সচী-পত্ৰ সুরা আল-বাকারাহ্ ১৪১ এমতাবস্থায় তাদের পৃক্ষে মৃত্যু কামনা করা অপছন্দনীয় হতে পারে না। এ প্রসঙ্গে এরশাদ হচ্ছে 8 4, 6১০ 5], -তারা কখনও তা চাইবে না। মৃত্যু কামনা করা তাদের পক্ষে কঠিন ছিল না বিশেষ করে এঁ সমস্ত লোকদের জন্য, যারা কোরোনকে মিথ্যা বলে অভিহিত করতো । কোরআনের এরশাদ মোতাবেক তাদের মৃত্যু কামনা করার ব্যাপারে ভয় পাওয়ার কোন কারণ ছিল না। ইহুদীদের পক্ষে মৃত্যু কামনার (মোবাহালা) এ চ্যালেঞ্জ গ্রহণ করে মুসলমানদেরকে পরাজিত করার অত্যন্ত সুবর্ণ সুযোগ ছিল। কোরআনের দাবির পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গেই তাতে সম্মত হওয়া তাদের পক্ষে উচিত ছিল। কিন্তু ইহুদী ও মুশরিকরা মুখে কোরআনকে যতই মিথ্যা বলুক না কেন, তাদের মন জানতো যে, কোরআন সত্য, তাতে কোন সন্দেহের অবকাশ নেই । সুতরাং মৃত্যু কামনার চ্যালেঞ্জে সাড়া দিলে সত্য-সত্যই তা ঘটবে এজন্যই তারা কোরআনের এ প্রকাশ্য চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহস পায়নি এবং একটি বারের জন্যও মুখ দিয়ে মৃত্যুর কথা বলেনি । সপ্তম কারণ £ কোরআন শরীফ শ্রবণ করলে মু'মিন, কাফের, সাধারণ-অসাধারণ নির্বিশেষে সবার উপর দু'ধরনের প্রভাব সৃষ্টি হতে দেখা যায়। যেমন, হযরত জুবাইর ইবনে মোতইম (রা) ইসলাম গ্রহণের পূর্বে একদিন হুযূর (সা)-কে মাগরিবের নামাযে সূরা তূর পড়তে শোনেন । হুযুর (সা) যখন শেষ আয়াতে পৌছলেন, তখন হযরত জুবাইর (রা) বলেন যে, মনে হলো, যেন আমার অন্তর উড়ে যাচ্ছে। তার কোরআন পাঠ শোনার এটাই ছিল প্রথম ঘটনা । তিনি বলেন, সেদিনই কোরআন আমার উপর প্রভাব বিস্তার করে ফেলেছিল । আয়াতটি হচ্ছে £ 23s Syl ES MoE ats nt ETE Sea HU SAR Ae HOY অর্থাৎ-তারা কি নিজেরাই সৃষ্ট হয়েছে, না তারাই আকাশ ও যমীন সৃষ্টি করেছে ? কোন কিছুতেই ওরা ইয়াকীন করছে না। তাদের নিকট কি তোমার পালনকর্তার ভাণ্ডারসমূহ গচ্ছিত রয়েছে, না তারাই রক্ষক ? অষ্টম কারণ ঃ অষ্টম কারণ হচ্ছে, কোরআনকে বারংবার পাঠ করলেও মনে বিরক্তি আসে না। বরং যতই বেশি পাঠ করা হয়, ততই তাতে আগ্রহ বাড়তে থাকে দুনিয়ার যত ভাল ও আকর্ষণীয় পুস্তক হোক না কেন, বড়জোর দু-চার বার পাঠ করার পর তা আর পড়তে মন চায় না, অন্যে পাঠ করলেও তা শুনতে ইচ্ছে হয় না । কিন্তু কোরআনের এ বৈশিষ্ট্য রয়েছে যে, যত বেশি পাঠ করা হয়, ততই মনের আগ্রহ আরো বাড়তে থাকে। অন্যের পাঠ শুনতেও মনে ‘আগ্রহ জন্মে। কোরআন আল্লাহ্র কালাম বলেই এরূপ হয়ে থাকে। নবম কারণ ঃ নবম কারণ হচ্ছে, কোরআন ঘোষণা করেছে যে, কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ্ গহণ করেছেন। কিয়ামত পর্যন্ত এর মধ্যে বিন্দুবিসর্গ পরিমাণ পরিবর্তন- পরিবর্ধন না হয়ে তা সংরক্ষিত থাকবে । আল্লাহ তা'আলা এ ওয়াদা এভাবে পূরণ করেছেন যে, প্রত্যেক যুগে লক্ষ লক্ষ মানুষ ছিলেন এবং রয়েছেন, যারা কোরআনকে এমনভাবে স্বীয় স্মৃতিপটে ধারণ করেছেন যে, এর প্রতিটি যের-যবর অবিকৃত রয়েছে। নাযিলের সময় থেকে চৌদ্দ শতাধিক বছর অতিবাহিত হয়েছে। এ দীর্ঘ সময়ের মধ্যেও এ কিতাবে কোন পরিবর্তন- পরিবর্ধন পরিলক্ষিত হয়নি প্রতি যুগেই স্ত্রী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে কোরআনের হাফেজ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।