= সচী-পত্ৰ সূরা আল-বাকারাহ্ ১৮১ এ ধরনের ঘটনাবলী সম্পর্কে উম্মতের সর্বসম্মত অভিমত এই যে, কোন ভুল বোঝাবুঝি বা অনিচ্ছাকৃত কারণে নবীদের দ্বারা এ ধরনের কাজ সংঘটিত হয়ে থাকবে। কোন নবী (আ) জেনেশুনে কিংবা ইচ্ছাকৃতভাবে আল্লাহ্ পাকের হুকুমের পরিপস্থী কোন কাজ করেন নি। এ তুটি ইজতেহাদগত ও অনিচ্ছাকৃত-এবং তা ক্ষমাযোগ্য ৷ শরীয়তের পরিভাষায় একে পাপ বলা চলে না এবং এ ধরনের ভ্রান্তিজনিত ও অনিচ্ছাকৃত ক্রটি সেসব বিষয়ে হতেই পারে না, যার সম্পর্ক শিক্ষা-দীক্ষা এবং শরীয়তের প্রচারের সাথে রয়েছে, বরং তাদের ব্যক্তিগত কাজকর্মে এ ধরনের ভুল-ত্রুটি হতে পারে। কিন্তু যেহেতু আল্লাহ্ পাকের দরবারে নবীদের স্থান ও মর্যাদা অত্যন্ত উচ্চে এবং যেহেতু মহান ব্যক্তিদের দ্বারা ক্ষুদ্র ক্রটি-বিচ্যুতি সংঘটিত হলেও তাকে অনেক বড় মনে করা হয়, সেহেতু কোরআন হাকীমে এ ধরনের ঘটনাবলীকে অপরাধ ও পাপ বলে অভিহিত করা হয়েছে, যদিও প্রকৃতপক্ষে সেগুলো আদৌ পাপ নয়। হযরত আদম (আ)-এর ঘটনা সম্পর্কে তফসীরবিদরা বহু কারণ বর্ণনা করেছেন এবং বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন £ ১. হযরত আদম (আ)-কে যখন নিষেধ করা হয়েছিল, তখন এক বিশেষ গাছের প্রতি ইঙ্গিত করেই তা করা হয়েছিল । কিন্তু তাতে শুধুমাত্র সে গাছটিই উদ্দেশ্য ছিল না ; বরং সে জাতীয় যাবতীয় গাছই এর অন্তর্ভুক্ত ছিল । যেমন, হাদীসে বর্ণিত আছে যে, একদিন রসূলুল্লাহ্ (সা) এক খণ্ড রেশমী কাপড় ও এক খণ্ড স্বর্ণ হাতে নিয়ে এরশাদ করলেন, এ বস্তু দু'টি আমার উন্মতের পুরুষদের জন্যে হারাম । একথা সুস্পষ্ট যে, হুযুর (সা)-এর হাতের এঁ বিশেষ কাপড় ও স্বর্ণখণ্তের ব্যবহারই শুধু হারাম ছিল না বরং যাবতীয় রেশমী কাপড় ও স্বর্ণ সম্পর্কেই ছিল এ হুকুম । কিন্তু এখানে হয়তো এ ধারণাও হতে পারে যে, এ নিষেধাজ্ঞার সম্পর্ক সেই বিশেষ কাপড় ও স্বর্ণথণ্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল, যেগুলো সে সময় তার হাতে ছিল। অনুরূপভাবে হযরত আদম (আ)-এর হয়তো এ ধারণা হয়েছিল যে, যে গাছের প্রতি ইঙ্গিত করে নিষেধ করা হয়েছিল, নিষেধের সম্পর্ক শুধু তার মধ্যেই সীমাবদ্ধ । শয়তান এ ধারণা তাঁর অন্তরে সঞ্চার করে বদ্ধমূল করে দিয়েছিল এবং কসম খেয়ে খেয়ে বিশ্বাস জন্মিয়েছিল যে, “যেহেতু আমি তোমাদের হিতাকাজ্কী, অতএব, আমি তোমাদেরকে এমন কোন কাজের পরামর্শ দিচ্ছি না, যা তোমাদের পক্ষে ক্ষতিকর হতে পারে। যে গাছ সম্পর্কে নিষেধ করা হয়েছে, সেটি অন্য গাছ ।” তাছাড়া এমনও হতে পারে যে, শয়তান এ প্রবঞ্চনা তার অন্তঃকরণে ঢেলে দিয়েছিল যে, এ গাছ সম্পর্কিত নিষেধাজ্ঞা আপনার সৃষ্টির সূচনাপর্বের সাথে সম্পৃক্ত ছিল । যেমন, সদ্যজাত শিশুকে জীবনের প্রথম পর্যায়ে শক্ত ও গুরুপাক আহার থেকে বিরত রাখা হয়। কিন্তু সময় ও শক্তি বৃদ্ধির সাথে সাথে সব ধরনের আহার গ্রহণের অনুমতি দিয়ে দেওয়া হয়। সুতরাং আপনি এখন শক্ত-সমর্থ হয়েছেন ; এখন সে বিধি-নিষেধ কার্যকর নয়। আবার এ সন্তাবনাও রয়েছে যে, শয়তান যখন হযরত আদম (আ)-কে সে গাছের উপকারিতা ও গুণাবলীর বর্ণনা দিচ্ছিল, যেমন-সে গাছের ফল খেয়ে আপনি অনস্তকাল নিশ্চিন্তে জান্নাতের মেয়ামতাদি ও সুখ-স্বাচ্ছন্্য ভোগ করতে পারবেন, তখন তার সৃষ্টির প্রথম পর্বে সে গাছ সম্পর্কে আরোপিত নিষেধাজ্ঞার কথা তীর মনে ছিল না। কোরআন মজীদের www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।