তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্ৰ ১২০ তফসীরে মা‘আরেফুল কোরআন $ প্রথম খণ্ড তফসীরের সার-সংক্ষেপ হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত কর, যিনি তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন। যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার । এর দ্বারা হয়ত তোমরা দোযখের আগুন থেকে নিষ্কৃতি পাবে। (খোদায়ী ফরমানের ভাষায় ‘হয়ত’ শব্দ আশ্বাস বা অঙ্গীকারার্থে ব্যৱহৃত হয়) যে পবিত্র সত্তা তোমাদের জন্য জমিকে বিছানারূপে সৃষ্টি করেছেন এবং আকাশকে ছাদর্ূপে তৈরি করেছেন; আর আকাশ থেকে পানি বর্ষণ করে তদ্বারা তোমাদের জন্য খাদ্যরূপে ফলমূল সৃষ্টি করেছেন। অতএব, অন্য কাউকে আল্লাহ্র সমকক্ষ মনে করো না । তার সাথে কাউকে অংশীদার করো না। বজ্তুত, তোমরা জান (যে, প্রকৃতিতে যেসব পরিবর্তন সাধিত হয়ে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় এবং তাতে যমীন যে ফসল উৎপাদন করে, তা আল্লাহ্‌ ব্যতীত অন্য কেউ করতে পারে না । এমতাবস্থায় আল্লাহ্‌ ব্যতীত অন্য কাউকে উপাসনার যোগ্য কিভাবে মনে করা যেতে পারে) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আয়াতের পূর্বাপর সম্পর্ক ঃ সূরা ফাতিহার ১35! 1১-০] 5এ|-এ যে দোয়া ও দরখাস্ত করা হয়েছে, তারই উত্তর দেওয়া হয়েছে সূরা আল-বাক্বারহির দ্বিতীয় আয়াতে । এর অর্থ, যে সরল পথ তোমরা চাও, তা-ই এ কোরআনে রয়েছে। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত সিরাতে-মুস্তাকীমেরই ব্যাখ্যা দেওয়া হয়েছে। অতঃপর কোরআনের হেদায়েত গ্রহণ ও প্রত্যাখ্যানকারী মানব-সমাজকে তিনটি দলে বিভক্ত করে তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে । প্রথম তিন আয়াতে সেসব মু’মিন-মুত্তাকীদের কথা উল্লেখিত হয়েছে, যারা কোরআনের হেদায়েতকে জীবন-সাধনার প্রধান কেন্দুবিন্দু সাব্যস্ত করেছেন । পরবর্তী দু'টি আয়াতে আলোচিত হয়েছে সে দলের কথা, যারা এ হেদায়েতকে প্রকাশ্যে অস্বীকার এবং বিরুদ্ধাচরণ করেছে। পরবর্তী তেরটি আয়াতে সে মারাত্মক দলের প্রসঙ্গ উল্লেখিত হয়েছে, যারা প্রকাশ্যে না হলেও কার্যত এ হেদায়েতের বিরুদ্ধাচরণ করেছে। যারা দুনিয়ার হীন উদ্দেশ্য হাসিলের জন্য স্বীয় কুফর ও ইসলাম-বিরোধী ভাবধারাকে গোপন রেখে এবং মুসলমানদের ক্ষতি করার উদ্দেশ্যে মুসলমানদের দলে মিশেছে এবং নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করেছে। এমনিভাবে সূরা বাৰ্বারাহর প্রথম বিশটি আয়াতেও এ হেদায়েতকে গ্রহণ করা ও বর্জন করার ব্যাপারে মানবজাতিকে তিনটি দলে বিভক্ত করা হয়েছে। এতে এ কথার প্রতিও ইশারা করা হয়েছে যে, বিশ্ব-মানবকে বংশ, বর্ণ, ভাষা ও সম্প্রদায়ের নিরিখে বিভক্ত করা চলে না। বরং এর সঠিক বিভক্তি একমাত্র ধর্মের ভিত্তিতেই করা যেতে পারে। আল্লাহ্‌ ও তাঁর হেদায়েত গ্রহণকারীকে এক জাতি, পক্ষান্তরে অমান্যকারীদেরকে অন্য জাতি হিসাবে ভাগ করা হয়। এ দু'টি ভাগকেই সূরা-হাশরে হিযবুল্লাহ্‌ ও হিযবুশ্‌ শয়তান__এ দু'টি নামে চিহ্নিত করা হয়েছে। মোটকথা, সূরা আল-বাক্বারাহর প্রথম বিশটি আয়াতে আল্লাহ্র হেদায়েতকে মানা না-মানার ভিত্তিতে মানণজাতিকে তিনটি দলে বিভক্ত করে প্রত্যেকের কিছু কিছু অবস্থা বর্ণনা করা হয়েছে। _" www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।