= সি পত্ৰ ‘সূরা আল-বাকারাহ্ ১৭১ (৫) তীর-পরে আল্লাহ্ পাক ভার উন্মত সমষ্টিকে এমন মর্যাদা দান করবেন, যা পূর্ববর্তী নবীগণকে দেওয়া হতো অর্থাৎ সমস্ত উন্মতকে নিষ্পাপ নির্দোষ বলে ঘোষণা করা হয়েছে। ইরশাদ হয়েছে, তার উন্মত কখনো বিপথ ও ভ্রান্ত নীতির উপর একত্রিত হবেনা । গোটা উন্মত যে বিষয়ের উপর একমত্য পোষণ করবে, তা আল্লাহ্র বিধান ও সিদ্ধান্তেরই . বহিঃপ্রকাশ বলে মনে করা হবে। এজন্যও আল্লাহ্র কিতাব ও রাসূলের সুন্নাহ্র পর মুসলিম উন্মতের সম্মিলিত মতকে শরীয়তে দলীলের তৃতীয় ভিত্তি বলে নির্ধারণ করা হয়েছে। ইরশাদ হয়েছেঃ Ua Le £522 ৩] (আমার উন্মত কখনও ভ্রান্ত নীতির ওপর একত্রিত হবে না৷) এর বিস্তারিত বিশ্লেষণ সে হাদীসেও পাওয়া যায়, যাতে ইরশাদ হয়েছে £ঃ আমার উম্মতের মধ্যে একদল সর্বদা সত্যের ওপর. অটল থাকবে দুনিয়ার যত পটপরিবর্তনই হোক, সত্য যতই নিষ্প্ত ও দুর্বল হয়ে পড়ুক, কিন্তু আল্লাহ্র পথে সর্বতোভাবে নিবেদিত উত্মতের একদল সর্বদা সত্য ও ন্যায়ের পোষকতা করতেই থাকবে । এতে এ কথাও স্পষ্ট হয়ে গেল যে, সমগ্র উন্মত কখনো অসত্য ও ভ্রান্তির ওপর একত্রিত হবে না। আর যখন উম্মতের সমষ্টিকে নিষ্পাপ বলে আখ্যায়িত করা হয়েছে, তখন রাসূলের খলীফা নির্বাচনের ক্ষমতাও সমষ্টিগতভাবে উন্মতের ওপরে ন্যস্ত করা হয়েছে। হুযুরে পাক (সা)-এর পরবর্তীকালে বিশ্বের প্রতিনিধিত্, রাষ্ট্রপরিচলনা ও আইন-শৃঙ্খলা বিধানের দায়িত্বে সমাসীন করার জন্য নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। উম্মত যাকে খিলাফতের জন্য নির্বাচিত করবে, তিনি রাসূলের খলীফা হিসেবে দেশের আইন-শৃংখলা বিধানের জন্য এককভাবে দায়ী থাকবেন। আর সমগ্র বিশ্বের খলীফা মাত্র একজনই হতে পারেন। খোলাফায়ে রাশেদীনের শেষ যুগ পর্যন্ত খিলাফতের এ ধারা সঠিক নিয়মে অভ্রান্ত নীতির ওপর চলে আসছিল। এ কারণেই তাদের সিদ্ধান্তসমূহ কেবল ধর্মীয় ও সাময়িক সিদ্ধান্তের মর্যাদাই রাখে না, বরং তা এক সুদৃঢ় ও অভ্রান্ত সনদ এবং উম্মতের জন্য এক মৌলিক বিধান হিল্লাবে বিবেচিত হয়ে আসছে। এ সম্পর্কে হুযূর (সা) ইরশাদ করেছেনঃ il UL 2% [৮5১১ 4% (তোমরা আমার ও খোলাফায়ে রাশেদীনের জীবন যাপন পদ্ধতি দৃঢ়ভাবে অনুসরণ কর ।) খেলাফতে রাশেদার পরবর্তী অবস্থা £ খোলাফায়ে রাশেদীনের (ন্যায়নিষ্ঠ খলীফা চতুষ্টয়) পরবর্তীকালে প্রশাসনিক বিশৃঙ্খলা ও দুর্বলতার সুযোগে উন্মতের মধ্যে অনৈক্য ও মতভেদের সূচনা হয়। বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আমীর তথা গভর্নর নিযুক্ত করা হয়। তাদের মধ্যে কেউই খলীফার জন্য প্রয়োজনীয় যোগ্যতার অধিকারী ছিলেন না। তীদেরকে বড়জোর কোন অঞ্চল ও সম্প্রদায়বিশেষের আমীর (শাসক) বলা যেতে পারে। এরূপভাবে যখন কোন এক ব্যক্তির নেতৃত্বে মুসলিম জগতের এক্য ও সংহতি অসম্ভব হয়ে দাড়াল এবং প্রতিটি দেশ ও সম্প্রদায়ের জন্য পৃথক পৃথক আমীর নিযুক্তির প্রথা প্রচলিত হলো, তখন মুসলমানগণ ইসলামী নীতি অনুসারে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সমর্থনপুষ্ট ও সম্মতিপ্রাপ্ত ব্যক্তিকে আমীর নিযুক্ত করতে আরম্ভ করেন, যার সমর্থনে কোরআনের আয়াত ১৫১; ৪) +৯ ১! (পারস্পরিক পরামর্শের ভিত্তিতে তাদের সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।) পেশ করা যেতে পারে। www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।