= সচা-পত্র ১৪৮ তফসীরে মা'আরেফুল কোরআন, £ প্রথম খণ্ড সারকথা, কোরআনের এ দাবির বিরোধীরা যে একাস্ত ভদ্রজনোচিত নীরবতা অবলম্বন করেছেন তাই নয়, বরং তার মোকাবিলায় যা কিছু তাদের মুখ থেকে বেরিয়েছে তাই বলেছে। কিন্তু তথাপি একথা কেউ বলেনি যে, আমাদের মধ্যে অমুক ব্যক্তি কোরআনের মত অমুক কালামটি রচনা করেছে-কাজেই কোরআনের এ স্বাতন্ত্রযের দাবিটি (নাউযুবিল্লাহ) ভুল । ‘হুযূর আকরাম (সা) নবুয়ত প্রাপ্তির পূর্বে সামান্য কয়েক দিনের জন্য শাম দেশে তশরীফ নিয়ে গিয়েছিলেন। তখন পথে পাদ্রী বুহায়রার সাথে সাক্ষাৎ হয়েছিল বুহায়রা ছিলেন তাওরাতের বিজ্ঞ পণ্ডিত। কোন কোন বিদ্বেষবাদীর এমন দুর্মতিও হয়েছে যে, তাদের মতে তিনি নাকি তারই কাছে জ্ঞান অর্জন করেছিলেন। কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা যে, একদিনে এবং একবারের সাক্ষাতে তার কাছ থেকে এ সমস্ত তত্ত্বজ্ঞান, ভাষার অলঙ্কার-শৈলী, অকাট্যতা, চারিত্রিক বলিষ্ঠতা, বৈষয়িক ব্যবস্থাপনা এবং রাষ্ট্রবিজ্ঞান কেমন করে শিখে নিতে পারলেন? . ইদানীংকালে কোন কোন লোক প্রশ্ব তুলেছে যে, কোন কালামের অনুরূপ কালাম তৈরি করতে না পারাটাই তার আল্লাহ্র কালাম বা'মু‘জিযা হওয়ার প্রমাণ হতে পারে না। এমনও তো হতে পারে যে, কোন বিজ্ঞ অলঙ্কারশাস্ত্রবিদ গদ্য কিংবা পদ্য লিখবেন, যার অনুরূপ রচনা অপর কায়ো পক্ষে সৃষ্টি করা সম্ভব নয় ? সা'দী শীরাধীর “গুলেস্তা', ফয়ধীর ‘নোক্তাবিহীন তফসীর' প্রভৃতিকে অদ্বিতীয় গ্রন্থ বলা হয়। তাই বলে এগুলো কি কোন মু‘জিযা ? কিন্তু একটু চিন্তা করলেই বোঝা যায় যে, সাদী এবং ফয়যীর কাছে জ্ঞানার্জন ও রচনার কত বিপুল উপকরণ উপস্থিত ছিল, কত সময় ধরে তারা জ্ঞানার্জন করেছিলেন। বছরের পর বহুর তারা মাদ্রাসা বা শিক্ষায়তনে পড়ে রয়েছেন, রাতের পর রাত জেগেছেন, যুগের পর যুগ “পরিশ্রম করেছেন, বড় বড় আলিম-উলামার দরবারে হাটু গেড়ে বসে কাটিয়েছেন। বছরের পর বছর পরিশ্রম আর মাথাকুটার পর যদি ধরেও নেওয়া যায় যে, ফয়যী ফারসী ভাষায় এবং মিল্টন ইংরেজী ভাষায় কিংবা হোমার গ্রীক ভাষায় অথবা কালীদাস সংস্কৃতে এমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে, তাদের রচনা অন্যদের রচনা অপেক্ষা বহু উন্নত, তথাপি তা আশ্চর্যের বিষয় মোটেই নয়। মু‘জিযার সংজ্ঞা হলো এই যে, তার প্রচলিত নিয়ম-রীতি ও উপায়-উপকরণের মাধ্যম ব্যতিরেকে অস্তিত্ব লাভ করবে। কিন্তু উল্লিখিত মনীষীবৃন্দের যথারীতি জ্ঞানার্জন, উত্তাদ-শিক্ষকদের সাথে সুদীর্ঘকালের সম্পর্ক, বিস্তৃত অধ্যয়ন, দীর্ঘকালের অনুশীলন কি তাদের জ্ঞানের পরিপকৃতা কিংবা অভিজ্ঞতার প্রকৃষ্ট উপকরণ ছিল না ? তাদের কালাম যদি অন্যদের তুলনায় অনন্য হয়ে থাকে, তাহলে তাতে বিশ্বয়ের কি থাকতে পারে? অবশ্যই যে লোক কোন দিন কাগজ-কলম, বই-পুস্তক স্পর্শ করেও দেখেন নি, কোন মক্তব-মাদ্রাসার ধারে-কাছেও যান নি, তিনি যদি পৃথিবীর সামনে এমন কোন কালাম তুলে ধরেন, হাজারো সাদী আর লাখো ফয়েষী যাতে আত্মবিসর্জন দেওয়াকে গর্ব বলে মনে করে এবং নিজেদের জ্ঞান-গরিমাকে তারই অবদান বলে মেনে নেয়, তবে বিস্ময়ের বিষয় সেটাই । তাছাড়া সা‘দী কিংবা ফয়েযীর.কালামের মত কালাম উপস্থাপন করার প্রয়োজন বা কি থাকতে পারে ? তাঁরা কি নবৃয়তের দাবি করেছেন ? তারা কি নিজেদের কালামের বৈশিষ্ট্যকে নিজেদের মু‘জিযা বলে দাবি করেছেন ? কিংবা গোট্টা বিশ্বকে www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।