তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সু) পত্ৰ ত সূরা আল-বাকারাহ্‌ ১৬৭ রাখা সম্পর্কে কোন অভিযোগ উত্থাপিত হয়, তবে সে এর কি মীমাংসা করবে এবং কিভাবে করবে?. মোটকথা, এ ঘটনার দ্বারা আল্লাহ্‌ পাক ফেরেশতাদের পূর্বেকার অমূলক ধারণার অপনোদন করে একথা প্রকাশ করে দিলেন যে, বিশ্ব-খেলাফতের দায়িত্ব পালনের জন্য নিষ্পাপ হওয়াই যোগ্যতার একমাত্র মানদণ্ড নয়, বরং দেখতে হবে, সে বস্তু জগত সম্পর্কে ওয়াকেফহাল কিনা এবং সেগুলোর ব্যবহার-বিধি ও ফলশ্রচতি সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখে কিনা । যদি তোমাদের এ ধারণা সঠিক হয়ে থাকে যে, তোমরা (ফেরেশতাগণ) এ খেদমতের জন্য যোগ্যতর তবে যাবতীয় বৈশিষ্ট্যসহ এসব বস্তুর নাম .বলে দাও। যেহেতু ফেরেশতাদের মতামত প্রকাশ কোন প্রতিবাদছলে বা অহংকার প্রদর্শনার্থ অথবা তাদের যোগ্যতার দাবি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ছিল না, বরং তাদের অভিমতের অভিব্যক্তি ছিল একান্ত অনুগত কর্মচারীর ন্যায় এবং বিনীতভাবে নিজস্ব খেদমত পেশ করাই ছিল তাদের উদ্দেশ্য । তাই তারা স্বতঃপ্রণোদিত হয়ে তৎক্ষণাৎ বলে উঠলেন__“মহান প্রভু, আপনি অতি পবিত্র । আপনি যতটুকু জ্ঞান আমাদের দিয়েছেন, তার অতিরিক্ত কিছুই আমাদের জানা নেই ৷' যার মর্মার্থ হলো, নিজেদের পূর্ববর্তী ধারণা পরিত্যাগ করে একথা স্বীকার করে নেয়া যে, তাদের চাইতে অধিক প্রজ্ঞাবান উত্তম জাতিও রয়েছে এবং খেলাফতের জন্য তারাই যোগ্যতম । দ্বিতীয় প্রশ্ন-পৃথিবীতে পদার্পণ করে মানব জাতি যে পরস্পর রক্তারক্তি করবে এবং বিশৃঙ্খলা ঘটাবে ফেরেশতাগণ এ তথ্য কোথা থেকে, কিভাবে সংগ্রহ করলেন ? তাঁদের কি অদৃশ্য জ্ঞান ছিল ? না নিছক অনুমানের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্তে উপনীত হলেন ? অধিকাংশ বিশেষজ্ঞের মতে এর উত্তর এই যে, স্বয়ং আল্লাহ্‌ পাকই তাদেরকে মানুষের বিভিন্ন অবস্থা এবং তার ভাবীকালের সম্ভাব্য কার্যকলাপ, আচার-ব্যবহার ও গতিবিধির স্বরূপ সম্পর্কে অবহিত করে দিয়েছিলেন। যেমন, কোন কোন হাদীসে পাওয়া যায়, যখন আল্তাহ্‌ পাক বিশ্ব-খেলাফতের দায়িত্ব পালনের উদ্দেশ্যে আদম সৃষ্টির বিবরণ ফেরেশতাদের সামনে প্রদান করলেন, তখন ফেরেশতাগণ কৌতূহলের বশবর্তী হয়ে আল্লাহ্‌ পাকের নিকট ভাবী খলীফার বিভিন্ন দিক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করায় স্বয়ং আল্লাহ্‌ পাকই তাদেরকে সবকিছু সবিস্তারে বলে দেন। ফেরেশতাগণ সবিশ্ময়ে ভাবতে লাগলেন, অশাস্তি সৃষ্টি ও রক্তারক্তি করাই: যে জাতির বৈশিষ্ট্য, তাকে কোন্‌ যুক্তি ও তাৎপর্যের ভিত্তিতে বিশ্ব-খেলাফতের দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হলো? এর একটি উত্তরে আল্লাহ্র পক্ষ থেকে হযরত আদমের জ্ঞানগত শ্রেষ্ঠত্ব প্রমাণের মাধ্যমে দেওয়া হয়েছে। আর বিশৃঙ্খলা ও রক্তপাত ঘটাবে বলে তীর খেলাফতের যোগ্যতা প্রসঙ্গে যে সন্দেহ্‌ প্রকাশ করা হয়েছিল, সংক্ষিপ্তাকারে এর উত্তর দেওয়া হয়েছে Y ০ ০৮৭5 (তোমরা যা জান না নিশ্চয়ই আমি তা জানি ।) আয়াতের মাধ্যমে । এতে ইঙ্গিত রয়েছে যে, যে বিষয়কে তোমরা খিলাফতের যোগ্যতার পরিপন্থী বলে মনে করছ, প্রকৃত প্রস্তাবে সেটাই তার যোগ্যতার মূল উৎস ও প্রধান কারণ । কেননা, অশাস্তি দূরীভূত করার উদ্দেশ্যেই বিশ্ব-খেলাফত প্রতিষ্ঠা একান্ত আবশ্যক । যেখানে অশান্তি ও বিশৃঙ্খলা থাকবে না, সেখানে প্রতিনিধি পাঠানোর কি প্রয়োজন ? মোটকথা, আল্লাহ্‌ পাক নিজের ইচ্ছানুসারে www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।