তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্ৰ ১৩৮ তফসীরে মা'আরেফুল কোরআন £ প্রথম খণ্ড ইসলাম ও হযরতের সবচাইতে বড় বড় শত্রু আবূ জাহ্‌ূল এবং আখনাস ইবনে সোরাইকও লোকচক্ষুর অগোচরে কোরআন শুনত, কোরআনের অসাধারণ বর্ণনাভঙ্গি এবং অনন্য রচনারীতির প্রভাবে প্রভাবাব্বিত হতো । কিন্তু গোত্রের লোকেরা যখন তাদেরকে বলত যে, তোমরা যখন এ কালামের গুণ সম্পর্কে এতই অবগত এবং একে অদ্বিতীয় কালামরূপে বিশ্বাস কর, তখন কেন তা গ্রহণ করছ না ? প্রত্যুত্তরে আবূ জাহ্‌ূল বলতো তোমরা জান যে, বনি আবদে-মনাফ এবং আমাদের মধ্যে পূর্ব থেকেই বিরামহীন শত্রুতা চলে আসছে, তারা যখন কোন কাজে অগ্রসর হতে চায়, তখন আমরা তার প্রতিদ্ন্বীরূপে বাধা দিই । উভয় গোত্রই সমপর্যায়ের। এমতাবস্থায় তারা যখন বলছে যে, আমাদের মধ্যে এমন এক নবীর আবির্ভাব হয়েছে, যার কাছে আল্লাহ্র বাণী আসে, তখন আমরা কিভাবে তাদের মোকাবিলা করবো, তা-ই আমার চিন্তা । আমি কখনও তাদের একথা মেনে নিতে পারি না। মোটকথা, কোরআনের এ দাবি ও চ্যালেঞ্জ সারা আরববাসী যে পরাজয় বরণ করেই ক্ষান্ত হয়েছে তাই নয়; বরং একে অদ্বিতীয় ও অনন্য বলে প্রকাশ্যভাবে স্বীকারও করেছে । যদি কোরআন মানব রচিত কালাম হতো, তবে সমগ্র আরববাসী তথা সমগ্র বিশ্ববাসী অনুরূপ কোন না কোন একটি ছোট সূরা রচনা করতে অপারক হতো না এবং এ কিতাবের অনন্য বৈশিষ্ট্যের কথা স্বীকারও করতো না। কোরআনে ও কোরআনের বাহক পয়গন্বরের বিরুদ্ধে জানমাল, ধন-সম্পদ, মান-ইজ্জত সবকিছু ব্যয় করার জন্য তারা প্রস্তুত ছিল কিন্তু কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করে দু'টি শব্দও রচনা করতে কেউ সাহসী হয়নি। এর কারণ এই যে, সমস্ত মানুষ তাদের মূর্বৃতাজনিত কার্যকলাপ ও আমল সত্ত্বেও কিছুটা বিবেকসম্পন্ন ছিল, মিথ্যার প্রতি তাদের একটা সহজাত ঘৃণাবোধ ছিল। কোরআন শুনে তারা যখন বুঝতে পারলো যে, এমন কালাম রচনা আমাদের পক্ষে আদৌ সম্ভব নয়, তখন তারা কেবল একণুঁয়েমির মাধ্যমে কোন বাক্য রচনা করে তা জনসমক্ষে তুলে ধরা নিজেদের জন্য লজ্জার ব্যাপার বলে মনে করতো । কেননা, তারা জানতো যে, আমরা যদিও কোন বাক্য পেশ করি, সমগ্র আরবের শুদ্ধভাষী লোকেরা তুলনামূলক পরীক্ষায় আমাদেরকে অকৃতকার্যই ঘোষণা করবে এবং এজন্য অনর্থক লজ্জিত হতে হবে। এজন্য সমগ্র জাতি চুপ করেছিল। আর যারা কিছুটা ন্যায়পথে চিন্তা করেছে, তারা খোলাখুলিভাবে স্বীকার করে নিতেও কুষ্ঠিত হয়নি যে, এটা আল্লাহ্র কালাম । এসব ঘটনার মধ্যে একটি হচ্ছে এই যে, আরবের একজন সরদার আস‘আদ ইবনে যেরারা হযরতের চাচা আব্বাস (রা)-এর কাছে স্বীকার করেছেন যে, তোমরা অনর্থক মুহাম্মদ (সা)-এর বিরুদ্ধাচরণ করে নিজেদের ক্ষতি করছ এবং পারস্পরিক সম্পর্কছেদ করছ । আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি যে, নিশ্চয়ই তিনি আল্লাহ্র রাসূল এবং তিনি যে কালাম পেশ করেছেন তা আল্লাহ্র কালাম, এতে বিন্দুমাত্রও সন্দেহ নেই । বনী সোলায়েম গোত্রের কায়স বিন নাসীবা নামক এক লোক রাসূল (সা)-এর দরবারে উপস্থিত হয়ে কোরআন শুনে কয়েকটি প্রশ্ন করেন। হুযূর (সা) তার জবাব দেন। তিনি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করে স্বীয় গোত্রে ফিরে গিয়ে বলেন যে, আমি রোম ও পারস্যের অনেক www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।