১৭৭ নির্ধারিত সময় পর্যন্ত পৃথিবীতে অবস্থান করতে হবে এবং কাজকর্ম চালাতে হবে।. (অর্থাৎ সেখানেও স্থায়িভাবে থাকতে পারবে না ৷ কিছুকাল পর সে অবস্থান ছাড়তে হবে ।) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় এটা আদম (আ)-এর ঘটনার সমাত্তিপর্ব । এখানে বর্ণনা করা হয়েছে যে, ফেরেশতাদের উপর হযরত আদম (আ)-এর শ্রেষ্ঠত্ব ও বিশ্ব খেলাফতের যোগ্যতা যখন স্পষ্ট করে বলে দেয়া হলো এবং ফেরেশতাগণও তা মেনে নিলেন আর ইবলীস যখন আত্মন্তরিতা ও হঠকারিতার দরুন কাফির হয়ে বেরিয়ে গেল, তখন হযরত আদম (আ) এবং তার সহধর্মিণী হাওয়া (আ) এ নির্দেশ প্রাপ্ত হলেন যে, তোমরা জান্নাতে বসবাস করতে থাক এবং সেখানকার নিয়ামত পরিতৃপ্তিসহ ভোগ করতে থাক । কিন্তু একটি নির্দিষ্ট গাছ সম্পর্কে নির্দেশ দেওয়া হলো যে, এর কাছেও যেও না। অর্থাৎ সেটির ভোগ পূর্ণভাবে পরিহার করবে। শয়তান আদম (আ)-এর কারণে ধিক্্কৃত ও অভিশপ্ত হয়েছিল। যে কোন প্রকারে সুযোগ পেয়ে এবং এ গাছের উপকারাদি বর্ণনা করে তাদের উভয়কে সে গাছের ফল খেতে প্ররোচিত করল । নিজেদের বিচ্যুতির দরুন তাদেরকেও পৃথিবীতে নেমে যেতে নির্দেশ দেয়া হলো ৷ তাদেরকে বলে দেয়া হলো যে, পৃথিবীতে বসবাস জান্নাতের মত নির্বঞ্ছাট ও শাত্তিপূর্ণ হবে না, বরং সেখানে মতানৈক্য ও শত্ৰুতার উন্মেষ ঘটবে ফলে বেঁচে থাকার স্বাদ পূর্ণভাবে লাভ করতে পারবে না। LETS 53 cal ol ৯3 (515, (এবং আমি আদম (আ)-কে সস্ত্রীক জান্নাতে অবস্থান করতে নির্দেশ দিলাম ৷) এটা আদম সৃষ্টি ও ফেরেশতাদের সিজদার পরবর্তী ঘটনা । কোন কোন বিশেষজ্ঞ এ নির্দেশ থেকে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, আদম সৃষ্টি ও সিজদার ঘটনা জান্নাতের বাইরে অন্য কোথাও ঘটেছিল । এর পরে তাদেরকে বেহেশতে প্রবেশ করানো হয়েছে। কিন্তু এ অর্থও সুনিশ্চিত নয়। বরং এমনও হতে পারে যে, সৃষ্টি ও সিজদা উভয় ঘটনা বেহেশতেই ঘটেছিল, কিন্তু তাদের বাসস্থান কোথায় হবে সে সম্পর্কে তাদেরকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি । তাদের বাসস্থান সম্পর্কিত সিদ্ধান্ত ঘটনার পর শোনানো হলো । Lait 142, {১০ ১২, 1,2,আরবী অভিধান অনুযায়ী নিয়ামত ও আহাৰ্যবস্তু বলতে সেই সব নিয়ামত ওঁ আহাৰ্যবস্তুকে বলা হয়, যা লাভ করতে কোন শ্রমসাধনার প্রয়োজন হয় না এবং এত পর্যাপ্ত ও ব্যাপক পরিমাণে লাভ হয় যে, তাতে ত্রাসপ্রান্তি বা নিঃশেষিত হয়ে যাওয়ার কোন আশংকাই থাকে না । অর্থাৎ-আদম ও হাওয়া (আ)-কে বলা হলো যে, তোমরা জান্নাতের ফলমূল পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে থাক । ওগুলো লাভ করতে হবে না এবং তা্াস পাবে কিংবা শেষ হয়ে যাবে, এমন কোন চিন্তাও করতে হবে না। 3,24 ১১ 45 3, _কোন বিশেষ গাছের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছিল যে, এর নিকটে যেওনা । প্রকৃত উদ্দেশ্য ছিল, সে গাছের ফল না খাওয়া ৷ কিন্তু তাকীদের জন্য বলা হয়েছে, কাছেও যেও না । সেটি কি গাছ ছিল, কোরআন করীমে তা উল্লেখ করা হয়নি । কোন নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদীস দ্বারাও তা নির্দিষ্ট করা হয়নি। কোন কোন মুফাস্সির সেটিকে গমের গাছ বলেছেন, আবার কেউ কেউ আডুর গাছ বলেছেন। অনেকে বলেছেন, আঞ্জীরের গাছ। কিন্তু কোরআন ও হাদীসে যা অনির্দিষ্ট রেখে দেয়া হয়েছে তা নির্দিষ্ট করার কোন প্রয়োজন পড়ে না। তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) _ ২৩ www.banglakitab. Weebly. com
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।