১১৩ রোগ সে অবস্থাকেই বলা হয়, যে অবস্থায় মানুষ স্বাভাবিক অবস্থার বাইরে চলে যায় এবং তাদের কাজ-কর্মে বিন সৃষ্টি হয়। শেষ পরিণাম ধ্বংস ও মৃত্যু । হযরত জুনায়দ বাগদাদী (র) বলেন, যেভাবে অসতর্কতার দরুন মানুষের শরীরে রোগের সৃষ্টি হয়, তেমনিভাবে প্রবৃত্তির প্ররোচনার অনুকরণের দ্বারা মানুষের অস্তরেও রোগের সৃষ্টি হয়ে থাকে। এ আয়াতে তাদের অন্তর্নিহিত কুফরকে রোগ বলা হয়েছে, যা আত্মিক ও শারীরিক উভয় বিবেচনায়ই বড় রোগ । রূহানী ব্যাধি তো প্রকাশ্য ; কেননা, প্রথমত এ থেকে স্বীয় সৃষ্টা-পালনকর্তার না-শোকরি ও অবাধ্যতা সৃষ্টি হয়। যাকে কুফর বলা হয়, তা মানবাত্মার জন্য সর্বাপেক্ষা কঠিন ব্যাধি । এতদসঙ্গে মানব সভ্যতার জন্যও অত্যন্ত ঘৃণ্য দোষ৷ দ্বিতীয়ত, দুনিয়ার হীন উদ্দেশ্য হাসিলের জন্য সত্যকে গোপন করা এবং স্বীয় অন্তরের কথাকে প্রকাশ করার হিন্মত না করা--এ দ্বিতীয় ব্যাপারটিও অন্তরের বড় রোগ ৷ মুনাফিকদের শারীরিক রোগ এজন্য যে, তারা সর্বদাই এ ভয়ের মধ্যে থাকে যে, না জানি কখন কোথায় তাদের প্রকৃত স্বরূপ প্রকাশ হয়ে পড়ে । দিবারাত্র এ চিন্তায় ব্যস্ত থাকাও একটা মানসিক তথা শারীরিক ব্যাধিই বটে! তাছাড়া এর পরিণাম অনিবার্যভাবেই ঝগড়া ও শত্রুতা । কেননা, মুসলমানদের উন্নতি ও অগ্রগতি দেখে তারা সব সময়ই হিংসার আগুনে দগ্ধ হতে থাকে কিন্তু সে হতভাগা নিজের অস্তরের কথাটুকুও প্রকাশ করতে পারে না । ফলে সে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকে। “আল্লাহ্ তাদের রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন।” এর অর্থ এই যে, তারা ইসলাম ও মুসলমানদের উন্নৃতি দেখে ভ্বলে-পুড়ে দিন দিন ছাই হতে থাকে৷ আল্লাহ্ তো দিন দিন তার দীনের উন্নৃতি দিয়েই যাচ্ছেন । ফলে তারা দিন দিন শুধু হিংসার আগুনে দঞ্ধিভূত হয়ে যাচ্ছে। চতুৰ্থ ও পঞ্চম আয়াতে মুনাফিকদের সে ভুলের আলোচনা করা হয়েছে যে, তারা . ফেতনা-ফাসাদকে মীমাংসা এবং নিজেদেরকে সমীমাংসাকারী মনে করে। কোরআন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে, ফাসাদ ও মীমাংসা মৌখিক দাবির উপর নির্ভরশীল নয়। অন্যথায় কোন চোর বা ডাকাতও নিজেকে ফাসাদ সৃষ্টিকারী বলতে রাজী নয়। এ ব্যাপারটি একান্তভাবে ব্যক্তি বা ব্যক্তি-সমষ্টির আচরণের উপর নির্ভরশীল । সংশ্লিষ্ট ব্যক্তির আচরণ যদি ফেতনা-ফাসাদ সৃষ্টির কারণ হয়, তবে এসব কাজ যারা করে তাদেরকে ফাসাদ সৃষ্টিকারী মুফ্সিদই বলতে হবে। চাই একাজে ফেতনা-ফাসাদ সৃষ্টি করা তার উদ্দেশ্য হোক বা না-ই হোক। ষষ্ঠ আয়াতে মুনাফিকদের সামনে সত্যিকার ঈমানের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হয়েছে-- *,// *,! (২২ 1,51 অৰ্থাৎ অন্যান্য লোক যেভাবে ঈমান এনেছে, তোমরাও অনুরূপভাবে ঈমান আন । এ স্থলে ‘নাস’ শব্দের দ্বারা সাহাবীগণকে বোঝানো হয়েছে। মুফাসসিরগণ এতে একমত । কেননা কোরআন অবতরণের যুগে তারাই ঈমান এনেছিলেন। আর আল্লাহ্ তাআলার দরবারে সাহাবীগণের ঈমানের অনুরূপ ঈমানই গ্রহণযোগ্য; যে বিষয়ে তারা যেভাবে ঈমান এনেছিলেন অনুরূপ ঈমান যদি অন্যেরা আনে তবেই তাকে ঈমান বলা হয়। অন্যথায় তাকে ঈমান বলা চলে না। এতে বোঝা গেল যে, সাহাবীগণের ঈমানই ঈমানের কষ্টিপাথর । যার নিরিখে অবশিষ্ট সকল উম্মতের ঈমান পরীক্ষা করা হয়। এ কষ্টিপাথরের পরীক্ষায় যে ঈমান সঠিক প্রমাণিত না হয়, তাকে ঈমান বলা যায় না এবং অনুরূপ ঈমানদারকে মু'মিন বলা তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) -_- ১৫ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।