১২১ অতঃপর একুশ ও বাইশতম আয়াতে তিনটি দলকেই সমগ্র কোরআনের মৌল শিক্ষার প্রতি আহবান করা হয়েছে। এতে সৃষ্টিজগতের সবকিছুর আরাধনা থেকে বিরত থেকে এক আল্লাহ্র ইবাদতের প্রতি এমন পদ্ধতিতে দাওয়াত দেওয়া হয়েছে, যাতে সামান্য জ্ঞানসম্পর্ন ব্যক্তিও একটু চিন্তা করলেই তওহীদের প্রতি স্বীকৃতি প্রদান করতে বাধ্য হয়। প্রথম আয়াত $ ',,41 {4 দ্বারা আহবানের সূচনা হয়েছে। "5 (নাস) আরবী ভাষায় সাধারণভাবে মানুষ অর্থে ব্যবহৃত হয়। ফলে পূর্বে আলোচিত মানব সমাজের তিন শ্রেণীই এ আহ্বানের অন্তর্ভুক্ত । তাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে, 42301942 ইবাদত শব্দের অর্থ নিজের অন্তরে মাহাত্ম্য ও ভীতি জাগ্রত রেখে সকল শক্তি আনুগত্য ও তাবেদারীতে নিয়োজিত করা এবং সকল অবাধ্যতা ও নাফরমানী থেকে দূরে থাকা । (রূহুল বয়ান, খ. ১. পৃ. ৭৪,) ‘রব’ শব্দের অর্থ পালনকর্তা । ইতিপূর্বে এর বিস্তারিত আলোচনা হয়েছে। তদনুসারে আয়াতের অর্থ দাড়ায়_-স্বীয় পালনকর্তার ইবাদত কর । এ ক্ষেত্রে ‘রব’ শব্দের পরিবর্তে ‘আল্লাহ’ বা তার গুণবাচক নামসমূহের মধ্য থেকে অন্য যে কোন একটা ব্যবহার করা যেতে পারতেন, কিন্তু তা না করে ‘রব’ শব্দ ব্যবহার করে বোঝানো হয়েছে যে, এখানে দাবীর সাথে দলীলও পেশ করা হয়েছে কেননা, ইবাদতের যোগ্য একমাত্র সে সত্তাই হতে পারে, যে সত্তা তাদের লালন-পালনের দায়িত্ব গ্রহণ করেছেন । যিনি বিশেষ এক পালননীতির মাধ্যমে সকল গুণে গুণাবিত করে মানুষকে প্রকৃত মানুষে পরিণত করেছেন এবং দুনিয়ার জীবনে বেচে থাকার স্বাভাবিক সকল ব্যবস্থাই করে দিয়েছেন। মানুষ যত মূৰ্খই হোক এবং নিজের জ্ঞান-বুদ্ধি ও দৃষ্টিশক্তি যতই হারিয়ে থাকুক না কেন, একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে, লালন-পালনের সকল দায়িত্ব নেওয়া আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষে সম্ভব নয় । আর মানুষকে এ অগণিত নেয়ামত না পাথর নির্মিত কোন মূর্তি দান করেছে, না অন্য কোন শক্তি । আর তারা করবেই বা কিরূপে । তারা তো নিজেদের অস্তিত্ব রক্ষার বা বেঁচে থাকার জন্য নিজেরাই সে মহাশক্তি ও সত্তার মুখাপেক্ষী । যে নিজেই অন্যের মুখাপেক্ষী সে অন্যের অভাব কি করে দূর করবে ? যদি কেউ বাহ্যিক অর্থে কারো প্রতিপালন করেও, তবে তাও প্রকৃত প্রস্তাবে সে সত্তার ব্যবস্থাপনার সাহায্য ছাড়া সম্ভব নয় । এর সারমর্ম এই যে, যে সত্তার ইবাদতের জন্য দাওয়াত দেওয়া হয়েছে, তিনি ব্যতীত অন্য কোন সত্তা ইবাদতের উপযুক্ত নয় । এ বাক্যে মানুষের তিনটি দলই অন্তর্ভুক্ত । তবে উল্লেখিত তিন দলের প্রত্যেকের বেলায় এ বাক্যের ভিন্ন ভিন্ন অর্থ হবে । কাজেই যখন কাফিরদেরকে বলা হয় যে, তোমরা স্বীয় পালনকর্তার ইবাদত কর, তখন এর অর্থ হয়, সকল সৃষ্টবস্তুর পূজা-অৰ্চনা ত্যাগ করে তওহীদ বা একত্ববাদ গহণ কর । মুনাফিকদের বেলায় এ বাক্যের অর্থ হবে-_কপটতা ত্যাগ করে আস্তরিকতা ও সরলতা গ্রহণ কর । মুসলমান পাপীদের বেলায় অর্থ হবে_পাপ পরিহার করে পরিপূর্ণ আনুগত্য অবলম্বন কর । আর মু'মিন-মুত্তাকীদের বেলায় এর অর্থ হবে _ইবাদত ও আনুগত্যে দৃঢ় থাক এবং এতে উন্নতির চেষ্টা কর ।”- (রূহুল-বয়ান) অতঃপর ‘রব’ বা পালনকর্তার কয়েকটি বিশেষ গুণের কথা বর্ণনা করে এ বিষয়টি আরো একটু স্পষ্ট করে দেওয়া হয়েছে। এরশাদ হয়েছে £ তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) _- ১৬ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।