সচী-পত্ৰ ১৭৮ তফসীরে মা'আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড 5১ ৮1 ১০ 5,২5 ৯ অৰ্থাৎ-যদি এই নিষিদ্ধ গাছের ফল খাও, তবে তোমরা উভয়েই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। Up ০ ০৪/5১3 50 ১শব্দের অর্থ বিচ্যুতি বা পদস্থলন ৷ অর্থাৎ শয়তান আদম ও হাওয়াকে পদস্থলিত করেছিল বা তাদের বিচ্যুতি ঘটিয়েছিল। কোরআনের এ সব শব্দে পরিষ্কার এ কথা বোঝা যায় যে, আদম ও হাওয়া কর্তৃক আল্লাহ্ পাকের হুকুম লঙ্ঘন সাধারণ পাপীদের মত ছিল না বরং শয়তানের প্রতারণায় প্রতারিত হয়েই তারা এ ধরনের পদক্ষেপ নিয়েছিলেন । পরিণামে যে গাছের ফল নিষিদ্ধ ছিল, তা খেয়ে বসলেন। এখানে প্রশ্ব ওঠে যে, যখন সিজদা না করার কারণে শয়তানকে অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে দেয়া হলো তখন আদম (আ)-কে প্রতারিত করার উদ্দেশ্যে কিভাবে সে বেহেশৃতে পৌছলো ? এর সুস্পষ্ট জওয়াব এই যে, শয়তানের প্রতারণার এবং বেহেশতে পৌঁছার অনেক রূপ হতে পারে। হয়ত সাক্ষাৎ ব্যতীতই তাদের অস্তঃকরণে প্রবঞ্চনা ঢেলে দিয়েছিল, কিংবা এমনও হতে পারে যে, শয়তান জিন জাতিভুক্ত বলে আল্লাহ্ পাক. তাকে এমন সব কাজের ক্ষমতা দান করেছেন, যা সাধারণত মানুষের পক্ষে অসম্ভব । তাদের বিভিন্ন আকৃতি ধারণের ক্ষমতা রয়েছে হতে পারে, দানবীয় ক্ষমতাবলে বা সম্মোহনী শক্তির মাধ্যমে আদম ও হাওয়ার মনকে প্রভাবান্বিত ও প্রতিক্রিয়াগস্ত করে ফেলেছিল। আবার এমনও হতে পারে যে, অন্য কোন রূপে--_যেমন, সাপ প্রভৃতির আকৃতি ধারণ করে শয়তান জান্নাতে প্রবেশ করেছিল। সম্ভবত এ কারণেই তার শত্রুতার প্রতি হযরত আদম (আ)- এর কোন লক্ষ্যই ছিল না। কোরআন মজীদের আয়াত ১ C১ 1 | 5/3, (শয়তান তাদেরকে কসম করে বলল যে, নিৰ্চয়ই আমি তোমাদের কল্যণির্কামী ও সদুপদেশদানকারী ৷) এ আয়াত দ্বারাও একথাই বোঝা যায় যে, শয়তান শুধু প্রবঞ্চনা ও মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করেই ক্ষান্ত হয়নি, বরং আদম ও হাওয়াকে মৌখিক কথার মাধ্যমে এবং কসম দিয়ে দিয়েও প্রভাবিত করেছে। ১১২ ০ 42,05 -অৰ্থাৎ_ শয়তান এই প্রবঞ্চনা ও পদস্থলনের দ্বারা আদম ও হাওয়া (আ)-কে সেসব নিয়ামতাদি থেকে পৃথক করে দিল, যেগুলোর মাঝে তারা অতি স্বাচ্ছন্দ্যে কালাতিপাত করছিলেন। এই বের করা যদিও আল্লাহ্র হুকুম অনুযায়ী হয়েছিল, কিন্তু এর কারণ যেহেতু ছিল: শয়তান, সুতরাং বের করাকে শয়তানের সাথেই সম্পৃক্ত করা হয়েছে। se a A, 1) ১১ Ui, -অৰ্থাৎ ‘আমি তাদেরকে হুকুম করলাম তোমরা নীচে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু থাকবে’ এ নির্দেশে হযরত আদম ও হাওয়াকে সম্বোধন করা হয়েছে। আর সে সময় পর্যন্ত যদি শয়তানকে আসমান থেকে বের করে না দেয়া হয়ে থাকে, তবে সেও এ সম্বোধনের অন্তর্ভুক্ত ছিল। এক্ষেত্রে পারস্পরিক শত্রুতার অর্থ এই যে, শয়তানের সাথে তোমাদের শত্রুতা দুনিয়াতেও সমভাবেই বলবৎ থাকবে । আর যদি এ ঘটনার পূর্বেই শয়তান বিতাড়িত হয়ে থাকে, তবে বাক্যের সম্বোধন আদম ও হাওয়া (আ) এবং তাদের বংশধরদের প্রতি হবে। যার অর্থ হবে এই যে, তাদের এক শাস্তি তো এই হলো যে, তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেয়া হলো । এরই সাথে দ্বিতীয় শাস্তি www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।