তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্র ১৪৪ তফসীরে মা‘আরেফুল কোরআন £ প্রথম খণ্ড একটি ছোট সূরার মত একটি সূরা রচনা করে দেখাও কিন্তু তার এ চ্যালেঞ্জ গ্রহণ করার ব্যাপারে আরব সমাজ বাস্তবিকপক্ষেই অপারগ ছিল। সমগ্র জাতির যারা তাকে আল্-আমীন উপাধিতে ভূষিত করেছিল এবং তাঁকে সম্মান করতো, এ কালামের প্রচারে অবতীর্ণ হবার পর সে সমস্ত লোকই তার বিরোধী হয়ে যায়। এ কালামের প্রচার থেকে বিরত রাখার জন্য ধন-দৌলত, রাজত্্‌ এবং জাগতিক জীবনের যাবতীয় আকাঙ্ফা পূরণ করারও ওয়াদা দেওয়া হয়। কিন্তু তিনি এর কোন একটিও গ্রহণ করেন নি। সমগ্র জাতি তাকে এবং তীর সাহাবীগণকে অত্যাচার-উৎপীড়ন করতে উদ্যত হয়, আর তিনি তা অশ্লান বদনে সহ্য করে নেন, কিন্তু এ কালামের তবলীগ ছাড়েন নি। জাতি তাকে হত্যা করার পরিকল্পনা করেছে, যুদ্ধ-বিখহ করেছে, অবশেষে তাকে দেশ ত্যাগ করে মদীনায় চলে যেতে হয়েছে । কিন্তু তারা তাকে সেখানেও শাত্তিতে থাকতে দেয়নি সমগ্র আরববাসী মুশরিক ও আহ্‌লে-কিতাব তার শত্রু হয়ে দাড়িয়েছে, পরবর্তী পর্যায়ে মদীনার উপর আক্রমণ করেছে। তার শত্রুরা সব কিছুই করেছে, কিন্তু কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআনের অনুরূপ ছোট একটি সূরা রচনা করে দেখানোর চেষ্টা করেনি। বরং যে পবিত্র ব্যক্তিত্বের প্রতি এ কোরআন অবতীর্ণ হয়েছে, তিনিও এর নধীর নিজের পক্ষ থেকে পেশ করতে পারেন নি। তার সমস্ত হাদীসই কোরআন থেকে সম্পূর্ণ স্বতন্ত্র । এরশাদ হয়েছে - SG a Si lassi Vad rt Sl =! Geli SY EE] JUG nk ls te I id অর্থাৎ-যারা পরকালে আমার সাক্ষাৎ লাভের ব্যাপারে আগ্রহী নয়, তারা বলে-এরূপ অন্য আর একটি কোরআন রচনা করুন অথবা এর পরিবর্তন করুন। আপনি বলুন, আমার পক্ষে তা সম্ভব নয় । একদিকে কোরআনের এ প্রকাশ্য মুজিযা, যা এর আল্লাহ্র কালাম হওয়াই স্পষ্টভাবে প্রমাণ করে, অপরদিকে এর বিষয়বস্তু, তথ্যাদি ও রহস্যসমূহের প্রতি লক্ষ্য করলে আরো আশ্চর্য হতে হয় । কোরআন অবতরণের প্রথম যুগ তো এমনভাবে অতিবাহিত হয় যে, প্রকাশ্যে এ সব বাক্য পেশ করাও সম্ভব হয়নি । রসূলুল্লাহ্‌ (সা) গোপনে মানুষকে এর প্রতি আহবান জানাতে থাকেন। অতঃপর সীমাহীন গঞ্জনা ও বিকরুদ্ধাচরণের মধ্যেও কিছুটা প্রকাশ্য প্রচার আরম্ভ করেন তখন কোরআনের নির্ধারিত আইন প্রয়োগ করা সম্ভব হয়নি । মদীনায় হিজ্ঞরত করার পর মাত্র দশটি বছর তিনি সময় পান; যাকে মুসলমানদের জন্য স্বাধীন যুগ বলা চলে। এর ফলে কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা এবং আইন-কানুন প্রয়োগ করার চেষ্টা ও গঠনমূলক কিছু কাজ করার সুযোগ উপস্থিত হয়। কিন্তু এ দশ বছরের ইতিহাস লক্ষ্য করলে বোঝা যাবে যে, প্রথম ছয় বছর শত্রুদের বিরামহীন হামলা, মুনাফিকদের ষড়যন্ত্র এবং মদীনার ইহুদীদের চক্রান্ত প্রভৃতির মধ্যে যত সুযোগ পাওয়া গেছে, তার মধ্যে কোরআনের নির্দেশে এমন একটা সমাজ ও রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়েছিল, যা আজও দুনিয়ায় কোন মুক্তিকামী মানব সমাজের জন্য সর্রাপেক্ষা নির্ভরযোগ্য আদর্শ হয়ে আছে । www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।