তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্র ১৫০ তফসীরে মা‘আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড সম্রাটের দরবারে আবৃত্তি করেন, তখন তার চোখগুলো একান্ত অজান্তেই অশ্রুসিক্ত হয়ে. ওঠে এবং তীর দরবারে উপস্থিত বিশপও এই বলে চিৎকার করে ওঠেন, ‘এ বাণী সেই উৎসমূল থেকেই নিঃসৃত, যেখান থেকে বেরিয়ে এসেছিল ঈসা (আ)-এর বাণীসমূহ ৷” (শাহাদাতুল আকওয়াম, পৃ. ১৪) এনসাইক্লোপেডিয়া বৃটেনিকার ১৬তম খণ্ডের ৫৯৯ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে £ “কোরআনের বিভিন্ন অংশের মর্ম অপর অংশ থেকে সম্পূর্ণ আলাদা । অনেক আয়াত ধর্মীয় ও নৈতিক ধারণাসম্বলিত, অলৌকিক নিদর্শনাবলী, ইতিহাস, নবীদের প্রতি আগত আল্লাহ্র বাণী প্রভৃতির মাধ্যমে আল্লাহ্র মহত্ব, অনুগ্রহ ও সত্যতার স্মারক হিসেবে পেশ করা হয়েছে। বিশেষ করে হযরত মুহাম্মদ (সা)-এর মাধ্যমে আল্লাহকে এক ও সর্বশক্তিমান বলে প্রকাশ করা হয়েছে। পৌত্তলিকতা ও ব্যক্তি উপাসনাকে স্বার্থহীনভাবে না-জায়েয বা অবৈধ সাব্যস্ত করা হয়েছে। কোরআন সম্পর্কে একথা একান্তই যথার্থ যে, তা সমগ্র বিশ্বে বর্তমান গ্রন্থরাজির মধ্যে সর্বাধি পঠিত হয়৷” র - ইংল্যান্ডের প্রখননত এতিহাসিক মিঃ গীবন তার বিখ্যাত গ্রন্থরোম সাম্রাজ্যের, উত্থান ও পতন'-এর ৫ম খণ্ড, ৫০তম পরিচ্ছেদে লেখেন $৪ “আটলান্টিক মহাসাগর থেকে শুরু.করে গঙ্গা অববাহিকা পর্যন্ত এলাকায় একথা স্বীকার ফরে নেওয়া হয়েছে যে, কোরআন সংসদ বা পার্লামেন্টের প্রাণ ও মৌলিক বিধান । তাছাড়া শুধু ধৰ্মীয় নীতিমালাই নয় বরং সে সমস্ত শাস্তিমূলক বিধান ও সাধারণ আইন প্রণয়নের ক্ষেত্রে তারই উপর নির্ভর করা ইয়, যার সাথে মানব জীবন একান্তভাবে জড়িত এবং যা মানুষের প্রশিক্ষণ ও শৃঙ্খলার সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ৷ প্রকৃতপক্ষে হযরত মুহাম্মদ (সা)-এর শরীয়ত সর্বক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য । এ শরীয়ত এমন সুবিবেচিত রীতি-নীতি এবং এমনই সাংবিধানিক ধারায় বিন্যস্ত যে, সমগ্র বিশ্বে তার কোন তুলনা পাওয়া যাবে না৷” এখানে ইউরোপীয় প্রাচ্যবিদ্দের বক্তব্য ও স্বীকৃতিসমূহের সমালোচনা উদ্দেশ্য নয়, বরং উদাহরণস্বরূপ কয়েকটি উদ্ধৃতি দেওয়াই উদ্দেশ্য, যাতে প্রমাণিত হয় যে, ভাষার অলঙ্কার এবং বাকশৈলীর দিক দিয়ে উদ্দেশ্য ও বক্তব্য হিসাবে অথবা জ্ঞান ও অভিজ্ঞানের ক্ষেত্রে কোরআনের অনন্যতা ও অনুপমতার স্বীকৃতি শুধু মুসলমানরাই নয়, বরং সর্বযুগের অমুসলমান লেখকরাও দিয়েছেন। - কোরআন সমুগ্র বিশ্বকে নিজের মত কোন কালাম উপস্থাপন করার জন্য চ্যালেঞ্জ করেছিল, কিন্তু তা কারও পক্ষে গ্রহণ করা সম্ভব হয়নি । আজও মুসলমানরা সমগ্র বিশ্বের জ্ঞানী-বিজ্ঞানী ও রাজনীতিবিদদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারে যে, গোটা বিশ্বের ইতিহাসে এমন একটি বিশ্বাস ও চিন্তাধারা এবং প্রচলিত রীতি-নীতির বিরুদ্ধে কোন নতুন ব্যবস্থা উপস্থাপন করেছেন আর তার সম্পৃদায়ও ছিল তেমনি গেঁয়ো-অর্বাচীন, অথচ তিনি এত অল্প সময়ে তার শিক্ষাকে এ হেন ব্যাপকতা দান করতে পেরেছেন এবং তার কার্যকারিতাকেও এতটা বাস্তবায়ন করতে সমর্থ হয়েছেন যে, তার কোন উদাহ্রণ আজকের ‘সুদৃঢ়’ ও ‘সুসংহত’ ব্যবস্থাসমূহে খুঁজে পাওয়া সম্ভব নয়। www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।