তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্ৰ ১৫৮ তফসীরে মা‘আরেফুল কোরআন £$ প্রথম খণ্ড আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আয়াতসমূহের পূর্বাপর সম্পর্ক ৪ পূর্ববর্তী আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলার অস্তিত্ব, একত্‌ এবং হুযুয়ের রিসালাত সম্পর্কে প্রকৃষ্ট প্রযাণাদি এবং সত্যবিমুখ বিরুদ্ধবাদীদের ভ্রান্ত ধারণার অপনোদন সংক্রান্ত আলোচনা ছিল। আলোচ্য আয়াত দ্বারা আল্লাহ্‌ তা'আলার করুণা ও ‘অনুগ্রহসমূহ বর্ণনায়: পর বিস্ময় প্রকাশ করে" বলা. হয়েছে ‘যে, আল্লাহ্র অগণিত দয়া ও সুখ-সম্পদে পরিবেষ্টিত থাকা সত্বেও কেউ তাঁর বিরুদ্ধাচরণ ও অবাধ্যতা প্রদর্শনে কিভাবে লিপ্ত থাকতে পারে! এতে বিশেষ জোক্স দিয়ে বলা হয়েছে যে, এসর প্রমাণাদি সম্পর্কে নির্দিষ্টভাবে চিন্তা করার জন্য প্রয়োজনীয় কষ্টটুকু খবীকার করতে তারা যদি প্রস্তুত না থাকে, তবে অন্তত দাতার দানের স্বীকৃতি এবং তার প্রতি যথাযোগ্য ভক্তি-শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শন: করা তো প্রত্যেক সভ্য ও রুচিজ্ঞানসম্পন্ন মানুষের স্বাভাবিক ও অবশ্যকর্তব্য। - প্রথম আয়াতে সেসব বিশেষ বিশেষ অনুগ্রহাদির বর্ণনা রয়েছে, যা মানুষের মূল সত্তার সাথে সম্পর্কযুক্ত এবং যা প্রত্যেক মানুষের অভ্যন্তরে উপস্থিত। যথা প্রথমাবস্থায় সে ছিল নিষ্প্লাণ অনুকণা, পরে তাতে আল্লাহ্‌ পাক প্রাণ সঞ্চার করেছেন। দ্বিতীয় আয়াতে সেসব সাধারণ অনুগ্রহের বিবরণ রয়েছে, যদ্বারা সমগ্র মানবজাতি ও গোটা সৃষ্টি যথাযথভাবে উপকৃত হয় এবং যা মানুষের বেঁচে থাকা ও টিকে থাকার জন্য একান্ত আবশ্যক ৷ এসবের মধ্যে প্রথমে ভূমি ও তার উৎপন্ন ফসলের আলোচনা 'রয়েছে,' যার সাথে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড় । অতঃপর যে আসমানসমূহের সাথে ভূমির সজীবতা ও উৎপাদন ক্ষমতা ওতপ্রোতভাবে জড়িত, সেগুলোর আলোচনা করা হয়েছে। < 59১-845 5,5 (তোমরা আল্লাহ্‌র অস্তিত্বকে কেমন করে অস্বীকার করতে পার $)ষ্ধা্জরা যদিও সরাসরি আল্লাহ্‌র অস্তিত্বে অবিশ্বাসী নয়, কিন্তু আল্লাহ্‌র রাসূলের প্রতি অবিশ্বাস পোষণকে পরোক্ষভাবে আল্লাহ্র প্রতিই অবিশ্বাস বলে মনে করে তাদেরকে এরূপ “040 EE GN Ss sess V0 2 CLUE PLS CS: চিন্তা. করলে বুঝতে পারবে যে, সৃষ্টির. সূচনা এ নিষ্প্রাণ অণুকণাসমূহ থেকেই হয়েছে, যা আংশিকভাবে জড়বস্তুর আকৃতিতে, আংশিকভাবে প্রবহমান বস্তুর আকৃতিতে এবং আংশিকভাবে খাদ্যের আকৃতিতে সারা বিশ্বে ছড়িয়ে আছে। মহান:আল্লাহ্‌ সেসব ইতস্তত বিক্ষিপ্ত নিষ্প্রাণ অণুকণাসমূহকে বিভিন্ন স্থান থেকে একত্র করেছেন। অবশেষে সেগুলোতে প্রাণ সংযোগ করে SU EE CO 0 CRT a EE ~~ <5, 5 ১4 (অনন্তর তোমাদের মৃত্যু ঘটাবেন আবার পুনরুজ্জীবিত করবেন ৷)” অর্থাৎ যিনি তোমাদের ইতস্তত বিক্ষিপ্ত অণুকণাগুলো সমবিত করে তাতে প্রাণ সঞ্চার করেছেন, তিনিই এ মরজগতে তোমাদের আয়ুর নির্ধারিত কাল পেরিয়ে গেলে তোমাদের জীবনশিখা নিভিয়ে দেবেন এবং এক নির্ধারিত সময়ের পর কিয়ামতের দিন তোমাদের শরীরের নিষ্প্রাণ বিক্ষিপ্ত কণাগুলোকে আবার সম্বিত করে তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।