তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৩৭ অঞ্চল থেকে সাধারণ লোকদের অনেকেই কোরআনের অমিয় বাণী শুনে মুসলমান হয়ে গেল। ফলে মক্কার বাইরেও ইসলামের বিস্তার সূচিত হলো । (খাসায়েসে-কুব্রা) আজ তোমরা এমন এক বিপদের সম্মুখীন হয়েছ, যা ইতিপূর্বে কখনও দেখা যায়নি । মুহাম্মদ (সা) তোমাদেরই মধ্যে যৌবন অতিবাহিত করেছেন, তোমরা তার চরিত্র মাধুর্ষে বিমুগ্ধ ছিলে, তীকে তোমরা সবার চাইতে সত্যবাদী বলে বিশ্বাস করতে, আমানতদার বলে অভিহিত করতে ৷ কিন্তু যখন ভার মাথার চুল সাদা হতে আরম্ভ করেছে, আর তিনি আল্লাহ্র কালাম তোমাদেরকে শোনাতে শুরু করেছেন, তখন তোমরা তাকে যাদুকর বলে অভিহিত করছ । আল্লাহ্র কসম! তিনি যাদুকর নন । আমি বন্ধ যাদুকর দেখেছি, তাদের পরীক্ষা-নিরীক্ষা করেছি, তাদের সঙ্গে মেলামেশা করেছি, কিন্তু মুহাম্মদ (সা) কোন অবস্থাতেই তাদের মৃত নন । তিনি সম্পূর্ণ স্বতন্ত্র ব্যক্তিত্ব । আরও জেনে রেখ! আমি অনেক যাদুকরের কথাবার্তা শনেছি, কিন্তু তার কথাবার্তা যাদুকরের কথাবার্তার সাথে কোন বিচারেই সামঞ্জস্যপূর্ণ নয়। তোমরা তাকে কবি বল, অথচ আমি অনেক কবি দেখেছি, এ বিদ্যা আয়ত্ত করেছি, অনেক বড় বড় কবির কবিতা শুনেছি, অনেক কবিতা আমার মুখস্থও আছে, কিন্তু তার কালামের সাথে কবিদের কবিতার কোন সাদৃশ্য আমি খুঁজে পাইনি । কখনও কখনও তোমরা তাকে পাগল বল, তিনি পাগলও নন । আমি অনেক পাগল দেখেছি, তাদের পাগলামিপূর্ণ কথাবার্তাও শুনেছি, কিন্তু তার মধ্যে তাদের মত কোন লক্ষণই পাওয়া যায় না। হে আমার জাতি! তোমরা ন্যায়নীতির ভিত্তিতে এ ব্যাপারে চিন্তা কর, সহজে এড়িয়ে যাওয়ার মত ব্যক্তিত্ব তিনি নন । হযরত আবূ যর (রা) বলেছেন, আমার ভাই উনাইস একবার মক্কায় গিয়েছিলেন। তিনি ফিরে এসে আমাকে বলেছিলেন যে, মঙ্ধায় এক ব্যক্তি নিজেকে আল্লাহ্র রসূল বলে দাবি করেছেন। আমি জিজ্ঞেস করলাম, সেখানকার মানুষ এ সম্পর্কে কি ধারণা পোষণ করে ? তিনি উত্তর দিলেন, তীকে কেউ কবি, কেউ পাগল, কেউবা যাদুকর বলে । আমার ভাই উনাইস একজন বিশিষ্ট কবি এবং বিভিন্ন বিষয়ে বিজ্ঞ লোক ছিলেন। তিনি আমাকে বললেন, আমি যতটুকু লক্ষ্য করেছি, মানুষের এসব কথা ভুল ও মিথ্যা । তার কালাম কবিতাও নয়, যাদুও নয়, আমার ধারণায় সে কালাম সত্য । | আবূ যর. (রা) বলেন যে, ভাইয়ের কথা শুনে আমি মন্ধায় চলে এলাম । মসজিদে হারামে অবস্থান করলাম এবং ত্রিশ দিন শুধু অপেক্ষা করবে অতিবাহিত করলাম । এ সময় যমযম কূপের পানি ছাড়া আমি অন্য কিছুই খাইনি । কিন্তু এতে আমার ক্ষুধার কষ্ট অনুভব হয়নি! দুর্বলতাও উপলব্ধি করিনি! শেষ পর্যন্ত কা‘বা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসে লোকদের বললাম-_আমি রোম ও পারস্যের বড় বড় জ্ঞানী-গুণী লোকদের অনেক কথা শুনেছি, অনেক যাদুকর দেখেছি, কিন্তু মুহাম্মদ (সা)-এর বাণীর মত কোন বাণী আজও পর্যন্ত কোথাও শুনিনি । কাজেই সবাই আমার কথা শোন এবং তার অনুসরণ কর । আবূ যরের এ প্রচারে উদ্বুদ্ধ হয়েই মক্কা বিজয়ের বছর তার কওমের প্রায় এক হাজার লোক মন্ধায় গমন করে ইসলাম গ্রহণ করেন। তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) _ ১৮ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।