা মাফ করে দিলেই আল্লাহ্র কাছেও মাফ হয়ে যায় । বর্তমানে বহু মুসলমানও এ ধরনের ভ্রান্ত বিশ্বাস পোষণ করে। অথচ কোন পীর বা আলেম কারো পাপ মোচন করিয়ে দিতে পারেন না : তারা হযরত আদম (আ)-এর পৃথিবীতে অবতরণ শাস্তিস্বরূপ নয়, বরং এক বিশেষ উদ্দেশ্যের পূর্ণতা সাধনের জন্য ৪ Ls is 1,০৯ (১5 (তোমরা জান্নাত থেকে নেমে যাও)-এর পূর্ববর্তী আয়াতেও জান্নাত থেকে পৃথিবীতে অবতরণের নির্দেশ ছিল। এখানে পুনরায় এর উল্লেখ করার মাঝে সম্ভবত এ উদ্দেশ্যই নিহিত রয়েছে যে, প্রথম আয়াতে পৃথিবীতে অবতরণের হুকুম ছিল শাস্তিমূলক সেই জন্যই তার সাথে সাথে মানবের পারম্পরিক শত্রুতারও বিবরণ দেওয়া হয়েছে। এখানে পৃথিবীতে অবতরণের নির্দেশে বিশেষ উদ্দেশ্য নিহিত রয়েছে। আর তা হলো বিশ্বে আল্লাহর খেলাফতের পূর্ণতাসাধন । এজন্য এর সাথে হেদায়েত প্রেরণার উল্লেখও রয়েছে, যা আল্লাহর খেলাফতের পদগত কর্তব্যের অন্তর্ভুক্ত । এতে বোঝা গেল যে, পৃথিবীতে অবতরণের প্রথম নির্দেশটি যদিও শাস্তিমূলক ছিল কিন্তু পরবর্তী সময়ে যখন অপরাধ ক্ষমা করে. দেওয়া হলো, তখন অন্যান্য মঙ্গল ও হেকমতসমূহের বিবেচনায় পৃথিবীতে প্রেরণের হুকুমের রূপ পরিবর্তন করে মূল হুকুম বহাল রাখা হলো এবং তাদের অবতরণ হলো বিশ্বের শাসক ও খলীফা হিসাবে । এটা সে হিকমত ও রহস্য, আদম সৃষ্টির পূর্বেই ফেরেশতাদের সাথে যার আলোচনা করা হয়েছিল অর্থাৎ ভূপৃষ্ঠে তার খলীফা পাঠাতে হবে। শোক-সম্ভাপ থেকে শুধু তারাই যুক্তি পেতে পারে যারা আল্লাহ্‌র বাধ্য ও অনুগত - ULI AY eile BA Gin 5 ai (যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, তাদের আশংকা নেই এবং কোন চিন্তাও করতে হবে না।) এ আয়াতে আসমানী হেদায়েতের অনুসারিগণের জন্য দু'ধরনের পুরস্কার ঘোষণা করা হয়েছে প্রথমত তাদের কোন ভয় থাকবে না এবং দ্বিতীয়ত তারা চিন্তাগ্রস্ত হবে না। www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।