| চী-পত্র সূরা আল-বাকারাহ্ ১৪৯ কি তারা চ্যালেঞ্জ করেছিলেন যে; আমাদের কালামের সমতুল্য কোন কালাম উপস্থাপন করা কারো পক্ষে সম্ভব হতে পারে না, যার ফলে মানুষ সেগুলোর মোকাবিলা কিংবা সামঞ্জস্যপূর্ণ কালাম উপস্থাপনে বাধ্য ছিল? তদুপরি কোরআনের ভাষা ও অলঙ্কার; বাকশৈলী আর বিন্যাস ও গ্রস্থনাই যে অনন্য তাই নয়, বরং মানুষের মন-মস্তিষ্কে এর যে প্রভাব তা আরও বিশ্বয়কর নযীরবিহীন ৷ যার ফলে সমকালীন জাতি ও সম্পৃদায়গুলোর মন-মস্তিফকই বদলে গেছে। মানব চরিত্রের মূল কাঠামোই পরিবর্তিত হয়ে গেছে। আরবের অমার্জিত-বেদুঈনরা তারই দৌলতে চরিত্র ও নৈতিকতা এবং জ্ঞান-অভিন্ঞতায় বিদগ্ধ হয়ে উঠেছিল। তার এই বিস্ময়কর বৈপ্লবিক ক্রিয়া-প্রতিক্রিয়ার স্বীকৃতি শুধু মুসলিমরাই দেননি, বরং বর্তমান বিশ্বের অসংখ্য অমুসলিম মনীষীও দিয়েছেন। এ সম্পর্কিত ইউরোপীয় প্রাচ্যবিদদের নিবন্ধসমূহ একত্র করলে একটা বিরাট গ্রন্থ সংকলিত হতে পারে। আর হাকীমুল-উন্মত হযরত মওলানা আশরাফ আলী থানভী (র) এ প্রসঙ্গে শাহাদাতুল আক্ওয়াম আলা সিদ্কিল ইসলাম’ নামে একবানি গ্ৰন্থও রচনা করেছেন। এখানে তারই কয়টি উদ্ধৃতি তুলে দেওয়া হচ্ছে ডঃ গোস্তাগুলি তার ‘আরব সংস্কৃতি’ নামক গ্রন্থে এ বিষয়ের স্বীকৃতি নিম্নরূপ বক্তব্যের মাধ্যামে দিয়েছেন $ “ইসলামের সে পয়গম্বর নবীয়ে-উন্মীরও একটি উপাখ্যান রয়েছে যার আহ্বান গোটা একটি মূর্খ জাতিকে, যারা তখন পর্যন্তও কোন রাষ্ট্রের আওতায় আসেনি, জয় করে নিয়েছিল এবং এমন এক পর্যায়ে তাদের উঠিয়ে দিয়েছিল, যাতে তারাই বিশ্বের বিরাট বিরাট সাম্রাজ্যকে ডা বয় দে গাতত গেছ গট সাধন অয় তক গত রাট্যা নাল লড়তে ইসলামের বাণীতে বদ্ধমূল করে রেখেছেন।” ' REESE a TSN TE ES EEE OT ET “আমরা যতই এ গ্রন্থকে (অর্থাৎ কোরআনকে) উন্টে-পান্টে দেখি, প্রথম অধ্যয়নে তার প্রতি যে অনীহা থাকে, সেগুলোর উপর নব নব প্রক্রিয়ার প্রভাব বিস্তার কুরে । কিন্তু সহসাই সেগুলো আমাদের বিস্মিত করে, আকৃষ্ট করে নেয় এবং আমাদের কাছ'থেকে শ্রদ্ধা আদায় করে ছাড়ে। এর বর্ণনাভঙ্গি, এর বক্তব্য ও উদ্দেশ্যের তুলনায় অনেরু স্বচ্ছ, মার্জিত, মহৎ ও "দীক্ষাপূর্ণ ৷ তাছাড়া অনেক ক্ষেত্রে এর বক্তব্য সুউচ্চ শীর্ষে দিয়ে আরোহণ করে। সারকথা, এ গ্রন্থ সর্বযুগে নিজের শক্তিশালী প্রভাব বিস্তার করতে থাকবে ।” (শাহাদাতুল-আকওয়াম, পৃ. ১৩) মিসরের প্রখ্যাত লেখক আহমদ ফাতহী বেক্ যাগলুল ১৮৯৮ খৃষ্টাব্দে মিঃ কাউন্ট হেজভীর গ্রন্থ ‘দি ইসলাম'’-এর অনুবাদ আরবী ভাষায় প্রকাশ করেন। মুল গ্রন্থটি ছিল ফরাসী ভাষায় । এতে মিঃ কাউন্ট কোরআন সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে লিখেছেনঃ “বিশ্বয়ের বিষয় এই যে, এ ধরনের কালাম এমন একজন লোকের মুখ দিয়ে কেমন করে বেরুতে পারে, যিনি ছিলেন একান্তই নিরক্ষর । সমগ্র প্রাচ্য স্বীকার করে নিয়েছে যে, গোটা মানবজ্জাতি শব্দগত ও মৰ্মগত উভয় দিক দিয়েই এর সামঞ্জস্য উপস্থাপনে সম্পূর্ণ অক্ষম । এটা সে কালাম, যার রচনাশৈলী উমর ইবনে খাত্তাবকে অভিভূত করে দিয়েছিল, যাতে তিনি আল্লাহ্র অস্তিত্বকে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। এটা সেই বাণী যখন ইয়াহইয়া {আ)-এর www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।