সচী-পত্ৰ ১৮০ তফসীরে মা‘আরেফুল কোরআন £ প্রথম খণ্ড বাধা-নিষেধ নেই । 5% 5 শব্দের দ্বারা স্থান ও জায়গার ব্যাপকতা ও পর্যাপ্ততা বোঝানো হয়েছে। অর্থাৎ সমগ্র জারাত যেখানে খুশি, যেমন করে খুশি ভোগ করবে গমনাগমনে কোন নিষেধাজ্ঞা নেই । এখানে ইঙ্গিত করা হয়েছে যে, গতিবিধি এবং বিভিন্ন স্থান থেকে নিজের প্রয়োজনাদি মেটাবার স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার । যদি একটা সীমাবদ্ধ ও নির্দিষ্ট বাড়ি বা জায়গায় প্রয়োজন ও চাহিদা মেটাবার জন্য প্রয়োজনীয় যাবতীয় দ্রব্যের ব্যবস্থা করে দেয়া হয়, কিন্তু সেখান থেকে বের হওয়া নিষিদ্ধ থাকে, তবে তাও এক প্রকারের বন্দীদশা । এজন্য হযরত আদম (আ)-কে খাওয়া-পরার যাবতীয় বস্তু প্রচুর ও পর্যাপ্ত পরিমাণে দিয়েই ক্ষান্ত করা হয়নি, বরং 5% ৩,২ (যেখানে এবং যত ইচ্ছা) বলে তাদেরকে চলাফেরা এবং সর্বত্র যাতায়াতের স্বাধীনরতাঁও প্রদান করা হয়েছে। মাধ্যমসমূহ নিষিদ্ধ হওয়ার বিষয় $ ১2-১১৯ ১) 55 3', অৰ্থাৎ “এ গাছের ধারে-কাছেও যেও না।” এ বারণের ফলে একথা সুস্পষ্ট বোঝা যায় যে, সে বৃক্ষের ফল না খাওয়াই ছিল এই নিষেধাজ্ঞার প্রকৃত উদ্দেশ্য । কিন্তু সাবধানতাসূচক নির্দেশ ছিল এই যে, সে গাছের কাছেও যেও না। এর দ্বারাই ফিকাহ্ শাস্ত্রের কারণ-উপকরণের নিষিদ্ধতার মাসআলাটি প্রমাণিত হয়। অর্থাৎ কোন বস্তু নিজস্বভাবে অবৈধ বা নিষিদ্ধ না হলেও যখন তাতে এমন আশংকা থাকে যে, এঁ বস্তু গ্রহণ করলে অন্য কোন হারাম ও অবৈধ কাজে জড়িয়ে পড়ার আশংকা দেখা দিতে পারে, তখন এ বৈধ বস্তুও নিষিদ্ধ করে দেয়া হয়। যেমন, গাছের কাছে যাওয়া তার ফল-ফসল খাওয়ার কারণও হতে পারতো । সেজন্য তাও নিষিদ্ধ করে দেয়া হয়েছে। একে ফিকাহ্শাস্্রের পরিভাষায় £!১১ ১ (উপকরণের নিষিদ্ধতা) বলা হয়। নবীগণের নিষ্পাপ হওয়া £ এ বর্ণনার দ্বারা হযরত আদম (আ)-কে বিশেষ গাছ বা তার ফল খেতে নিষেধ করা হয়েছিল এবং এ ব্যাপারেও সাবধান করে দেয়া হয়েছিল যে, শয়তান তোমাদের শত্রু । কাজেই সে যেন তোমাদেরকে পাপে লিপ্ত করে না দেয়। এতদসত্বেও হযরত আদম (আ)-এর তা খাওয়া বাহ্যিকভাবে পাপ বলে গণ্য । অথচ নবীগণ পাপ থেকে বিমুক্ত ও পবিত্র । সঠিক তথ্য এই যে, নবীগণের যাবতীয় পাপ থেকে মুক্ত ও পরিশুদ্ধ থাকার কথা যুক্তি-বুদ্ধির দ্বারা এবং লিখিত ও বর্ণনাগতভাবে প্রমাণিত ৷ চার ইমাম ও উন্মতের সম্মিলিত অভিমতেও নবীগণ ছোট-বড় যাবতীয় পাপ থেকে মুক্ত ও পবিত্র । কারণ, নবী (আ)-দেরকে গোটা মানব জ্ঞাতির অনুসরণীয় আদর্শ হিসেবে প্রেরণ করা হয়েছিল যদি তাদের দ্বারাও আল্লাহ্ পাকের ইচ্ছার পরিপন্থী ছোট-বড় কোন পাপ কাজ সম্পন্ন হতো, তবে নবীদের বাণী ও কার্যাবলীর উপর আস্থা ও বিশ্বাস উঠে যেত এবং তারা আস্থাভাজন থাকতেন না । যদি নবীদের উপর আস্থা ও বিশ্বাস না থাকে, তবে দীন ও শরীয়তের স্থান কোথায় ? অবশ্য কোরআন পাকের বহু আয়াতে অনেক নবী (আ) সম্পর্কে এ ধরনের ঘটনার বর্ণনা রয়েছে, যাতে প্রতীয়মান হয় যে, তাদের দ্বারাও পাপ সংঘটিত হয়েছে এবং আল্লাহ্ পাকের পক্ষ থেকে এজন্য তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। হযরত আদম (আ)-এর ঘটনাও এ শ্রেণীভুক্ত ৷ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।