= সি পত্ৰ সূরা আল-বাকারাহ্ ১৬৩ তিনি যার জন্য যতটুকু জ্ঞানবুদ্ধি কল্যাণকর বলে মনে করেছেন, তাকে ততটুকুই দিয়েছেন। প্রতিনিধির উপর্র অর্পিত দায়িত্ পালনে ফেরেশতাগণ যে অক্ষম, আলোচ্য আয়াতে তাদের একথার স্বীকৃতি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। হযরত আদম [আ| যে যথার্থই এ বিশেষ জ্ঞান লাভের যোগ্য, পরর্তী আয়াতে আল্লাহ্ পাক ফেরেশতাগণের সামনে সুস্পষ্টভাৰে তা প্ৰকাশ করেছেন।) ইরশাদ করেন ঃ হে আদম! তুমি তাদেরকে এসব বস্তুর মাম (সংশ্লিষ্ট বিভিন্ন অবস্থা ও বৈশিষ্ট্যাদিসহ) বলে দাও । (যখন হযরত আদম [আ|] এ যব কিছু ফেরেশতাদের সামনে সবিস্তারে বলে দিলেন, তখন তাঁরা বুঝে নিলেন যে, হযরত আদম [আ] এ বিদ্যায়..বিশেষ দক্ষতা ও পারদর্শিতা অর্জন করেছেন।) অতঃপর (যখন হযরত আদম [আ] তাদেরকে এসব বস্তুর নাম বলে দিলেন,) তখন আল্লাহ্ পাক বললেন, আমি কি তোমাদেরকে বলিনি. যে, নিশ্চয়ই আমি নভোমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য (বস্তুর রহস্য সম্পর্কে) অবগত এবং তোয়রা যা কিছু প্রকাশ কর বা অন্তরে গোপন রাখ তাও আমার জানা ? আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আয়াতের পূর্বাপর সম্পর্ক ৪ পূর্ববতী আয়াতসমূহে আল্লাহ্ পাকের বিশেষ ও সাধারণ অনুশ্রহরাজির বর্ণনা দিয়ে মানবকে অকৃতজ্ঞতা ও অবাধ্যতা প্রদর্শন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ আয়াত থেকে রুকূর শেষ পর্যন্ত দশটি আয়াতে এ সূত্র ধরেই হযরত আদম (আ)-এর কাহিনী বর্ণনা করা হয়েছে। কেননা, অনুগ্রহ দু'ধরনের (১) প্রকাশ্য বা ইন্স্রিয়খ্রাহ্য । যথা__পানাহার, অর্থ-কড়ি, ঘর-বাড়ি, বিষয়-সম্পত্তি প্রভৃতি । (২) আভ্যন্তরীণ বা অতীন্দরিয় । যথা_-মান-মর্যাদা, যশ-্যাতি, জ্ঞান-বুদ্ধি, আনন্দ-স্কূ্তি প্রভৃতি । পূর্ববর্তী আয়াতসমূহে ছিল বাহ্যিক ও প্রকাশ্য অনুগ্রহাদির বিবরণ । আলোচ্য এগারটি আয়াতে আভ্যন্তরীণ অনুগ্রহসমূহের বর্ণনা দেয়া হয়েছে। আল্লাহ্ পাক বলেন, আমি তোমাদের আদি পিতা হযরত আদমকে জ্ঞান ও বিদ্যাবলে ধনী করেছি এবং ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়ে বিশেষ গৌরব ও অনন্য মর্যাদায় অভিষিক্ত করেছি । আর তোমাদেরকে তারই বংশধর হওয়ার গৌরব দান করেছি। এ আয়াতের সার-সংক্ষেপ এই-_মহান পরওয়ারদিগার আল্লাহ্ পাক যখন আদম (আ)-কে সৃষ্টি করেন এবং বিশ্বে তার খেলাফত প্রতিষ্ঠার ইচ্ছা করেন, তখন এ সম্পর্কে ফেরেশতাদের পরীক্ষা নেয়ার জন্য তার এ ইচ্ছা প্রকাশ করেন। এতে ইঙ্গিত ছিল যে, ভারা যেন এ ব্যাপারে নিজেদের অভিমত ব্যক্ত করেন। কাজেই ফেরেশতাগণ অভিমত প্রকাশ. করলেন যে, মানব জাতির মাঝে এমনও অনেক লোক হবে, যারা শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে । সুতরাং এদের উপর খেলাফত ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব অপর্ণের.হেতু তাদের পুরোপুরি বোধগম্য নয়। এ দায়িত্ব পালনের জন্য ফেরেশতাগণইযোগ্যতম বলে মনে হয় । কেননা, পুণ্য ও সততা তাদের প্রকৃতিগত গুণ । তাদের দ্বারা পাপ ও অকল্যাণ সাধন আদৌ সম্ভব নয়_তারা সদা অনুগত । এ জগতের শাসনকাৰ্য পরিচালনা ও শৃঙ্খলা বিধানের কাজও হয়তো তারাই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন। তাদের এ ধারণা.যে ভুল ও অমুলক তা আল্লাহ্ পাক ' . শাসকোচিত ভঙ্গীতে বর্ণনা করে বলেন যে, বিশ্ব খেলাফতের প্রকৃতি ও আনুষঙ্গিক প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা মোটেও ওয়াকেফহাল নও । তা কেবল-আমিই পূর্ণভাবে পরিজ্ছাত:। www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।