তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্র ১৩৬ তফসীরে মা'আরেফুল কোরআন £$ প্রথম খণ্ড রাসূলুল্লাহ্‌ (সা) এবং কোরআন নাযিলের কথা মক্কার গণ্ডি ছাড়িয়ে হেজাযের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ার পর বিরুদ্ধবাদীদের অন্তরে এরূপ সংশয়ের সৃষ্টি হলো যে, আসন্ন হজ্জের মওসুমে আরবের বিভিন্ন এলাকা থেকে হাজীগণ মক্কায় আগমন করবে। তারা রাসূল (সা)-এর কথাবার্তা শুনে প্রভাবান্বিত না হয়ে পারবে না। এমতাবস্থায় এরূপ সম্ভাবনার পথ রুদ্ধ করার পদ্থা নিরূপণ করার উদ্দেশ্যে মক্কার সন্বান্ত কুরায়েশরা একটা বিশেষ পরামর্শ সভার আয়োজন করল । এ বৈঠকে আরবের বিশিষ্ট সরদারগণও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ওলীদ ইবনে মুগীরা বয়সে ও বিচক্ষণতায় ছিলেন সবার মধ্যে শীর্ষস্থানীয় । সবাই তাঁর নিকট এ সমস্যার কথা উত্থাপন করল । তারা বলল, এখন চতুর্দিক থেকে মানুষ আসবে এবং মুহাম্মদ (সা) সম্পর্কে আমাদেরকে জিন্তেস করবে । তাদের সেসব প্রশ্রের জবাবে আমরা কি বলব ? আপনি আমাদেরকে এমন একটি উত্তর বলে দিন, যেন আমরা সবাই একই কথা বলতে পারি। ওলীদ বললেন, তোমরাই বল, কি বলা যায়। তারা উত্তর দিল যে, আমরা তাকে পাগল বলে পরিচয়.দিয়ে বলব, তার কথাবার্তা পাগলামিতে পরিপূর্ণ । ওলীদ তাদেরকে এরূপ বলতে বারণ করে বলে দিলেন, ওরা মানুষ মুহাম্মদ (সা)-এর কাছে গিয়ে তার পরিচয় পেয়ে তোমাদেরকে মিথ্যাবাদী মনে করবে । , অপর একদল প্রস্তাব করলো, আমরা তাকে কবি বলে পরিচয় দেব তিনি তাও বলতে নিষেধ করলেন। কেননা, আরবের প্রায় সবাই ছিল কবিতায় পারদর্শী । তাই তারা মুহাম্মদের কথা শুনে ভালভাবেই বুঝতে পারবে যে, বিষয়টি সত্য নয়, তিনি কবি নন । ফলে তারা সবাই তোমাদেরকে মিথ্যাবাদী মনে করবে। কেউ কেউ মস্তব্য করলো, তবে আমরা তাকে যাদুকর বলে পরিচয় দিয়ে বলবো যে, সে শয়তান ও জভ্বিনদের কাছ থেকে শুনে গায়েবের সংবাদ বলে বেড়ায় । ওলীদ বললেন, একথাও সাধারণ লোককে বিশ্বাস করানো যাবে না; বরং শেষ পর্যন্ত লোকেরা তোমাদেরকেই মিথ্যাবাদী মনে করবে। কেননা, তারা যখন তার কথা-বার্তা ও কালাম শুনবে, তখন তারা বুঝতে পারবে যে, এসব কথা কোন যাদুকরের নয়। শেষ পর্যন্ত কোরআন সম্পর্কে ওলীদ ইবনে মুগীরা নিজের মতামত বর্ণনা করেছিলেন ঃ£ আল্লাহর কসম! কবিতার ক্ষেত্রে আমার চাইতে বেশি অভিজ্ঞতা তোমাদের কারো নাই । সত্যি বলতে কি, এ কালামে অবর্ণনীয় একটা আকর্ষণ রয়েছে। এতে এমন এক সৌন্দর্য বিদ্যমান, যা আমি কোন কাব্য বা অসাধারণ কোন পণ্ডিতের বাক্যে কখনও পাইনি । তখন তারা জিজ্ঞেস করলো, তবে আপনি বলুন, আমরা কি বলবো ? ওলীদ বললেন, আমি চিন্তা করে বলব । অনেক ভাবনা-চিন্তার পর তিনি উত্তর দিলেন, যদি তোমাদের কিছু বলতেই হয়, তবে তাকে যাদুকর বলতে পার । লোকদেরকে বলো যে, এ লোক যাদুবলে পিতা-পুত্র ও স্বামী-স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করেন। সমবেত লোকেরা তখনকার মত এ কথায় একমত ও নিশ্চিন্ত হয়ে গেল । তখন থেকেই তারা আগস্তুকদের নিকট একথা বলতে আর্ত করলো, কিন্তু আল্লাহর ভ্বালানো প্রদীপ কারো ফুঁৎকারে নির্বাপিত হবার নয় । আরবের বিভিন্ন www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।