= ১০২ তফসীরে মা'আরেফুল কোরআন £ প্রথম খণ্ড বলেছেন যে, রাসূল (সা)-এর যমানায় মু'মিন ও মুত্তাকী শ্রেণীর লোক বিদ্যমান ছিলেন; একশ্ৰেণী হলো তারা, যারা প্রথমে মুশরিক ছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করেছেন ; অন্য শ্ৰেণী হলো তারা, যারা প্রথমে আহলে কিতাব ইহুদী-নাসারা ছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করেছেন। এখানে পূর্ববর্তী আয়াতে প্রথম শ্রেণীর বর্ণনা ছিল । আর এ আয়াতে দ্বিতীয় শ্রেণীর বর্ণনা দেওয়া হয়েছে। তাই এ আয়াত কোরআনের প্রতি ঈমান আনার সাথে সাথে পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে বিশ্বাস করার কথাও বলা হয়েছে। হাদীসের বর্ণনানুযায়ী এ দ্বিতীয় শ্রেণীর লোকেরা যারা ইসলাম গ্রহণের পূর্বে কোন না কোন আসমানী কিতাবের অনুসারী ছিলেন, তারা দ্বিগুণ পুণ্যের অধিকারী ছিলেন। প্রথমত কোরআনের প্রতি ঈমান এবং ‘আমলের জন্য, দ্বিতীয়ত পূৰ্ববৰ্তী কিতাবসমূহের প্রতি ঈমান আনার জন্য । তবে পার্থক্য এই যে, সেগুলো সম্পর্কে বিশ্বাসের বিষয় হবে এই যে, কোরআনের পূর্বে আল্লাহ তা'আলা যেসব কিতাব অবতীর্ণ করেছেন, সেগুলো সত্য ও হক এরং সে যুগে এর উপর আমল করা ওয়াজিব ছিল। আর এ যুগে কোরআন অবতীর্ণ হবার পর যেহেতু অন্যান্য আসমানী কিতাবের হুকুম-আহ্কাম এবং পূর্ববর্তী শরীয়তসমূহ মনসূখ হয়েছে, তাই এখন আমল একমাত্র কোরআনের আদেশানুযায়ীই হবে। খতমে নবৃওত সম্পর্কিত মাসআলার একটি দলীল $£ এ আয়াতের বর্ণনা রীতিতে একটা মৌলিক বিষয়ের মীমাংসাও প্রসঙ্গক্রমে বলে দেওয়া হয়েছে। তা হচ্ছে হুযূর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামই শেষ নবী এবং তীর নিকট প্রেরিত ওহীই শেষ ওহী । কেননা, কোরআনের পরে যদি আরো কোন আসমানী কিতাব অবতীর্ণ হওয়ার সম্ভাবনা থাকত, তবে পূর্ববর্তী কিতাবগুলোর প্রতি যেভাবে ঈমান আনার কথা বলা হয়েছে, পূর্ববর্তী কিতাবসমূহের প্রতি ঈমান আনার কথাও একইভাবে বলা হতো; বরং এর প্রয়োজনই ছিল বেশি৷ কেননা, তাওরাত,ইনজীলসহ বিভিন্ন আসমানী কিতাবের প্রতি ঈমান তো পূর্ব থেকেই বর্তমান ছিল এবং এগুলো সম্পর্কে কমবেশি সবাই অবগতও ছিল । তাই হুযূর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের পরেও যদি ওহী ও নবৃওতের কিতাবসমূহ এবং নবী-রাসূলগণের প্রতি ঈমান আনার বিষয়টির ন্যায় পরবর্তী কিতাব ও নবী-রাসূলের প্রতি ঈমান আনার বিষয়টিরও সুস্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন হতো, যাতে পরবর্তী লোকেরা এ সম্পর্কে বিভ্রান্তির কবল থেকে নিরাপদ থাকতে পারে। কিন্তু কোরআনের যেসব জায়গায় ঈমানের উল্লেখ রয়েছে, সেখানেই পূর্ববর্তী নবীগণের এবং তাদের প্রতি প্রেরিত কিতাবসমূহেরও উল্লেখ রয়েছে। কিন্তু কোথাও পরবর্তী কোন কিতাবের উল্লেখ নেই । কোরআন মজীদে এ বিষয়ে অনূণ্য পঞ্চাশটি স্থানে উল্লেখ রয়েছে। সর্বত্রই হযরত (সা)-এর পূর্ববর্তী নবী ও ওহীর কথা বলা হলেও কোন একটি আয়াতে পরবর্তী কোন ওহীর উল্লেখ তো দূরের কথা, কোন ইশারা-ইঙ্গিতও দেখতে পাওয়া যায় না। যথা ৪ (সূরা নমল-) 3১ Li, OC) (সূরা মুমিন-) 43 ০ SL) GL 31, (S) (সূরা রম-) 50 UL ha GL LE, Co) (সূরা নিসা-) 5 ১০ SL GL 31, (8) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।