তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্র ১৫৪ তফসীরে মা'আরেফুল কোরআন £ প্রথম খণ্ড অবিশ্বাস পোষণ ও অংশীদার নিরূপণ অশান্তি তো বটেই, তা ছাড়া তা কুফরেরই অবশ্যন্তাবী ফল । অত্যাচার, অবিচারও এ অশান্তির অন্তর্ভুক্ত ৷) ফলত এরাই পুরোপুরি ক্ষতিগ্রস্ত । (ইহলৌকিক শান্তি ও স্বাচ্ছন্দ্য এবং পারলৌকিক সুখ ভোগের উপকরণ__সবই এদের নাগালের বাইরে । কারণ, হিংসুকের পার্থিব জীবন সর্বদা নানাবিধ তিক্ততা ও প্রতিকূলতায় পরিপূর্ণ থাকে৷) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় কয়েক আয়াত পূর্বে দাবি করা হয়েছে যে, কোরআন করীমে কোন প্রকার সন্দেহের অবকাশ নেই । এ যে আল্লাহ্র বাণী এ সম্পর্কে কেউ যদি বিন্দুমাত্র সন্দেহ পোষণ করে, তবে তাকে কোরআনের ক্ষুদ্রতম সূরার অনুরূপ একটি সূরা প্রণয়ন করে পেশ করতে আহ্বান করা হয়েছে । আলোচ্য আয়াতসমূহে কোরআন অবিশ্বাসীদের এক অমূলক সন্দেহ বর্ণনাপূর্বক তা অপনোদন করা হয়েছে। সন্দেহটি এই যে, কোরআন শরীফে মশা-মাছির ন্যায় তুচ্ছ বস্তুর আলোচনাও স্থান লাভ করেছে। বস্তুত এটা মহান আল্লাহ্‌ ও তার পবিত্র কালামের মর্যাদার সম্পূর্ণ পৱিপস্থী । এ গ্ৰন্থ প্রকৃতই যদি আল্লাহ্র বাণী হতো, তবে এরূপ নিকৃষ্ট ও তুচ্ছ বস্তুর আলোচনা স্থান পেত না। কারণ, কোন মহান সত্তা এ ধরনের নগণ্য বস্তুর আলোচনা করতে লজ্জা ও অপমান:বোধ করেম। 'প্রত্যুত্তরে বলা হয়েছে যে, কোন তুচ্ছ.ও নগণ্য-বস্তুর উপমা অনুরূপ নগণ্য বস্তুর মাধ্যমে. দেয়াই অধিকতর যুক্তিযুক্ত ও বিবেকসন্মত। এতদুদ্দেশ্যে কোন: ঘৃণ্য ও নগণ্য বস্তুর উল্লেখ সন্ত্রম ও আত্মমর্যাদ্দাবোধের মোটেও পরিপন্থী নয়। এ কারণেই আল্লাহ্‌ পাক এ ধরনের বস্তুসমূহের উল্লেখে মোটেও লজ্জাবোধ করেন না । সাথে সাথে এও ব্যক্ত করে দেয়া হয়েছে যে, এ ধরনের নির্বুদ্ধিতামূলক সন্দেহের উদ্লেক শুধু তাদের মনেই হতে পারে, যাদের-মন-মস্তি্ক অবিরাম আল্লাহদ্রোহিতার ফলে সম্পূর্ণভাবে বুদ্ধি-বিবেচনা ও অনুধাবনশক্তি বিবর্জিত হয়ে পড়েছে। মুমিনদের মন-মস্তিষ্কে এ ধরনের অবাস্তব সন্দেহের উদ্রেক কখনো হতে পারেনা। অতঃপর এর অন্য এক তাৎপর্য বিশ্লেষণ করে বলা হয়েছে যে, অনুরূপ উপমার মাধ্যমে মানুষের এক পরীক্ষাও হয়ে যায়-এসব দৃষ্টান্ত দূরদর্শী চিন্তাশীলদের জন্য যোগায় হেদায়েতের উপকরণ । আর চিন্তাশক্তি বিবর্জিত দুর্বিনীতদের পক্ষে অধিকতর পথভ্রষ্টতার কারণ হয়ে দাড়ায় ।. পরিশেষে এ কথাও ব্যক্ত করা হয়েছে যে, মহান কোরআনে বর্ণিত এসব উপসমার দ্বারা এমন উদ্ধত ও অবাধ্যজনই বিপথগামী হয়, যারা আল্লাহ্‌ পাকের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে এবং যেসব সম্পর্ক আল্লাহ্‌ পাক অক্ষুণ্ন রাখতে নির্দেশ দিয়েছেন, তারা তা ছিন্ন করে। যার পরিণামস্বরূপ ধরার বুকে অশাস্তি বিস্তার লাভ করে। (৫3,3 ০% {০',৯,-এর অর্থ মশা বা ততোধিক । এখানে অধিক বলে নিকৃষ্টতায় অধিক বুঝানো হয়েছে। [5৫ ০৩৫০১ 1৮১১২ 5:4, কোরআন পাক এবং এতে বর্ণিত উপমাসমূহের মাধ্যমে মানবকুলের হেদায়েতর্্ীপ্তি তো সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার, কিত্তু-অনেককে বিপথগামী করার অর্থ কোরআন একদিকে যেমন তার প্রতি বিশ্বাসস্থাপনকারী ও তার অনুসারীদের জন্য হেদায়েত্রে মাধ্যম, অপরদিকে তার বিরুদ্ধাচারী ও অবিশ্বাসীদের জন্য পথচ্যুতির কারণও বটে । www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।