তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= ন -পত্ৰ সূরা আল-বাকারাহ্‌ ১৪৩ সংক্ষেপে এই হচ্ছে কোরআনের সেই বিশ্বয় সৃষ্টিকারী প্রভাব, যাতে কোরআনকে আল্লাহ্‌র কালাম বলে প্রতিটি মানুষ স্বীকার করতে বাধ্য হয়েছে। যাদের বুদ্ধি-বিবেচনা বিদ্বেষের কালিমায় সম্পূর্ণ কলুষিত হয়ে যায়নি, এমন লোকই কোরআনের এ অনন্যসাধারণ মু'জিযা সম্পর্কে অকুণ্ঠ স্বীকৃতি প্রদান করতে কার্পণ্য করেনি যারা কোরআনকে জীবন বিধান হিসাবে গ্রহণ করেনি এমন অনেক অমুসলিম লোকও কোরআনের এ নধীরবিহীন মু‘জিযার কথা স্বীকার করেছেন । ফ্রান্সের বিখ্যাত মনীষী ডঃ মারড্রেসকে ফরাসী সরকারের পক্ষ থেকে কোরআনের বাষষ্টিটি সূরা ফরাসী ভাষায় অনুবাদ করার জন্য নিয়োগ করা হয়েছিল । তাঁর স্বীকারোক্তিও এ ব্যাপারে প্রণিধানযোগ্য ৷ তিনি লিখেছেন, “নিশ্চয়ই কোরআনের বর্ণনাভঙ্গি সৃষ্টিকর্তার বর্ণনা- ভঙ্গিরই স্বাক্ষর । একথা নিঃসন্দেহে বলা যায় যে, কোরআনে যেসব তথ্য বর্ণিত হয়েছে, আল্লাহ্‌র বাণী ব্যতীত অন্য কোন বাণীতে তা থাকতে পারে না।” এতে সন্দেহ পোষণকারীরাও যখন এর অনন্যসাধারণ প্রভাব লক্ষ্য করে, তখন তারাও এ কিতাবের সত্যতা শ্বীকারে বাধ্য হয়। বিশ্বের সর্বত্র শতাধিক কোটি মুসলমান ছড়িয়ে রয়েছে, তাদের মধ্যে কোরআনের বিশেষ প্রভাব দেখে খ্রিস্টান মিশনগুলোতে কর্মরত সকলেই একবাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছে, যেসব মুসলমান কোরআন বুঝে পড়ার সুযোগ লাভ করেছে, তাদের মধ্যে একটি লোকও ধর্মত্যাগী-মুরতাদ হয়নি । যে যুগে মুসলমান কোরআনের সাথে অপরিচিত, এর শিক্ষা থেকে দূরে এবং এর তেলাওয়াত থেকে সম্পূর্ণভাবে গাফেল ছিল মুসলমানদের ওপর কোরআনের প্রভাবের কথা তারা সে যুগে স্বীকার করেছে। আফসোস, এ ভদ্রলোক যদি সে যুগটি দেখতেন, যাতে মুসলমানগণ জীবনের প্রতি পদক্ষেপে কোরআনের নির্দেশের প্রতি আমল করেছেন এবং মুখে মুখে কোরআন তিলাওয়াত করেছেন। অনুরূপভাবে অন্য একজন প্রসিদ্ধ লেখকও একই ধরনের স্বীকৃতি প্রদান করেছেন। মিঃ উইলিয়াম ম্যুর তার বিখ্যাত গ্রন্থ ‘লাইফ অব মুহাম্মদ’-এ পরিষ্কারভাবে তা স্বীকার করেছেন। আর ডক্টর শিবলী শামীল এ সম্বন্ধে একটি স্বতন্ত্র প্রবন্ধই রচনা করেছেন। তাতে কোরআন আল্লাহ্র কালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের জীবস্ত মু‘জিযা হওয়া সম্পর্কে দশটি কারণ পেশ করা হয়েছে। সবশেষে আলোকপাত করা হয়েছে যে, হযরত মুহাম্মদ (সা) ছিলেন জন্মগত ইয়াতীম। সারা জীবনে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেন নি। কোন বই-পুস্তক ও কাগজ-কলম তিনি হাতে নেন নি। এমনকি নিজের নামটুকু পর্যন্ত লিখতে পারতেন না । তার স্বভাব এত শান্তিপ্রিয় ছিল যে, খেলাধুলা, রং-তামাশা, *বগড়া-বিবাদে কোন দিনও যেতেন না । কবিতা বা কোন সাহিত্য সভায়ও তিনি যোগ দেন নি। কোন সভা-সমিতিতে কোন ভাষণও দেন নি। এমতাবস্থায় চন্পিশ বছর বয়সে যখন তিনি বয়সের শেষার্ধে উপনীত, যে সময় শিক্ষা লাভ করার বয়স শেষ হয়ে যায়, সে সময় তার মুখ থেকে এমন সব কথা প্রকাশ পেতে থাকে যা অনন্য জ্ঞান-গরিমা এবং অসাধারণ ভাষা-শৈলীতে পরিপূর্ণ । যা কোন যুগপ্রবর্তক, কোন জ্ঞানী কিংবা অসাধারণ সাহিত্য প্রতিভাসম্পন্ন লোকের পক্ষেও সম্ভব নয় । এসব কালাম দ্বারা তিনি আরবের বিশ্ুদ্ধভাষী পণ্ডিতবর্গকেও চ্যালেঞ্জ করেছেন যে, যদি তোমাদের কোন সন্দেহ থাকে যে, এটা আল্লাহ্র কালাম নয়, তবে এর www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।