| চী পত্ৰ সূরা আল-বাকারাহ্ ১৮৩ কারণে) তারা চিন্তাখৃস্ত ও সস্তপ্ত হবে । (৩৯) আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহানামবাসী, অনস্তকাল সেখানে থাকবে। তফসীরের সার-সংক্ষেপ অতঃপর হ্যরত আদম (আ) তীর পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন, (অর্থাৎ বিনয় ও অক্ষমতা প্রকাশক বাক্য যা আল্লাহ পাকের নিকট থেকেই লাভ করেছিলেন। হযরত আদম (আ)-এর অনুশোচনার কারণে আল্লাহ পাকের রহমত ও কৃপাদৃষ্টি তার প্রতি আকৃষ্ট হলো এবং তিনি নিজেই বিনয় ও প্রার্থনারীতি সম্বলিত বাক্যাবলী তাকে: শিখিয়ে দিলেন।) তখন আল্লাহ পাক তার দিকে করুণার সাথে লক্ষ্য করলেন । আল্লাহ পাক নিঃসন্দৈহে তওবা কবূলকারী এবং অতি মেহেরবান। (হযরত হাওয়া [আ]-এর তওবার বিবরণ সূরা আ'রাফে বর্ণিত রয়েছে। (১, 551 {৮ ১5", ॥_3- (তারা উভয়ে বললেন, হে মহান পরওয়ারদেগার, আমরা নিজেদের উপর অত্যাচার করেছি)-এর দ্বারা বোঝা গেল যে, তিনিও তওবা ও তওবা কবূলের ক্ষেত্রে হযরত আদমের সাথে শরীক ছিলেন। কিন্তু ক্ষমা করার পরেও পৃথিবীতে নেমে যাওয়ার নির্দেশ রহিত হলো না, তাতে বহু রহস্য ও মঙ্গল নিহিত ছিল। অবশ্য এর রূপ পাল্টে গেল। কেননা প্রথমবারে পৃথিবীতে অবতরণের নির্দেশ ছিল শাসকোচিত -শাস্তিরূপে । আর এবারকার নির্দেশ ছিল অসীম তত্ত্ব ও রহস্যবিদ ও মহাজ্ঞানীসুলভ পদ্ধতিতে । তাই এরশাদ হলো, ‘আমি তাদের সবাইকে জান্নাত থেকে নিচে নেমে যেতে বললাম ৷ পরে . যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোন হেদায়েত (অর্থাৎ ওহীর মাধ্যমে কোন শরীয়তী বিধানমালা) পৌছে, তখন যে ব্যক্তি আমার এ হেদায়েতের অনুসরণ করবে, তাদের কোন ভয়ের কারণ নেই এবং পরিণামে এরা সন্তাপগ্রস্ত হবে না’ (অর্থাৎ তারা কোন ভয়াবহ ঘটনার সম্মুখীন হবে না । অবশ্য কিয়ামতের বিভীষিকাময় ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে তাদের ভীত ও সন্ত্রস্ত হওয়া এর পরিপন্থী নয়। যেমন, সহীহ হাদীসে আছে যে, কিয়ামতের ভয় ও ত্রাস সাধারণভাবে সবার উপরই নিপতিত হবে। কোন বিপদাপদে আক্রান্ত হলে মনের যে অবস্থা হয়, তাকে ১, ;-= [হুষ্ন] বলা হয়। আর -,; = [ভয়] সর্বদা বিপদে নিপতিত হওয়ার পূর্বে সঞ্চারিত হয়। এখানে আল্লাহ পাক ভয় ও সন্তাপ উভয়ই নিষেধ করে দিয়েছেন। কেননা, তাদের উপর এমন কোন বিপদাপদ বা দুঃখ-কষ্ট আপতিত হবে না, যার কারণে তারা ভীত বা শংকাগ্রস্ত হতে পারে) । আর যারা কুফরী করবে এবং আমার বিধানমালাকে মিথ্যা প্রতিপন্ন করতে প্রয়াস পাবে তারা জাহান্নামবাসী হবে এবং অনস্তকাল সেখানে অবস্থান করবে। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আয়াতসমূহের পূর্বাপর সম্পর্ক ৪ পূর্ববর্তী আয়াতসমূহে শয়তানের প্রবঞ্চনা, হযরত আদম (আ)-এর পদস্থলন এবং পরিণতিস্বরূপ জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে অবতরণের নির্দেশের বিবরণ ছিল । হযরত আদম (আ) ইতিপূর্বে কখনও এ ধরনের শাসন ও কোপদৃষ্টির সম্মুখীন হননি । তিনি এমন পাষাণচিত্তও ছিলেন না যে, বেমালুম তা সয়ে যেতে পারেন। তাই চরমভাবে বিচলিত হয়ে মনে মনে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন । কিন্তু নবীসুলভ প্রজ্ঞাদৃষ্টি এবং সে কারণে চরমভাবে সঞ্চারিত ভীতির দরুন মুখ থেকে কোন কথাই বের হচ্ছিল না। ক্ষম' www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।