তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= সচা-পত্ৰ ১৬৬ তফসীরে মা*আরেফুল কোরআন £ প্রথম খণ্ড ‘কেমন করে হয়, কোন্‌ ধরনের এবং কোন্‌ রাশির শরীরে সাপ ও বিচ্ছুর বিষের প্রতিক্রিয়া কি বর্রকম হয়? - মোটকথা, সৃষ্টি জগতের বিভিন্ন বস্তুর নাম, গুণাগুণ ও লক্ষণাদির জ্ঞান ফেরেশতাদের স্বভাব-প্রকৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন। এ শিক্ষা ও জ্ঞান শুধু আদমকেই দেয়া সন্ধব ছিল এবং ভাকেই তা দেয়া হলো। কোরআন পাকের কোথাও সরাসরিভাবে বা আকার-ইঙ্গিতে এমন প্রমাণ পাওয়া যায় না যে, হযরত আদম (আ)-কে ফেরেশতাদের থেকে পৃথক করে কোন নির্জন জায়গায় নিয়ে গিয়ে এ শিক্ষা প্রদান করা হয়েছিল ৷ সুতরাং এমন হতে পারে যে, শিক্ষাদান এবং তা গ্রহণের সুযোগ সবার জন্যে সমানভাবেই বিদ্যমান ছিল। এর দ্বারা উপকৃত হওয়ার যোগ্যতা হযরত আদম (আ)-এর ছিল বলে সুযোগের সদ্ব্যবহার করে তিনি এ শিক্ষা লাভ করে নেন। ফেরেশতাদের প্রকৃতিতে তা ছিল না বলে তীরা তা লাভ করতে সক্ষম হননি। এজন্যই এখানে শিক্ষাদানকে শুধু আদম (আ)-এর সাথে সম্পৃক্ত করে বলা হয়েছেঃ es £৩! (এবং আল্লাহ্‌ পাক হযরত আদমকে শিক্ষা প্রদান করেন) অবশ্য শিক্ষাদান ব্যবস্থা আদম (আ) ও ফেরেশতা উভয়ের জন্য সমভাবেই ছিল এবং উভয়ই এর অন্তর্ভুক্ত ছিলেন। আবার এমনও হতে পারে যে, বাহ্যিকভাবে শিক্ষাদানের কোন আয়োজনই করা হয়নি। বরং আদম (আ)-কে সৃষ্টির প্রারম্ভিক পর্যায়ে এসব দ্রব্য-সামগ্রীর জ্ঞান স্বভাবগতভাবেই নিয়ে দেওয়া হয়েছিল । যেমন, সদ্যোজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মায়ের দুধ পান করতে এবং হাসের ছানা সাতার কাটতে জানে। এ ব্যাপারে কোন বাহ্যিক প্রশিক্ষণ প্রয়োজন হয় না৷ প্রশ্ন হতে পারে-আল্লাহ্‌ তো সব কিছুই করার ক্ষমতা রাখেন। তিনি ফেরেশতাদের প্রকৃতি ও স্বভাব পাল্টিয়ে প্রয়োজনীয় যোগ্যতার উন্মেষ ঘটিয়ে তাদেরকেও এসব কিছু শিখিয়ে নিতে পারতেন। তবে তা করলেন না কেন ? উত্তর এই যে, যদি ফেরেশতাদের স্বভাব-প্রকৃতি পরিবর্তন করে দেয়া হতো তবে ফেরেশতা আর ফেরেশতাই থাকতেন না, মানুষে রূপান্তরিত হয়ে যেতেন । সুতরাং এ প্রশ্রের অর্থ পরোক্ষভাবে এই দাড়ায় যে, আল্লাহ্‌ পাক ফেরেশতাদেরকে মানুষে রূপান্তর করছিলেন না কেন? সারকর্থা হযরত আদম (আ)-কে সৃষ্ট জগতের যাবতীয় বস্তু-সামগ্রীর নাম এরং সেগুলোর গুণাগুণ ও লক্ষণাদির বিশেষ জ্ঞান দান করা হয়েছিল, যা ফেরেশতাদের নাগালের সম্পূর্ণ বাইরে । অতঃপর সেসব বস্তু-সামখ্রী ফেরেশতাদের সামনে পেশ করে বলা হলো, তোমাদের চাইতে অধিক জ্ঞানী ও উত্তম কোন জাতি সৃষ্টি হবে না বলে এবং বিশ্ব-খেলাফতের দায়িত্‌ পালনের জন্য মানব জাতির. চাইতে তোমরাই যোগ্যতর বলে তোমাদের যে ধারণা এতে তোমরা যদি সত্যবাদী ও সঠিক হয়ে থাক, তবে সৃষ্ট জগতের যেসব বিষয়ের ওপর বিশ্ব-খলীফার শাসনকাৰ্য পরিচালনা করতে হবে, যাবতীয় গুণাগুণ ও বৈশিষ্ট্যাবলীসহ এগুলোর নাম বলে দাও দেখি । এখানে এ.তথ্য উদ্ঘাটিত হলো যে, শাসকের জন্য শাসিতের স্বভাব-প্রকৃতি গুণ-বৈশিষ্ট্য এবং বিভিন্ন অবস্থা সম্পর্কে পুরোপুরি জ্ঞান থাকা একান্ত আবশ্যক । অন্যথায় তিনি তাদের ওপর ন্যায় ও ইনসাফের সাথে শাসনকার্য পরিচালনা করতে সক্ষম হবেন না। যে ব্যক্তি জানে না ঘে, ক্ষুধার কারণে কিভাবে কতটুকু কষ্ট ও যন্ত্রণা হয়, তার আদালতে যদি কাউকে অভুক্ত www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।