তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= সচা-পত্র ১৭৪ তফসীরে মা'আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড মুহাম্মদীতে তা রহিত হয়ে গেছে। বড়দের প্রতি সম্মান প্রদর্শনের পদ্ধতি হিসাবে এখন শুধু সালাম ও মুসাফাহার অনুমতি রয়েছে। রুক্‌-সিজদা ও নামাযের মত করে হাত বেধে দাড়ানোকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। . এর বিশ্লেষণ এই যে, শিরকু, কুফর ও আল্লাহ্‌ ছাড়া অন্য কারো ইবাদত করা কোন শরীয়তেই বৈধ ছিল না । কিন্তু কিছু কাজ, এমনও রয়েছে যা মূলত শির্ক বা কুফর নয় । কিন্তু মানুষের অজ্ঞানতা ও অসাবধানতার দরুন সে সমস্ত কার্য শির্ক ও কুফরের কারণ হয়ে দাড়াতে পারে। এসব কার্য পূর্ববর্তী নবীগণের শরীয়তে আদৌ নিষিদ্ধ ছিল না, বরং সেগুলোকে শির্করূপে প্রতিপন্ন করা থেকে মানুষকে বিরত রাখা হতো মাত্র । যেমন, প্রাণীদের ছবি আঁকা হা TES CEO HEE (এবং জিনেরা তার জন্য বড় বড় মিঁহরাব তৈরি করত এবং ছবি অংকন্‌ করত ।) ' -- অনুরূপভাবে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে সিজদা করা পূর্ববর্তী শরীয়তসমূহে বৈধ ছিল, কিন্তু পরবর্তীকালে মানুষের অজ্ঞানতার ফলে এ সৱ বিষয়ই শির্ক ও পৌত্তলিকতার কারণ হয়ে দাড়িয়েছে। এ পথেই নবীগণের দীন ও শরীয়তে বিকৃতি ও মূলচ্যুতি ঘটেছে। পরবর্তী নবী ও শরীয়ত এসে তা একেবারে বিলুপ্ত করে দিয়েছে। শরীয়তে মুহাম্মদী যেহেতু অবিনশ্বর ও চিরস্তন শরীয়ত রাসূলে করীম (সা)-এর মাধ্যমে যেহেতু নবূয়ত $ রিসালতের পরিসমাপ্তি ঘটেছে এবং তার শরীয়তই যেহেতু সর্বশেষ শরীয়ত, সেহেতু একে বিকৃতি ও মূলচ্যুতি থেকে বাঁচাবার জন্য এমন প্রতিটি ছিদ্রপথই বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে শির্ক ও পৌত্তলিকতা প্রবেশ করতে না পারে। এ পরিপ্রেক্ষিতে সেসব বিষয়ই এ শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী কোন যুগে শির্ক ও প্রতিমা পূজার উৎস বা কারণ হয়ে দীড়িয়েছিল। ছবি ও চিত্রাঙ্কন এবং তার ব্যবহারও এজন্যই হারাম করা হয়েছে। সন্মান প্রদর্শনমূলক সিজদা একই কারণে হারাম হয়েছে। আর এমন সব সময়ে নামায পড়াও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, যেসব সময়ে মুশরিক ও কাফিরগণ নিজেদের তথাকথিত উপাস্যদের পূজা ও উপাসনা করত । কারণ এ বাহ্যিক সাদৃশ্য পরিণামে যেন শির্কের কারণ না হয়ে দাড়ায় । সহীহ মুসলিম শরীফে বর্ণিত রয়েছে, হুযুর (সা) মানবদেরকে নির্দেশ দেন, তারা যেন নিজেদের গোলামকে ‘আব্দ' অর্থাৎ দাস বলে না ডাকে এবং গোলামদের প্রতি নির্দেশ দেন, য়েন তারা. মনিবদেরকে ‘রব’ বা প্রভু বলে না ডাকে । অথচ শাব্দিক অর্থে ‘আবদ’ অর্থ গোলাম এবং 'রব’ অর্থ লালন-পালনকারী । এ ধরনের শব্দের ব্যবহার নিষিদ্ধ না হওয়াই উচিত ছিল। কিন্তু নিছক এ কারণে যে, এসব শব্দ শির্কের ধারণা সৃষ্টি করতে পারে এবং পরবর্তীকালে এসব শব্দের কারণেই মনিবদেরকে পূজা করার পথ খুলে যেতে পারে; কাজেই এসব শব্দের ব্যবহার নিষিদ্ধ ও বন্ধ করে দেওয়া হয়েছে। সারকথা আদম (আ)-এর প্রতি ফেরেশতা ও জিনদের সিজদা এবং ইউসুফ (আ)-এর প্রতি তার পিতা-মাতা ও ভাইদের সিজদাঁ-যার বর্ণনা www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।