১০৫ 223.32 24% 34 PR / 3 এৰণ A 3 7) ARIS 2) Al es Le BS CSN 6 WD 2 ॥/প 2 322 1/2 22, Es A 3 8295 ed Ss ৬ 2% CD) Se (৬) নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছু আসে যায় না, তারা ঈমান আনবে না । (৭) আল্লাহ তাদের অস্তঃকরণ তফসীরের সার-সংক্ষেপ নিশ্চিতই যারা কাফের হয়েছে, তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তাতে কিছু যায় আসে না; তারা ঈমান আনবে না। (এ কথা সমস্ত কাফেরদের সম্পর্কে বলা হয়েছে, যাদের সম্পর্কে আল্লাহ্ তা'আলা অবগত যে, তাদের মৃত্যু কুফরীর মধ্যেই ঘটবে ৷ এখানে সাধারণ অবিশ্বাসীদের উদ্দেশ্যে এ কথা বলা হয়নি । কেননা, সাধারণ অবিশ্বাসীদের মধ্যে অনেক লোক পরে মুসলমান হয়েছেন) আল্লাহ্ তা'আলা তাদের অস্তঃকরণ বন্ধ করে দিয়েছেন এবং তাদের কানসমূহ ও তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় পূর্বাপর সম্পর্ক ও সংক্ষিপ্ত বিষয়বস্তু সূরা বাকারাহ্র প্রথম পাচটি আয়াত কোরআনকে হেদায়েত বা পথপ্রদর্শনের গ্রন্থূপে ঘোষণা করে সকল সন্দেহ ও সংশয়ের উর্ধ্বে স্থান দেওয়ার পর সে সমস্ত ভাগ্যবান ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, যারা এ গ্রন্থের হেদায়েতে পরিপূর্ণভাবে উপকৃত ও লাভবান হয়েছে এবং যাদেরকে কোরআনের পরিভাষায় মু'মিন ও মুত্তাকী উপাধিতে ভূষিত করা হয়েছে। সে সমস্ত লোকের বৈশিষ্ট্য, গুণাবলী এবং পরিচয়ও বর্ণনা করা হয়েছে। পরবর্তী পনেরটি আয়াতে সে সমস্ত লোকের কথা আলোচিত হয়েছে, যারা এ হেদায়েতকে গ্রহণ করেনি, বরং অস্বীকার করে বিকরুচদ্ধাচরণ করেছে। তারা দু'টি দলে বিভক্ত । একদল প্রকাশ্যে কোরআনকে অস্বীকার করে বিরুদ্ধাচরণের পথ অবলম্বন করেছে! কোরআন তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেছে। অপর দল হচ্ছে সেই সব ব্যক্তি, যারা হীন পার্থিব উদ্দেশ্য সাধন করার জন্য অস্তরের ভাবধারা ও বিশ্বাসের কথাটি খোলাখুলিভাবে প্রকাশ করতে সাহস পায়নি, বরং প্রতারণার পথ অবলম্বন করেছে; মুসলমানদের তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) - ১৪ WWW. banglakitab. weebly.com
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।