সচী-পত্র সূরা আল-বাকারাহ্ ১০৩ (সূরা যুমার)- 3 ১০ i ds ll >i 41, (@) (সূরা বাকারাহ)- U3 ১ DL As LAL As UK) (সূরা বাকারাহ) - 81.9 02 25 ce SS LE (9) (সূরা বনী-ইস্রাঈল) - LL be US GL Ge a (b) এ আয়াতগুলোতে এবং অনূরূপ আঁরো অন্যান্য আয়াতে যেখানেই নবী-রাসূল, ওহী ও কিতাবের কথা উল্লেখ করা হয়েছে, সর্বত্রই J, 3:০ এবং এ, 3 ::,০ শব্দ যুক্ত করা হয়েছে। কিন্তু কোথাও ১ ০ শব্দের ইশারা পর্যন্ত নেই । যদি কোরআনের অন্য আয়াতে খতমে-নবূওত এবং ওহীর ধারাবাহিকতা পরিসমাপ্তির উল্লেখ নাও থাকত, তবুও পবিত্র কোরআনের এ বর্ণনাভঙ্গিই বিষয়টির সুষ্ঠু মীমাংসার পক্ষে যথেষ্ট ছিল। আখেরাতের প্রতি ঈমান £ এ আয়াতে মুত্তাকীগণের দ্বিতীয় গুণ বর্ণনা করা হচ্ছে যে, তারা আখেরাতে বিশ্বাস রাখে। এখানে আখেরাত বলতে পরকালের সে আবাসন্থলের কথা বোঝানো হয়েছে, যাকে কোরআন পাকে 'দারুল-ক্ারার', ‘দারুল-হায়াওয়ান’ এবং ‘ওকবা’ নামেও উল্লেখ করা হয়েছে। সমগ্র কোরআন তার আলোচনা ও তার ভয়াবহতার বর্ণনায় পরিপূর্ণ । আখেরাতের প্রতি ঈমান একটি বৈপ্রবিক বিশ্বাস £ঃ আখেরাতের প্রতি ঈমান প্রসঙ্গটি বিল-গায়েব-এর আলোচনায় কিছুটা বর্ণিত হয়েছে। পুনরায় এ সম্পর্কে কিছুটা বিস্তারিত আলোচনার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে এ জন্য যে, যেসব বিষয়ের প্রতি ঈমান আনা জরুরী সেগুলোর মধ্যে এ বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ । তাছাড়া ঈমান অনুযায়ী আমল করার প্রকৃত প্রেরণা এখান থেকেই সৃষ্টি হয়ে থাকে। ইসলামী আকায়েদগুলোর মধ্যে আখেরাতের প্রতি ঈমান আনা একটা বৈপ্লবিক বিশ্বাস, যা দুনিয়ার কায়া পরিবর্তন করে দিয়েছে। এ বিশ্বাসে উদ্বুদ্ধ হয়েই ওহীর অনুসারিগণ প্রথমে নৈতিকতা ও কৰ্মে এবং পরবর্তীতে ব্যক্তিগত, সামাজিক এমনকি রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দুনিয়ার অন্য সকল জাতির মোকাবিলায় একটি অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আসনে উত্তীর্ণ হতে সমর্থ হয়েছে। পরস্ভু তওহীদ ও রেসালতের ন্যায় এ আকীদাও সমস্ত নবী-রাসূলের শিক্ষা ও সর্বপ্রকার ধর্মবিশ্বাসের মধ্যেই সর্বসম্মত বিশ্বাসর্ূপে চলে আসছে। যেসব লোক দুনিয়ার জীবন এবং পার্থিব ভোগ-বিলাসকেই জীবনের চরম লক্ষ্য বলে গণ্য করে, জীবনযাত্রার ক্ষেত্রে যেসব তিক্ত পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সে তিক্ততাকেই সর্বাপেক্ষা কষ্ট বলে মনে করে, আখেরাতের জীবন, সেখানকার হিসাব-নিকাশ, শান্তি ও পুরস্কার প্রভৃতি সম্পর্কে যাদের আস্থা নেই, তারা যখন সত্য-মিথ্যা কিংবা হালাল-হারামের মধ্যে পার্থক্য করাকে তাদের জীবনের সহজ-স্বাচ্ছন্দ্যের পথে বাধা রূপে দেখতে পায়, তখন সামান্য একটু সুখ-স্বাচ্ছন্দ্যের বিনিময়ে সকল মূল্যবোধকে বিসর্জন দিতে একটুও কুণ্ঠাবোধ করে না এমতাবস্থায় এ সমস্ত লোককে যে কোন দুষ্র্ম থেকে বিরত রাখার মত আর কোন কিছুই অবশিষ্ট থাকে না । যা কিছু অন্যায়, অসুন্দর বা সামাজিক জীবনের শাস্তি-শৃঙ্খলার পক্ষে ক্ষতিকর, সে সব অনাচার কার্যকরভাবে উৎখাত করার কোন শক্তি সে আইনেরও নেই__এ কথা পরীক্ষিত সত্য । আইন প্রয়োগের মাধ্যমে কোন দুরাচারের চরিত্র শুদ্ধি ঘটানোও সম্ভবপর হয় না। অপরাধ যাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, আইনের www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।