সচী-পত্ৰ ১৮৪ তফসীরে মা‘আরেফুল কোরআন £ প্রথম খণ্ড ভিক্ষা মর্যাদার পরিপন্থী বিবেচিত হয়ে অধিক শাস্তি ও কোপানলের কারণর্ূপে পরিগণিত হতে পারে এমন আশংকায় কিংকর্তব্যবিমৃঢ় ও হতবাক হয়ে বসে থাকেন । মহান আল্লাহ্ অস্তর্যামী £ অত্যন্ত দয়ালু ও করুণাময় । এ করুণ অবস্থা দেখে স্বতঃপ্রণো হয়ে আল্লাহ্ পাক ক্ষমা প্রার্থনা রীতিসম্বলিত কয়েকটি বচন তাদেরকে শিখিয়ে দিলেন। তারই বর্ণনা এ আয়াতসমূহে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে, হযরত আদম (আঁ) স্বীয় প্রভুর কাছ থেকে কয়েকটি শব্দ লাভ করলেন । অতঃপর আল্লাহ পাক তাদের প্রতি করুণাভরে লক্ষ্য করলেন। (অর্থাৎ তাদের তওবা গ্রহণ করে নিলেন, নিঃসন্দেহে তিনি মহা ক্ষমাশীল এবং অতি মেহেরবান ৷) কিন্তু যেহেতু পৃথিবীতে আগমনের মধ্যে আরও অনেক রহস্য ও কল্যাণ নিহিত ছিল-যেমন, তীদের বংশধরদের মধ্য থেকে ফেরেশতা ও জ্বিন জাতির মাঝে এক নতুন জাতি-“মানব' জাতির আবির্ভাব ঘটা, তাদেরকে এক ধরনের কর্ম-স্বাধীনতা দিয়ে তাদের প্রতি শরীয়তী বিধান প্রয়োগের যোগ্য করে গড়ে তোলা, বিশ্বে আল্লাহ্র খেলাফত প্রতিষ্ঠা এবং অপরাধীর শাস্তি বিধান, শরীয়তী আইন ও নির্দেশাবলী প্রবর্তন । এই নতুন জাতি উন্নতি সাধন করে বিশেষ মর্যাদার অধিকারী হয়ে এমন এক স্তরে পৌছবে, যা ফেরেশতাদের সম্পূর্ণ নাগালের বাইরে । এসব উদ্দেশ্য সম্পর্কে আদম সৃষ্টির পূর্বে বর্ণনা করে দেওয়া হয়েছিল। এজন্য অপরাধ ক্ষমা করে দেওয়ার পরও পৃথিবীতে অবতরণের নির্দেশ রহিত করা হয়নি, অবশ্য তার রূপ পাল্টে দেওয়া হয়েছে। আর এখানকার এ নির্দেশ মহাজ্ঞানী ও রহস্যবিদসুলভ এবং পৃথিবীতে আগমন আল্লাহর খেলাফতের সম্মানসূচক । পরবর্তী আয়াতসমূহে উক্ত পদ-সংশ্লিষ্ট সেসব দায়িতৃ ও কর্তব্য বর্ণনা দেওয়া হয়েছে, যা আল্লাহ্ পাকের একজন খলীফা হিসাবে তার উপর অর্পিত হয়েছিল। এজন্য পৃথিবীতে অবতণের নির্দেশ পুনর্ব্যক্ত করা হয়েছে যে, আমি তাদের সবাইকে নিচে নেমে যেতে নির্দেশ দিলাম । অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোন পথ নির্দেশ বা হেদায়েত (অর্থাৎ ওহীর মাধ্যমে শরীয়তী বিধান) আসে, তখন যেসব লোক আমার সে হেদায়েতের অনুসরণ করবে, তাদের না থাকবে কোন ভয়, না তারা সম্তপ্ত হবে। (অর্থাৎ কোন অতীত বস্তু হারাবার গ্লানি থাকবে না এবং ভবিষ্যতে কোন কষ্টের আশংকা থাকবে না ।) %5 শব্দের অর্থ আগ্রহ ও উৎসাহসহ কাউকে সংবর্ধনা জানানো এবং তাকে হণ করা। এর মর্ম এই যে, আল্লাহ্ পাকের পক্ষ থেকে যখন তাঁদেরকে তওবার বাক্যগুলো শিখিয়ে দেওয়া হলো, তখন হযরত আদম (আ) যথোচিত মর্যাদা ও গুরুত্বসহ তা গ্রহণ করলেন । ৩০২ তথা যে সব বাক্য হযরত আদমকে তওবার উদ্দেশ্যে বলে দেওয়া হয়েছিল, তা কি ছিল ? এ সম্পর্কে মুফাস্সির সাহাবীদের কয়েক ধরনের রেওয়ায়েত রয়েছে। হযরত ইবনে আব্বাসের অভিমতই এক্ষেত্রে সর্বাধিক প্রসিদ্ধ, যা কোরআন মজীদের অন্যত্র বর্ণনা করা হয়েছে ৪ ed EE Sy CTS sls Gl Clb CS অর্থাৎ হে আমাদের পরওয়ারদেগার ! আমরা আমাদের নিজেদের উপর অত্যাচার করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিগণিত হয়ে যাব । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।