১৮৫ _5__',5(তওবা)-এর প্রকৃত অর্থ, ফিরে আসা যখন তওবার সম্বন্ধ সানুষের সঙ্গে হয়, তখন তার অর্থ হবে তিনটি বস্তুর সমষ্টি £ ১. কৃত পাপকে পাপ মনে করে সেজন্য লজ্জিত ও অনুতপ্ত হওয়া । ২. পাপ সম্পূর্ণভাবে পরিহার করা । ৩. ভবিষ্যতে আবার এরূপ না করার দৃঢ় সংকল্প গ্রহণ করা । এ তিনটি বিষয়ের যে কোন একটির অভাব থাকলে তওবা হবে না । সুতরাং বোঝা গেল যে, মৌখিকভাবে ‘আল্লাহ্ তওবা’ বা অনুরূপ শব্দ উচ্চারণ করা নাজাত লাভের জন্য যথেষ্ট নয় । অতীতের পাপের জন্য অনুতপ্ত হওয়া, বর্তমানে তা পরিহার করা এবং ভবিষ্যতে না করার সংকল্প গহণ-এই তিনটি বিষয়ের সমাবেশ না ঘটা পর্যন্ত তওবা হবে না। < = 25 এর মধ্যে তওবার সম্বন্ধ আল্লাহ্র সাথে । এর অর্থ তওবা গ্রহণ করা। প্রথম যুগের কোন কোন মনীষীর কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে, কারো দ্বারা পাপ সংঘটিত হলে সে কি করবে ? উত্তরে বলা হয়েছিল যে, তাই করবে যা আদি পিতামাতা হ্যরত আদম ও হাওয়া (আ) করেছিলেন। অনুরূপভাবে হযরত মূসা (আ) নিবেদন করেছিলেন- aR EL i ৩০৮ 51 (হে আমার পরওয়াদিগার, আমি আমার নফসের উপর অত্যাচার করেছি। আপনি আমাকে ক্ষমা করুন) হযরত ইউনুস (আ) পদস্থলনের পর নিবেদন করেনঃ alll te Sk "Sl LLL TS Y1 21 Y অৰ্থাৎ হে আল্লাহ, তুমি ছাড়া অন্য কোন উপাস্য নেই । তুমি অতি পবিত্র । আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। জ্ঞাতব্য £ হযরত আদম (আ) ও হাওয়া (আ)-এর দ্বারা যে ইজতেহাদগত বিচ্যুতি বা ক্ৰুটি সাধিত হয়েছিল, প্রথমত কোরআন করীম তার সম্বন্ধ উভয়ের সাথে করেছে। বলা হয়েছে, (42২3 (4০ 5০১5/1 (44153 (অতঃপর শয়তান উভয়কে পদস্থলিত করে দেয়) । পৃথিবীতে অবতরণের হুকুমকেও হযরত হাওয়াকে অন্তর্ভুক্ত করে বলা হয়েছে, 1')০ ৯ (তোমরা নেমে যাও) । কিন্তু পরে তওবা ও তা কবুলের ক্ষেত্রে একবচন ব্যবহার করে শুধু হযরত আদম (আ)-এর উল্লেখ করা হয়েছে, হযরত হাওয়ার উল্লেখ নেই । এছাড়া অন্যত্রও এ পদস্থলন প্রসঙ্গে শুধু হযরত আদম (আ)-এৱ উল্লেখ করা হয়েছেঃ £3! ৮-৯2 অৰ্থাৎ আদম (আ) স্বীয় পালনকর্তার হুকুম লঙ্ঘন করলেন । এর কারণ হয়তো আল্লাহ্ তাআলা নারী জাতির প্রতি বিশেষ রেয়াত প্রদর্শন করে হযরত হাওয়ার বিষয়টি গোপন রেখেছেন এবং পাপ ও ভর্ৎসনার ক্ষেত্রে সরাসরি তীর উল্লেখ করেন নি। এক জায়গায় উভয়ের তওবার বর্ণনা দেওয়া হয়েছে। ..০[৮ 5", (হে আমাদের প্রভু, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি) । এ ব্যাপারে কারো সংশয় থাকা উচিত নয় যে, হযরত হাওয়ার অপরাধও ক্ষমা হয়েছে। এছাড়া স্ত্রী যেহেতু অধিকাংশ ক্ষেত্রে পুরুষের অধীন, সুতরাং স্বতস্ত্রভাবে তার (হাওয়ার) উল্লেখের প্রয়োজনবোধ করা হয় নি। (কুরতুবী) ‘তওয়াব’ ও ‘তায়েবের' পার্থক্য ইমাম কুরতুবীর মতে _|-5 (তাওয়াব) শব্দের সম্বন্ধ মানুষের সাথেও হতে পারে, তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) _ ২৪ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।