তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্ৰ ১২২ তফসীরে মা'আরেফুল কোরআন ৪ প্রথম খণ্ড LG Se dy EAS li অর্থাৎ তোমাদের সে পালনকর্তা যিনি তোমাদেরকে এবং তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এতে ‘রব'-এর অস্তিত্‌ আল্লাহ ব্যতীত অন্য কোন সত্তাতে থাকার কোন ধারণাও কেউ করতে পারে না । তা হচ্ছে, অস্তিত্হীন অবস্থা থেকে অস্তিত্বে আনয়ন করা । তাছাড়া মাত্গর্ভের অন্ধকার ও সন্ধীর্ণ পরিবেশে এত সুন্দর ও এত পবিত্র মানুষ তৈরী করা, যার পবিত্রতা দেখে ফেরেশতাদেরও ঈর্ষা হয়। তা সে একক সন্তা ব্যতীত অন্য কারো দ্বারা হতে পারে না; যিনি কারো মুখাপেক্ষী নন; বরং সবাই তাঁর মুখাপেক্ষী । এ স্থলে ১<515- এর সাথে ॥41, ৪ + এ] যুক্ত করে জানিয়ে দেওয়া হয়েছে যে, তোমাদেরকে ও তোমাদের বাপ-দাদা, অর্থাৎ গোটা মানবজাতির সৃষ্টা সেই ‘রব’ । অতঃপর £41১7, বলেছেন, কিন্তু <; ৯ না বলে এ দিকে ইশারা করা হয়েছে যে, উন্মতে- মুহম্মাদীর পর আর কোন উম্মত বা মিল্লার্ত হবে না৷ কেননা, খতমে-নবৃওতের পর আর কোন নবী রাসূলের আগমন হবে না এবং কোন নতুন উন্মতও হবে না। অতঃপর এ আয়াতের শেষ বাক্য -, + 445415] অৰ্থাৎ দুনিয়াতে গোমরাহী এবং আখেরাতে শাস্তি থেকে মুক্তির পথ তোমাদের জন্য একমাত্র এই যে, তওহীদকে গ্রহণ কর এবং শিরক থেকে বিরত থাক । অতঃপর দি জমায় হর ত য় তাৰা হয়ে গা যা EL NE Ce ESP MAG SbCl অর্থাৎ-“সে সত্তাই তোমাদের পালনকর্তা, যিনি তোমাদের জন্য যমীনকে বিছানা এবং আকাশকে ছাদরূপে সৃষ্টি করেছেন। আর আকাশ থেকে পানি বর্ষণ করে তদ্বারা ফলমূল আহার্যরূপে সৃষ্টি করেছেন।" পূর্বের আয়াতে এঁ সমস্ত নেয়ামতের উল্লেখ ছিল, যেগুলো মানুষের সত্তার সাথে মিশে রয়েছে। অতঃপর এ আয়াতে সে সমস্ত নেয়ামতের উল্লেখ করা হয়েছে, যা মানুষের চারদিকের বস্তুসমূহের সাথে সম্পৃক্ত । অর্থাৎ প্রথম আয়াতে মানবসৃষ্টি এবং দ্বিতীয় আয়াতে প্রকৃতির ভাণ্ডারে ছড়িয়ে থাকা নেয়ামতসমূহের বর্ণনা করে সৃষ্টিকর্তার যাবতীয় নেয়ামতকেই এ আলোচনার অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে নেয়ামতের মধ্যে ভূমি থেকে উৎপন্ন যাবতীয় ফসলের উল্লেখ করে বলা হয়েছে যে, যমীনকে পানির মত এমন নরম করা হয়নি, যাতে স্থির হয়ে এর উপর দাড়ানো যাবে না ; আবার লৌহ বা পাথরের মত এত শক্তও করা হয়নি যে, প্রয়োজনে সহজে ব্যবহার করা যাবে না । বরং নরম ও শক্ত--এ দুয়ের মধ্যবর্তী সৃষ্টি করা হয়েছে, যাতে মানুষ সহজে ভূমি কর্ষণ করে তা থেকে জীবনের প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করতে পারে। £105 শব্দের দ্বারা একথা বোঝায় না যে, পৃথিবীর আকৃতি গোল নয়। বরং ভূখণ্ডে গোল হওয়া সত্বেও দেখতে বিছানার মত বিস্তৃত দেখায় । কোরআন বিভিন্ন বস্তুর বর্ণনাদান উপলক্ষে এমন এক বর্ণনাভঙ্গি গ্রহণ করেছে যাতে শিক্ষিত-অশিক্ষিত ও সরল-বিচক্ষণ নির্বিশেষে সকল শ্রেণীর লোকই তা অতি সহজে বুঝতে পারে । দ্বিতীয় নেয়ামত হচ্ছে আকাশকে অতি মনোরম শোভায় শোভিত করে একটি ছাদের www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।