সচী-পত্ৰ ১৬৮ তফসীরে মাআরেফুল কোরআন £ প্রথম খণ্ড একদিকে যেমন নিষ্পাপ-নিষ্কলুষ ফেরেশতা জাতি সৃষ্টি করেছেন, যাদের দ্বারা কোন পাপই সংঘটিত হতে পারে না, অপরদিকে তেমনি শয়তানকে সৃষ্টি করেছেন, যাদের কোন পুণ্য ও কল্যাণকর, কার্য সাধনের যোগ্যতাই নেই। অনুরূপভাবে এমন এক জাতি সৃষ্টি করাও আল্লাহ্ পাকের অভিপ্রায় ছিল, যার মধ্যে পাপ ও পুণ্য উভয়ের সমাবেশ ঘটবে এবং যার মাঝে মঙ্কল-অমঙ্গল উভয় প্রেরণাই বিদ্যমান থাকবে এবং মহান প্রভুর নৈকট্য লাভ ও সত্ুষ্টি বিধানের গৌরবে ভূষিত হুবে। ভাষার স্রষ্টা আল্লাহ্ পাক স্বয়ং ঃ আদম (আ)-এর এ বর্ণনায় বস্তু-সামগ্রীর নাম শিক্ষা দানের ঘটনা দ্বারা প্রমাণিত হয় যে, ভাষা শব্দাবলীর মূল প্রণেতা ও সষ্টা স্বয়ং আল্লাহ্ পাক । অতঃপর সৃষ্টির নানা রকম ব্যবহারের ফলে তা বিচিত্র রূপ ধারণ করেছে এবং বিভিন্ন ভাষার উদ্ভব হয়েছে। ইমাম আশ্আরী (র) এ আয়াতেই প্রমাণ করেছেন যে, আল্লাহ্ পাকই ভাষার প্রণেতা । ফেরেশতাদের ওপর আদমের শ্রেষ্ঠত্ব ৪ এ ঘটনার ক্ষেত্রে কোরআনে হাকীমে ব্যবহৃত এসব বিশুদ্ধ তাৎপর্যপূর্ণ শব্দসমষ্টি বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, যখন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলা হয়েছে যে; এসব বস্তু-সামগ্রীর নাম বলে দাও, তখন ' "$১ ১] শব্দ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমাকে বলে দাও । আবার যখন হযরত আদম (আ)-কে একই বিষয় - সম্পর্কে সম্বোধন করা হয়েছে, তখন +4! (হে আদম তাদেরকে বলে দাও ৷) শব্দ ব্যবৃহৃত হয়েছে। অর্থাৎ আদম (আ)-কে নির্দেশ দেওয়া হয়েছে যে, ফেরেশতাদেরকে এসব বস্তুর নাম ‘ৰলে দাও । প্রকাশভঙ্গীর, এ পার্থক্যের দ্বারা প্রমাণিত হয়েছে যে, এখানে হযরত আদম {আ)-কে শিক্ষকের এবং ফেরেশতাদেরকে শিক্ষার্থীর মর্যাদা দেওয়া হয়েছে। যেত্বানে হযরত আদম (আ)-এর মর্যাদা ও শ্রেষ্ঠতৃকে বিশেষ ভঙ্গীতে প্রকাশ.করা হয়েছে। - এ ঘটনা থেকে এ কথাও বোঝা গেল যে, ফেরেশতাদের জ্ঞানের ক্ষেত্রেও হ্রাস-বৃদ্ধি হতে ' পারে। কেননা, যেসব বস্তুর জ্ঞান তাদের ছিল না, আদম (আ)-এর মাধ্যমে তাদেরকে কোন না কোন পর্যায়ে সংক্ষিপ্তভাবে সেসব বস্তুর জ্ঞানদান করা হয়েছে। __ পৃথিবীর খেলাফত ঃ£ এ সব আয়াত্রে দ্বারা জানা গেল যে, রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা এবং সেখানে আল্লাহ্ পাকের বিধি-বিধান প্রবর্তনের উদ্দেশ্যে তার পক্ষ থেকে কাউকে তাঁর প্রতিনিধি নিযুক্ত করা হয়। এর দ্বারা রাষ্ট্রীয় বিধানের এক গুরুতৃপূর্ণ অধ্যায়ের সন্ধান পাওয়া যায়। তা হলো এই যে, গোটা বজন্তুজগত ও নিখিল বিশ্বের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ্ পাকেরই জন্য । কোরআন মজীদের বহু আয়াত একথা প্রমাণ করে। যেমন- ১ <] ০১ ৷ (বিধান দানের অধিকারী একমাত্র আল্লাহ্ পাক) ১১ 2,১, (নভোমণ্ডল ও ভূমণ্ডলের যাবতীয় কর্তৃত্ব তীরই ৷) ৭১/513 !1 1 ১1 (জেনে রেখো, তিনিই সৃষ্টিকর্তা ও বিধান দাতা ৷) প্রভৃতি আয়াত ৷ পৃথিবীর শাসনব্যবস্থা পরিচালনার জন্য আল্লাহ্ পাকের পক্ষ থেকে যুগে যুগে প্রতিনিধিবৃন্দের আগমন ঘটেছে। তারা আল্লাহ্ পাকের অনুমতিক্ৰমে পৃথিবীর শাসনকার্য পরিচালনা এবং মানুষের শিক্ষা-দীক্ষা ও দায়িতৃভার গ্রহণ করে আল্লাহ্র বিধান প্রবর্তন করেছেন। খলীফার এ নিযুক্তি সরাসরি স্বয়ং আল্লাহ্ পাকের www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।